খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
ঢাকা রিডার ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছেড়েছে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স; যেটি কাতারের দোহায় বিরতির পর স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে লন্ডনে পৌঁছানোর কথা।

সাত বছর পর হিথ্রো বিমানবন্দরে মা-ছেলের দেখা হওয়ার কথা রয়েছে; বুধবার সকালে সেখানে তারেক রহমান মাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বলে বিএনপির তরফে জানানো হয়েছে।

সব জল্পনার অবসান শেষে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টারম্যাক থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি রানওয়ের দিকে এগোতে থাকে; এর কিছুক্ষণ পরই উড়াল দেয় এটি।

খালেদা জিয়ার সফরসঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডামকে নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করেছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডামের জন্য দোয়া চাই।”

এর আগে রাত পৌনে ১১টার দিকে ৮ নম্বর গেইট দিয়ে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়িবহর। কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনি ১১টা ১০ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ওঠেন।

বিমানবন্দরে আসার পথে সড়কজুড়ে নেতাকর্মীদের বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন। গুলশানের বাসা ফিরোজা থেকে তার গাড়িবহর বিমানবন্দরের দিকে যত এগিয়েছে, নেতাকর্মীদের ঢল ততই বেড়েছে। দলের আহ্বান এড়িয়ে তারা একযোগে নেমে আসেন সড়কে, এতে যানজট সৃষ্টি হয়। ফলে তার গাড়ি ধীর গতিতে চলতে থাকে। গুলশান থেকে বিমানবন্দরের পথটুকু যেতে সময় লাগে দেড় ঘণ্টা। এতে রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সের ছেড়ে যাওয়ার সূচি পিছিয়ে যায়।

বাসা থেকে বের হওয়ার আগে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের সহধর্মিনী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়-স্বজনরা তাকে বিদায় জানান।

পরে রাত ৮টা ১৬ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বাসা থেকে রওনা হয়ে গুলশান অ্যাভিনিউ, গুলশান-২, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, কাকলী হয়ে বিমানবন্দর সড়কে ওঠে। তাদের মুহুর্মুহু স্লোগানের মধ্যে গাড়িবহর এগিয়ে চলে। বাকি পথ যেতে লাগে আধা ঘণ্টার মতো।

বিএনপি চেয়ারপারসনের গাড়ি বিমানবন্দরের ৮ নম্বর গেইট দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ উড়োজাহাজে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে রাজকীয় বহরের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির, যা সোমবার রাত সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তার গাড়ি সরাসরি ৮ নম্বর গেট দিয়ে ভিআইপি টারমার্কে পৌঁছায়। সেখানে তারা অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে তাকে বিদায় জানান।

বুধবার লন্ডনে পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন বলেন, “ঢাকা থেকে প্রথমে দোহায় যাবে অ্যাম্বুলেন্সটি। সেখানে যাত্রাবিরতি শেষে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।”

হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিক নিয়ে যাওয়া হবে। সেখানে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ব্যবহৃত ক্লিনিকে তাকে ভর্তি করা হবে।

বিমানবন্দরে থাকবেন তারেক রহমান

জাহিদ আরও বলেন, “সাত বছর পর মাকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, তার সহধর্মিণী জোবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, লন্ডন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন উপস্থিত থাকবেন।”

প্রাথমিক পরিকল্পনায় খালেদা জিয়ার লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও এখন যুক্তরাজ্যেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বিদেশে চিকিৎসা নেওয়ার প্রস্তুতি

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তাঁর অসুস্থতা আরও বাড়ে।

তবে চলতি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিএনপির নেতারা দাবি করেন যে, সরকারের অটল অবস্থানের কারণে তিনি দীর্ঘদিন চিকিৎসা নিতে পারেননি। তবে, বিএনপি নেতাদের মতে, সরকার পতনের পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টি হয়।

চেয়ারপারসনের সফরসঙ্গী

লন্ডনের পথে খালেদা জিয়ার সঙ্গে বিশেষ উড়োজাহাজে তার পুত্রবধূ ছোট ছেলে আরফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, চারজন চিকিৎসক ও প্যারামেডিক্সসহ বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যও থাকবেন।

এছাড়া তার সঙ্গে থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি