জ্বালানির লাইন বন্ধ করে দিয়েছিলেন এয়ার ইনডিয়ার পাইলট, বলছে মার্কিন তদন্তকারীরা

ঢাকা রিডার ডেস্ক
গত মাসে এয়ার ইনডিয়ার ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার পেছনে ‘মূলত জ্বালানি সরবরাহ বন্ধ করাই’ দায়ী ছিল এবং প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়ালই ওই কাণ্ড ঘটান বলে মার্কিন তদন্তকারীদের ধারণা। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ককপিট ভয়েস রেকর্ডারে শেষ মুহূর্তের কথোপকথনের সূত্র ধরে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আতঙ্কিত সহকারী পাইলট সবরওয়ালকে প্রশ্ন করেছিলেন, কেন তিনি জ্বালানি নিয়ন্ত্রণের সুইচ ‘কাট-অফ’ পজিশনে নিয়ে গেলেন। ক্যাপ্টেন তখন বলেন, তিনি কিছু করেননি। যদিও ওই আলাপের সময় সবরওয়াল ছিলেন অনেকটাই শান্ত।
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে একটি হোস্টেল ভবনে বিধ্বস্ত হয় এয়ার ইনডিয়ার ওই উড়োজাহাজ। সেই ফ্লাইটের ২৩০ যাত্রীর মধ্যে ২২৯ জন এবং ১২ জন ক্রুর সবাই নিহত হন। মাটিতে থাকা আরও ১৯ জনের মৃত্যু হয়।
গত সপ্তাহে ভারতীয় তদন্তকারীদের দেওয়া প্রাথমিক প্রতিবেদনেও বিমানের জ্বালানি নিয়ন্ত্রণের সুইচ ‘রান’ থেকে ‘কাট অফ’ পজিশনে চলে যাওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে তাদের প্রতিবেদনে এর জন্য পাইলটদের দায়ী করা হয়নি। সুইচের এ অবস্থান বদল ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত হয়েছে, সে সম্বন্ধেও প্রতিবেদনে কিছু বলা হয়নি।
ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (এএআইবি) ওই প্রতিবেদনে বলা হয়, এক পাইলট অন্যজনের কাছে কেন তিনি সুইচ বদলে দিয়েছেন, তা জানতে চান। উত্তরে অপর পাইলট বলেন, তিনি এমন কিছু করেননি।
ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবেদন পড়া মার্কিন পাইলটরা বলছেন, দুর্ঘটনার সময় ৩২ বছর বয়সী সহকারী পাইলট ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডেরের হাতেই উড়োজাহাজটির কন্ট্রোল বোর্ডের নিয়ন্ত্রণ ছিল বলে ধারণা করা হচ্ছে। ৫৬ বছর বয়সী সবরওয়ালের হাত সম্ভবত খালিই ছিল, কারণ তিনি ছিলেন মনিটরিং পাইলট, যার কাজ ছিল নজর রাখা।
হাত খালি থাকায় ক্যাপ্টেনের পক্ষেই জ্বালানির সুইচ নাড়াচাড়ার সম্ভাবনা বেশি ছিল বলে মার্কিন তদন্তকারীরা ধারণা করছেন।
এদিকে ভারতীয় কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে বলছে, জ্বালানি নিয়ন্ত্রণের সুইচগুলো এক সেকেন্ডের ব্যবধানে বন্ধ হয়ে যায়, ১০ সেকেন্ড পর আবার চালু হয়। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক প্রেস কর্মকর্তা ও এএআইবি ওয়াল স্ট্রিট জার্নালের এ প্রতিবেদনকে একপেশে অভিহিত করেছে। তারা এ নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হয়নি। দেশটির কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন বলেছে, “চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ক্রুরা তাদের প্রশিক্ষণ ও দায়িত্ব অনুযায়ী কাজ করেছেন, কল্পনাভিত্তিক অনুমানের ওপর ভিত্তি করে পাইলটদের ওপর দোষ চাপানো উচিত নয়।” “তথ্যপ্রমাণ ছাড়া স্রেফ অনুমানের ভিত্তিতে পাইলটের আত্মহত্যার ইঙ্গিত, সাংবাদিকতার নৈতিকতার চরম লঙ্ঘন এবং পেশাটির মর্যাদার প্রতি চরম অসম্মান,” বলেছে তারা।
তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি