পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে হত্যার পরিকল্পনার আশঙ্কা: বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ঢাকা রিডার ডেস্ক
 রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়া প্রতীকের প্রার্থী হাসান মামুনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দশমিনায় হাসান মামুনের নির্বাচনি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফকুরুজ্জামান বাদল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক এলামুল হক রতনসহ দলের জ্যেষ্ঠ নেতারা। লিখিত বক্তব্যে ফকুরুজ্জামান বাদল অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও একই আসনের প্রার্থী নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে এবং তিনি বিদেশি ও অবৈধ উৎস থেকে অর্থ গ্রহণ করেছেন। ওই অর্থ নির্বাচনে ব্যয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের অর্থের প্রলোভন দেখিয়ে তার পক্ষে কাজ করতে চাপ দেওয়া হচ্ছে এবং এতে অস্বীকৃতি জানালে মামলা ও রাজনৈতিক হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। তিনি আরও দাবি করেন, গলাচিপা ও দশমিনা উপজেলায় ঘোড়া প্রতীকের একাধিক নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাসান মামুনের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনি এলাকায় বহিরাগত লোকজন এনে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং রাতের আঁধারে মহড়া দেওয়া হচ্ছে। এছাড়া হাসান মামুনের সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অপচেষ্টার অভিযোগও করা হয়। বক্তব্যে আরও বলা হয়, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। অপরদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপির আসন সমঝোতার প্রার্থী হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন ফকুরুজ্জামান বাদল। এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “হাসান মামুন কোনো দলীয় প্রার্থী নন এবং তিনি আমার প্রকৃত প্রতিদ্বন্দ্বীও নন। তিনি আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন, কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। তিনি একজন উগ্র ও নিয়ন্ত্রণহীন ব্যক্তি।” নুর আরও দাবি করেন, ৫ আগস্টের পর থেকে হাসান মামুন চর দখল, সংখ্যালঘু ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। “আমার বিজয় ঠেকাতে তিনি এসব দুর্বৃত্তকে মাঠে নামিয়েছেন। তার লোকজন আমাদের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি ও মারধর করছে,”—বলেন নুরুল হক নুর।
তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি