গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

বজ্রশক্তি ডেস্ক

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন সিকদার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. গিয়াস উদ্দিন সিকদার ২০২২ সালের ১ জানুয়ারি কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত মো. সাইফুদ্দিন আহমেদ (সাজু)-এর একটি কারখানা ৬ বছরের জন্য ভাড়া নেন। জামানত হিসেবে তিনি ২০ লাখ টাকা প্রদান করেন। চুক্তি অনুযায়ী নিয়মিত ভাড়া পরিশোধ করে তিনি সফলভাবে কারখানাটি পরিচালনা করে আসছিলেন। কিন্তু ব্যবসা লাভজনক হওয়ায় ফ্যাক্টরির মালিক ঈর্ষান্বিত হয়ে ওঠেন বলে দাবি ভুক্তভোগীর।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি গিয়াস উদ্দিনকে জোরপূর্বক ফ্যাক্টরির মেশিনারিজ, আসবাবপত্র, একটি পিকআপ ও দুটি গাড়ি প্রায় ৩৫ লাখ টাকায় কিনতে বাধ্য করা হয়। এত কিছুর পরও ভাড়া কমানো হয়নি; উল্টো আগের মতোই তাঁর কাছ থেকে ভাড়া আদায় করা হতে থাকে, যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা একই ফ্যাক্টরির বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে নিজেদের ব্যবসা পরিচালনা করলেও, মাসে গড়ে ৬০ হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল গিয়াস উদ্দিনের কাছ থেকেই জোর করে আদায় করত।পরিস্থিতি চরমে পৌঁছায় ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর। ওই দিন অভিযুক্তরা জোরপূর্বক কারখানায় প্রবেশ করে গিয়াস উদ্দিনকে অবরুদ্ধ করে শারীরিকভাবে নির্যাতন করে এবং চলমান উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। এমনকি শিপমেন্ট চলাকালীন কারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এ সময় বিদেশি বায়ারের কাছ থেকে ১৪ লাখ ১৯ হাজার টাকা গ্রহণ করে অভিযুক্তরা এবং ১০-১২ হাজার পিস সোয়েটারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল আটকে রাখে।

এ ঘটনায় ভুক্তভোগী গিয়াস উদ্দিনের প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। সবচেয়ে বড় মানবিক বিপর্যয় নেমে আসে শ্রমিকদের ওপর; কারখানাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩০০ শ্রমিক একযোগে কর্মহীন হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে তৎকালীন ওসির নির্দেশে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে আরিফ খন্দকার ও তাঁর সহযোগী রফিক পালোয়ান ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি আপসনামায় স্বাক্ষর করতে বাধ্য করেন বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, ২০ লাখ টাকার জামানত থেকে ১৬ লাখ টাকা নির্ধারণ করা হয়। পরে গাড়ি বিক্রি করে ১৬ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেলেও এর অধিকাংশ টাকাই আত্মসাৎ করা হয়েছে। ভুক্তভোগী জানান, তিনি অগ্রিম মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা পেয়েছেন, বাকি ১৫ লাখ টাকা আরিফ খন্দকার গ্রহণ করেন। পরবর্তীতে তাকে মাত্র ৩ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিয়ে বাকি প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ করা হয়।

এই পাওনা টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগীকে হত্যার হুমকিসহ এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হয়। এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

এছাড়া ফ্যাক্টরির মালিক সাইফুদ্দিন আহমেদ (সাজু)-এর বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ তুলে ভুক্তভোগী দাবি করেন, তাঁর ব্যক্তিগত মালামাল এখনো ফেরত দেওয়া হয়নি এবং চুক্তি ভঙ্গ করে অর্ধকোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। বর্তমানে প্রায় ছয় মাস ধরে ফ্যাক্টরি বন্ধ থাকায় গিয়াস উদ্দিন দেড় কোটিরও বেশি টাকার চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে না পেরে তিনি এখন চরম মানবিক সংকটে পড়েছেন।

আবেগঘন কণ্ঠে ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন, “আমি এখন এমন এক চরম অবস্থায় পৌঁছেছি যে, আমার ন্যায্য পাওনা ফেরত না পেলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা নেই।”

তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আত্মসাৎকৃত ১১ লাখ টাকা উদ্ধার, বকেয়া ১৬ লাখ টাকা আদায়, কারখানায় আটকে থাকা ব্যক্তিগত মালামাল ফেরত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আরিফ খন্দকার অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “আমার কাছে ৬ লাখ টাকা আছে, বাকি ৫ লাখ টাকা রফিক পালোয়ান নিয়েছে।”

সার্বিক বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, “ভুক্তভোগীর অভিযোগটি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় পুরো কোনাবাড়ী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার না হলে এমন ঘটনা ব্যবসায়ী সমাজে একটি ভয়াবহ ও নেতিবাচক প্রভাব ফেলবে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি