পঞ্চগড়ে ৩৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

পঞ্চগড়ে ৩৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
ঢাকা রিডার ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি:
আগামী ৮ মে অনুষ্টিত হতে যাওয়া ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পঞ্চগড়ের তিন উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৩৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতিকী প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, গত ২২ এপ্রিল মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনে সদর ও আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি, আওয়ামী লীগের ৩ জন এবং আটোয়ারী ও তেতুঁলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দুইজন সহ ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

পঞ্চগড় সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল, সাবেক ছাত্রলীগ নেতা এএস মো শাহনেওয়া প্রধান শুভ পেয়েছেন ঘোড়া এবং সাবেক ব্যাংক কর্মকর্তা সুমন চন্দ্র রায় পেয়েছেন আনারস প্রতীক।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক পেয়েছেন উড়োজাহাজ এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ হিটলার পেয়েছেন চশমা প্রতীক।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেত্রী নিলুফার ইয়াসমিন পেয়েছেন কলস, জাতীয় মহিলা শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক নাসিমা খাতুন পেয়েছেন ফুটবল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজল রেখা প্রজাপতি এবং সাবিনা ইয়াসমিন পেয়েছেন হাসঁ প্রতীক।

তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু পেয়েছেন আনারস, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং কাজী আনিসুর রহমান পেয়েছেন দোয়াত কলম, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন পেয়েছেন কাপ পিরিচ, বিএনপি সমর্থক মুক্তারুল হক মুকু পেয়েছেন ঘোড়া এবং ব্যবসায়ী নিজাম উদ্দীন খান মোটরসাইকেল প্রতীক।

তেঁতুলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন তারা হলেন, উপজেলা কৃষক লীগের নেতা কবির হোসেন পেয়েছেন বই, মজিবর রহমান পেয়েছেন মাইক, আবু সাইদার রহমান পেয়েছেন তালা, আশরাফ আলী পেয়েছেন উড়োজাহাজ, খন্দকার আবু সালেহ ইব্রাহিম পেয়েছেন চশমা, আব্দুল লতিফ খান পেয়েছেন টিউবওয়েল, আব্দুস সাত্তার পেয়েছেন বৈদ্যুতিক বাল্ব এবং তৌহিদ হাসান তুহিন পেয়েছেন টিয়া পাখি প্রতীক।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হলেন, বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া পেয়েছেন কলস এবং সোমা চৌধুরী পেয়েছেন ফুটবল প্রতীক।

আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান পেয়েছেন ঘোড়া প্রতীক।

আটোয়ারী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আটোয়ারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম মোর্শেদ পেয়েছেন টিয়া পাখি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মখলেছুর রহমান পেয়েছেন চশমা প্রতীক।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম পেয়েছেন ফুটবল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা বেগম পেয়েছেন কলস, মনোয়ারা বেগম পেয়েছেন হাঁস, শেফালী পারভীন পেয়েছেন বৈদ্যুতিক পাখা এবং ফরিদা ইয়াসমিন পেয়েছেন সেলাই মেশিন প্রতীক।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, নির্বাচনের আচরন বিধি সম্পর্কে প্রার্থীদের সর্তক করা হয়েছে। কেউ যাতে আচরণ বিধি লঙ্ঘন না করে সেজন্য বুধবার থেকে মাঠে বিচারিক ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। এছাড়া নির্বাচনে কাপড়ের ব্যানার ব্যবহার, পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এবং প্লাষ্টিকের ব্যবহার বর্জন, ভোটের দিন এজেন্ট নিয়োগের নীতিমালা সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রার্থীদের অবগত করা হয়েছে। আমরা আশা করি, আগামী ৮ই মে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

এসময় তিনি প্রার্থীদের মাঝে নির্বাচনের আচরন বিধি সম্পর্কে অবগত হয়ে সতর্ক থাকা, নির্বাচনে কাপড়ের ব্যানার ব্যবহার, পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এবং প্লাষ্টিকের ব্যবহার বর্জন, ভোটের দিন এজেন্ট নিয়োগের নীতিমালা সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য আগামী ৮ মে (বুধবার) ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি