স্থানীয় মোটরসাইকেল শিল্পে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর সুপারিশ

স্থানীয় মোটরসাইকেল শিল্পে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর সুপারিশ
ঢাকা রিডার ডেস্ক
নিউজ ডেস্ক: স্থানীয় মোটরসাইকেল উৎপাদন ও মোটরসাইকেল খুচরা যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পকে সুরক্ষা দিতে ২০১০ সাল থেকে ভ্যাট অব্যাহতি সুবিধা দিয়ে আসছে সরকার। কিন্তু চলতি অর্থবছরের বাজেটে এ ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা বাতিল করা হয়েছে। তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন মনে করছে বর্তমান প্রেক্ষাপটে এ শিল্পে ভ্যাট অব্যাহতি দেয়া প্রয়োজন। তাই এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সম্প্রতি নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে মোটরসাইকেল শিল্পে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি পুনর্বহালের আবেদন করে মোটরসাইকেল ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এর প্রেক্ষিতে ট্যারিফ কমিনশনে তা পুনর্বহাল করার পক্ষে মত দেয়। এক্ষেত্রে ট্যারিফ কমিনশনের মতামত হচ্ছে, প্রধানমন্ত্রী লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে ২০২০ সালের ‘প্রোডাক্ট অব ইয়ার’ ঘোষণা করেছেন। মোটরসাইকেল লাইট ইঞ্জিনিয়ারিংভুক্ত একটি পণ্য। তাই এ শিল্পকে ত্বরান্বিত করার লক্ষ্যে ২০১৮ সালের ১৪ অক্টোবর ‘মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা, ২০১৮’ প্রকাশ করেছে। নীতিমালার লক্ষ্য হলো- স্থানীয়ভাবে মোটরসাইকেলের উৎপাদন ২০২১ সালের মধ্যে নূন্যতম ৫ লাখ ইউনিট এবং ২০২৭ সালের মধ্যে ১০ লাখ ইউনিট এ উন্নীত করা হবে। নীতিমালায় প্রতিযোগিতামূলক মূল্যে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে মানসম্মত মোটরসাইকেল সরবরাহ, মোটরসাইকেল শিল্প থেকে জিডিপির অবদান ২০২৫ সালের মধ্যে ০.৫% হতে ২.৫% এ উন্নীতকরণ, ২০২৭ সালের মধ্যে নূন্যতম ৫০ শতাংশ মোটরসাইকেল দেশে উৎপাদনপূর্বক আমদানি ব্যয় হ্রাসকরণ ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান ৫ লাখ থেকে বৃদ্ধি করে ২০২৭ সালের মধ্যে ১৫ লাখে উন্নীত করা কথা বলা হয়েছে। এ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ওই নীতিমালার কয়েকটি অনুচ্ছেদে স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে শুল্ক কর অব্যাহতিসহ অন্যান্য প্রণোদনা প্রদানের বিষয়ে উল্লেখ রয়েছে। সে বিবেচনায় বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সরকার এসআরও জারির মাধ্যমে শুল্ক, ভ্যাট ও কর অব্যাহতি প্রদান করে আসছে। ট্যারিফ কমিনশন বলছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে লকডাউন এবং অর্থনৈতিক স্থবিরতায় দেশের শিল্পখাত কিছুটা সমস্যায় পড়েছে। এ পরিস্থিতিতে শিল্পায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগের স্বার্থে, এপিআই, ল্যাবরেটরি বিকারক উৎপাদন, ফ্রিজ, এসি, ক¤েপ্রসর, লিফট ও মোবাইল উৎপাদনের ন্যায় স্থানীয় মোটরসাইকেল উৎপাদনেও মূসক অব্যাহতি সুবিধা আরও কিছুদিন বহাল রাখা প্রয়োজন। অন্যদিকে স্থানীয় বিনিয়োগের বিষয় বিবেচনায় এনে নীতি সহায়তার ক্ষেত্রে ধারাবাহিকতা থাকা প্রয়োজন তা না হলে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে প্রতীয়মান। বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গণপরিবহন এই ভাইরাস সংক্রমণের অন্যতম মাধ্যম বলে উল্লেখ করা হয়েছে। তাই গণপরিবহণের বিকল্প দ্রুতগামী ও নিরাপদ যানবাহন হিসেবে মোটরসাইকেলের ব্যবহার হতে পারে বলে উল্লেখ করে কমিশন। ট্যারিফ কমিশন আরও বলেছে, স্থানীয়ভাবে উৎপাদিত মোটরসাইকেল এখন সার্কভুক্ত ভুটান, নেপালসহ অন্যান্য দেশে রফতানি হচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরোর হিসেবে গত ২০১৯-২০ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোটরসাইকেল রফতানি হয়েছে ৪ লাখ ২৬ হাজার ২৪৩ মার্কিন ডলার। ২০১৮-১৯ অর্থবছরে ৮ লাখ ৮৯ হাজার ৯৯৫ মোটরসাইকেল ডলারের রফতানি হয়েছিল। এর আগের বছর অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে ১৪ লাখ ৭৩ হাজার ৯১০ ডলার সমপরিমাণ মোটরসাইকেল রফতানি হয়েছিল।
তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি