বাংলাদেশের দক্ষ প্রচেষ্টার প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

ঢাকা রিডার ডেস্ক

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম চালু করতে সরকারের বিভিন্ন দফতরের সমন্বিত ও দক্ষ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি এমন মন্তব্য করেন।

লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করছি। কিন্তু বাংলাদেশের মতো এতো দ্রুত, দক্ষ ও সিদ্ধান্তমূলক সহযোগিতা আমরা কোথাও দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

সাক্ষাতে প্রধান উপদেষ্টা লরেন ড্রেয়ারকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ সময়টা আমাদের দেশে বর্ষাকাল। চারদিকে সবুজ আর পানির সমারোহ। তবে একইসঙ্গে বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, যা নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তোলে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকায় সংযোগের ঘাটতি প্রকট। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও চিকিৎসকের অভাব রয়েছে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্যে কাজ করছি, যাতে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।‘

ডিজিটাল স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা চাই, দূরবর্তী এলাকার মানুষ যেন অনলাইনে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারেন। তাদের স্বাস্থ্যসংক্রান্ত সব তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে, ফলে পরবর্তী চিকিৎসা সহজ হবে। বিশেষ করে গর্ভাবস্থার সময় নারীদের চিকিৎসকের কাছে যেতে পুরুষ সঙ্গীর সহায়তা লাগে। ঘরে বসেই যদি চিকিৎসা সেবা নেওয়া যায়, তাহলে তা নারীদের জন্য অনেক সুবিধা হবে।’

প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বিদেশে ভাষাগত কারণে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করেন। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারবেন। আমরা যেসব ক্ষুদ্র উদ্যোগ নিচ্ছি, আপনারা চাইলে সেগুলোকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছে দিতে পারেন।’

প্রধান উপদেষ্টার এসব বক্তব্যে প্রশংসা জানিয়ে লরেন ড্রেয়ার বলেন, ‘আপনার যেসব উদাহরণ আমরা শুনলাম, তা বিশ্বের অন্য নেতাদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি আপনার দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন।’

তিনি দুর্নীতিবিরোধী উদ্যোগেরও প্রশংসা করে বলেন, ‘সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আপনার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি অনেক দেশ ভ্রমণ করি, তাই জানি—দুর্নীতি কতটা বড় সমস্যা। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার এই ভাবনা সত্যিই গুরুত্বপূর্ণ।’

এসময় আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি