দেশে ভিপিএন কি অবৈধ কিংবা ভিপিএন এর ব্যবহার ঝুঁকিপূর্ণ কিনা?

দেশে ভিপিএন কি অবৈধ কিংবা ভিপিএন এর ব্যবহার ঝুঁকিপূর্ণ কিনা?
ঢাকা রিডার ডেস্ক

বাংলাদেশে ভিপিএন বা ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা কি অবৈধ বা বেআইনি? এককথায় এর উত্তর হলো- না। কিংবা প্রযুক্তিগত কারণে এর ব্যবহার বন্ধ করারও উপায় নেই। শিরোনামের দ্বিতীয় অংশটি হচ্ছে ইন্টারনেট দুনিয়ায় যুক্ত থেকে ভিপিএন ব্যবহার কি ঝুঁকিপূর্ণ? এর উত্তরও সাধারণ ভিপিএন ব্যবহারে কোনো ঝুঁকি নেই।

বর্তমান সময়ে এসে এই দুই প্রশ্ন অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে। কারণ দেশের বর্তমান চলমান পরিস্থিতি। ১০ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর এটি চালু করা হয়েছে। তবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, বার্তা আদান-প্রদান ও কল করার অ্যাপ হোয়াটসঅ্যাপ মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটে ঘোষণা দিয়ে বন্ধ রেখেছে সরকার।

মানুষের ইন্টারনেট ব্রাউজিংয়ে স্বাভাবিক প্রচলিত পথ যখন রুদ্ধ থাকে তখন বিকল্প পথে চলতে হয়। এটা স্বাভাবিক। প্রযুক্তি, বিশেষ করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ‘বিকল্প’ রয়েছে অনেক। প্রযুক্তির স্বাভাবিক প্রবাহ এই যুগে রুদ্ধ করে রাখার উপায় নেই বললেই চলে। ফেসবুকসহ কয়েকটি মাধ্যম শ্রেণি-পেশা-বয়স-লিঙ্গনির্বিশেষে ইন্টারনেট ব্যবহারকারীদের নিত্যসঙ্গী বলা যায়। যোগাযোগ, প্রাতিষ্ঠানিক কাজ, ব্যবসা-উদ্যোগ, প্রচারের জন্য বর্তমান যুগে এই মাধ্যমগুলোর ওপর অসংখ্য মানুষ নির্ভরশীল। বড় কথা হলো অভ্যস্ততা। তাই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে মানুষ বিকল্প বেছে নেবেই। সেই বিকল্প হলো ভিপিএন। নির্দিষ্ট একটি ভৌগোলিক অঞ্চলে এই মাধ্যমগুলোর প্রবেশ বা এগুলোতে প্রবেশাধিকার বন্ধ করে রাখা হলে ভিপিএনের ব্যবহার দেখা যায়। কেননা, ভিপিএন ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে অন্য একটি দেশ বা অঞ্চলের সঙ্গে একটি ভার্চ্যুয়াল নেটওয়ার্ক গড়ে দেয়। সেই অঞ্চলে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো বন্ধ নয়। ফলে সার্ভার যখন দেখে ব্যবহারকারী বন্ধ বা ব্লক করা কোনো নেটওয়ার্ক থেকে আসেনি, তখন তাকে সেই সাইটে প্রবেশ করতে দেয়। এ কারণেই বিশেষ বিশেষ সময়ে ভিন্ন ভিন্ন কারণে ভিপিএন অ্যাপ বা সেবাগুলো জনপ্রিয়তা পায়।

গত কয়েক দিনে বাংলাদেশ থেকে ভিপিএন ব্যবহারের হার পাঁচ হাজার গুণ বেড়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকও এই তথ্যের উল্লেখ করেছেন। একটা বিষয় সহজেই বোঝা যায়, বাংলাদেশ থেকে এখন কেন এত ভিপিএনের ব্যবহার হচ্ছে। এর মূল কারণ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দেশে বন্ধ করে রাখা হয়েছে। আর সাধারণ মানুষ যেহেতু বিকল্পের সন্ধান পেয়েছে, তাই ভিপিএন দিয়ে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক তারা চালাচ্ছে। বাংলাদেশে বসে ভার্চ্যুয়ালি নিজের অবস্থান ভিন্ন কোনো দেশে দেখিয়ে এই অ্যাপ বা ওয়েবসাইটগুলো দেখছে।

ভিপিএন নিয়ে নেটওয়ার্ক বিশেষজ্ঞদের মতে, ভিপিএন একটি বৈধ প্রযুক্তি। ভিপিএন ব্যবহার করা হয় নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে। ধরা যাক গুলশান ও ধানমন্ডিতে একই অফিসের দুটি শাখা রয়েছে। কিংবা ঢাকা ও চট্টগ্রাম বা দুই দেশে দুটি শাখার মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ভৌত কাঠামো বা তারের মাধ্যমে এই নেটওয়ার্ক তৈরি খুবই ব্যয়বহুল, ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে। তাই ইন্টারনেটকে ভিত্তি করে নেটওয়ার্ক গড়ে তোলা হয়। সেটাই ভার্চ্যুয়াল নেটওয়ার্ক। প্রাইভেট মানে ব্যক্তিগত। অর্থাৎ ইন্টারনেট প্রটোকলভিত্তিক যে নেটওয়ার্কটি গড়ে উঠল, সেটি নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহৃত হবে। পাবলিক বা উন্মুক্ত নেটওয়ার্কের সঙ্গে এটি যুক্ত থাকবে না। ফলে ফাইল বা তথ্য আদান-প্রদান করা যায় নিজেদের নিয়ন্ত্রিত নিরাপদ এক মাধ্যমে। তাই তো সুমন আহমেদ বললেন, ভিপিএনের মূল উদ্দেশ্য হলো সাইবার জগতে নিরাপত্তা দেওয়া। ভিপিএন সাইবার ঝুঁকি বাড়ায় না বরং কমায়।

অনেক ধরনের ভিপিএন এখন ইন্টারনেটে প্রচলিত। এর মধ্যে আছে বাণিজ্যিক ভিপিএন যেগুলো অর্থের বিনিময়ে ব্যবহার করা যায়। কিছু আবার ট্রায়াল মেয়াদে বিনা মূল্যে ব্যবহার করা যায়। কোনটা কী ধরনের নিরাপত্তা দিচ্ছে, তা সেই ভিপিএনগুলোর কারিগরি বর্ণনা থেকে বোঝা যায়। কিছু আছে স্বেচ্ছাসেবী ভিপিএন। কোনো দেশের ইন্টারনেট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বিভিন্ন সংস্থা বিনা মূল্যে ভিপিএন সেবা দিয়ে থাকে। মূলত বাণিজ্যিক ও স্বেচ্ছাসেবী ভিপিএনগুলোই সাধারণ মানুষ ব্যাপক হারে ব্যবহার করে থাকে। বেশির ভাগ ক্ষেত্রে কোনো দেশে যখন কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা ওয়েবসাইট বন্ধ বা ব্লক থাকে, তখন ব্যবহারকারী ভিপিএনের মাধ্যমে নিজের ভার্চ্যুয়াল অবস্থান অন্য কোনো দেশে দেখিয়ে ওই সব সাইটে প্রবেশ করতে পারেন।

এটা সত্য যে ভিপিএন ব্যবহার করতে ইন্টারনেটের বেশি ব্যান্ডউইডথের প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে, সেটাও ১০ শতাংশের বেশি না। আর ব্যবহারকারী ব্যান্ডউইডথ তথা ইন্টারনেট তো নিজের টাকায় কিনে ব্যবহার করেন। এতে আর্থিক ক্ষতি হলে তার হবে, অন্য কারও নয়। ভিপিএন ব্যবহার করে কেউ প্রতারণা করতে পারে, এ ধরনের সাইবার প্রতারণা বা সাইবার হামলা ওয়েবসাইট বা সফটওয়্যারের মাধ্যমেই হতে পারে। সে রকম হাজারো উদাহরণ, ঘটনা আমরা দেখি।

আর্থিক লেনদেনের অ্যাপ্লিকেশনগুলোর বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে। সেটি ভাঙতে পারলে ঝুঁকি তৈরি হয়। এখানে ভিপিএনের ঘাড়ে দোষ চাপানোর কোনো মানে নেই। যেমন ভিপিএন চলার সময় দেশের বিকাশ বা নগদ অ্যাপ খুললে সেগুলো খোলে না। ভিপিএন শনাক্ত হয়েছে -এ রকম বার্তা দেয়।

মোদ্দাকথা ভিপিএন ব্যাবহারে কোনো ঝুঁকি নেই বরং নিরাপত্তা বৃদ্ধি পায়। তবে কিছু অসাধু ব্যক্তি ভিপিএন তৈরি করে ফাঁদ পেতে ইউজারের তথ্য চুরি করে তা দিয়ে অনৈতিক কর্মকাণ্ড ঘটানোর জন্য, যা শুধুমাত্র ভিপিএন না, সর্বক্ষেত্রেই বিদ্যমান। এ জন্য ট্রাস্টেড কোম্পানির তৈরি ভিপিএন ব্যবহার করাই শ্রেয়।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি