হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন ফিচার
ঢাকা রিডার ডেস্ক

ব্যক্তিগত যোগাযোগ কিংবা অফিসের ফাইল আদান-প্রদানে হোয়াটসঅ্যাপ এখন বেশ নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এখন শুধু কল করা বা মেসেজ আদান-প্রদানেই সীমাবদ্ধ নেই এই অ্যাপ। মেসেজিং প্ল্যাটফর্মটি নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করছে, যা ব্যবহারকারীদের আরো বেশি আকর্ষণীয় করে তুলছে। সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। আরো কিছু সুবিধা যুক্ত হওয়ার অপেক্ষায়। সব মিলিয়ে ২০২৪ সালের প্রথমার্ধ বেশ আলোচনায় মেটার এই জনপ্রিয় অ্যাপ। তেমন কিছু ফিচার নিয়ে আলোচনা করা যাক-

মনের মতো সাজানো যাবে অ্যাকাউন্ট
নিজের ইচ্ছামতো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাজানোর সুযোগ এসেছে। হোয়াটসঅ্যাপে সাধারণভাবে ডিফল্ট চ্যাট থিমের রং থাকে সবুজ, হোয়াটসঅ্যাপের লোগোর মতোই রঙের। তবে এই রং যাদের অপছন্দ তারা এবার থেকে চাইলে রং বদলাতে পারেন। আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার্স নিয়ে আসছে মেটা। এরইমধ্যে এই হোয়াটসঅ্যাপের চ্যাট থিমের রং বদলানর জন্য আইওএস সংস্করণের পরীক্ষা পদ্ধতি শুরু হয়ে গেছে।

সব নম্বরে কল করার সুবিধা
হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ডায়ালার ফিচার। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা বেশ কম খরচেই অপরিচিত নম্বরে সাধারণ কল করতে পারবেন। এমনকি নম্বর সেভ না করেই কল করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.৯.২৮-এ এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। খুব শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে পাওয়া যাবে এই ফিচার।

একই অ্যাপে দু’টি অ্যাকাউন্ট
অনেকে একই মোবাইলে দুইটি সিম ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপে একটি নম্বর যুক্ত করেন। নিয়ম মেনে একই অ্যাপে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ রয়েছে। এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিং মেনুতে যেতে হবে। এবার আপনার প্রোফাইল নামের পাশে ড্রপ ডাউন তিরটিতে ক্লিক করুন। এর পরে আরেকটি মোবাইল নম্বর যোগ করার অপশন আসবে, যেখানে যুক্ত করে নিন। এভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

স্ক্রিন শেয়ারিং ফিচার
মাইক্রোসফট টিমস, গুগল মিটের মতো ভিডিও কলিং প্ল্যাটফর্মগুলোর মতো স্ক্রিন শেয়ারিং ফিচার আনল হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা কল চলাকালীন এক বা একাধিক ব্যক্তির সঙ্গে সহজেই লাইভ ভিউ শেয়ার করতে পারবেন। মোবাইল ফোনে কাউকে ভিডিও কল করলে ডিসপ্লের নিচে স্ক্রিন শেয়ারিং আইকন আসবে। সেই আইকনে ক্লিক করলেই একটা উইন্ডো পপআপ হবে। জানতে চাইবে, ইউজার স্ক্রিন শেয়ার করতে চান কি-না। এটা নিশ্চিত করলে শুরু হবে কাউন্টডাউন। এরপর স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করলেই স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে যাবে। শুধু স্মার্টফোনেই নয়, ডেস্কটপেও এই ফিচার ব্যবহার করা যাবে।

স্ট্যাটাসে দীর্ঘ অডিও বার্তা
হোয়াটসঅ্যাপে এর আগেও স্ট্যাটাসে অডিওবার্তা দেওয়া যেত। কিন্তু সেক্ষেত্রে সময়সীমা ছিল ৩০ সেকেন্ড। এবার থেকে স্ট্যাটাসে এক মিনিটের অডিও ক্লিপ দিতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি ডব্লিউএবেটাইনফো একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেটা অনুযায়ী স্ট্যাটাসে গিয়ে মাইক্রোফোন বাটনে ক্লিক করে অডিও রেকর্ড করতে পারবেন। সেখানেই অডিওটি স্ট্যাটাসে দেবার অপশন মিলবে।

ইন্টারনেট ছাড়াই মেসেজ
ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। যেখানে ইন্টারনেট নেই, সেখানেই হোয়াটসঅ্যাপের প্রক্সি সার্ভারকে কাজে লাগিয়ে আপনি মেসেজ করতে পারবেন। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, যেখানে ইন্টারনেট পরিষেবা নেই সেখানে ভলান্টিয়ার এবং অর্গানাইজেশনের দ্বারা সেটআপ করা প্রক্সি সার্ভারের মাধ্যমেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।

চ্যাট ফিল্টার সুবিধা
হোয়াটসঅ্যাপে এখন পাওয়া যাবে চ্যাট ফিল্টারের সুবিধা। এর ফলে হোয়াটসঅ্যাপে যেকোনো মেসেজ খুঁজে পেতে সহজ হবে। হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টারে রয়েছে তিনটি বিভাগ। অল, গ্রুপ এবং আনরেড। অল-এর মধ্যে থাকবে সমস্ত মেসেজ। আনরেড-এখানে থাকবে আপনার না পড়া সমস্ত মেসেজ। আর গ্রুপ-এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আসা মেসেজগুলো থাকবে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি