শ্রমিকদের বেতন বকেয়া: মালিকদের দায়ে সড়ক অবরোধের বলি সাধারণ মানুষ কেন?

ঢাকা রিডার ডেস্ক

মো. শাহাদৎ হোসেন: দেশের শিল্প অঞ্চল গাজীপুরে শ্রমিক আন্দোলন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর প্রতিটি আন্দোলনের পেছনে রয়েছে একটি মৌলিক দাবি-বেতন। গত কয়েক মাস ধরে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে, যা জনগণের জন্য যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি, টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের বেতন বকেয়া নিয়ে যে আন্দোলন সংঘটিত হয়েছে, তা শুধু শ্রমিকদের জীবনে নয়, সাধারণ মানুষের জীবনে অপ্রত্যাশিত দুর্ভোগ তৈরি করেছে। বেতন না পাওয়ার কারণে শ্রমিকেরা সড়ক অবরোধে নামেন, যার ফলে হাজারো যানবাহনের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন। গাজীপুরের সড়কগুলো, বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, এই আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

এভাবে সড়ক অবরোধ করার পেছনে শ্রমিকদের অসন্তোষের অনেক কারণ রয়েছে। কারখানা কর্তৃপক্ষ কর্তৃক বারবার বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকেরা অবরোধের মাধ্যমে তাদের দাবি তুলছেন। সড়ক অবরোধের মাধ্যমে তারা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের কাছে তাদের অসন্তোষ প্রকাশ করতে চাইছে। গত ৯ নভেম্বর টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের সড়ক অবরোধ প্রায় ৬১ ঘণ্টা স্থায়ী হয়। শ্রমিকেরা দাবি করেছিলেন, তাদের বকেয়া বেতন পরিশোধ করা হোক। সড়ক অবরোধের ফলে শুধু কর্মরত শ্রমিকেরা নয়, বরং ওই পথ দিয়ে চলাচলকারী শতশত যানবাহনের হাজারও সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েন। যানবাহন আটকে থাকার কারণে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনও বিপর্যস্ত হয়ে পড়ে। গাজীপুরের মতো ব্যস্ত শিল্প এলাকা যেখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, সেখানে সড়ক অবরোধের এই ঘটনা শুধু শ্রমিকদের নয়, পুরো নগরীকে বিপর্যস্ত করে তোলে। আন্দোলনকারীরা বারবার সড়ক অবরোধ করে সরকারের কাছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান, কিন্তু প্রতি বারেই সমস্যার সুষ্ঠু সমাধান দীর্ঘ সময় নেয়। সাম্প্রতিক আন্দোলনেও সরকার আশ্বাস দিয়েছে যে, আগামী রোববারের মধ্যে এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে, কিন্তু তার পরেও এই ধরনের আন্দোলন সাধারণ মানুষের জন্য কেন দায়বদ্ধ? কেন মালিকদের অযোগ্যতা বা অবহেলার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে? গাজীপুরের শিল্পাঞ্চলের এই ধরনের আন্দোলন নতুন কিছু নয়। গত কয়েক মাসে শ্রমিকদের বেতন না পাওয়ার কারণে অন্তত ২৫ বার মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শ্রমিকরা যখন তাদের অধিকার আদায়ে সড়ক অবরোধ করে, তখন তা প্রশাসনের চোখে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই তারা আন্দোলন সমাধান করার আশ্বাস দেয়। কিন্তু এর পরও, মালিকদের পক্ষ থেকে যদি কোনো সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে শ্রমিকদের জন্য আন্দোলন ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে, প্রশ্ন একটাই- শ্রমিকেরা কেন বারবার সড়ক অবরোধের পথ বেছে নিচ্ছেন? কেন তারা সড়ক ছাড়তে দেরি করেন? এমনকি যখন সরকার, শিল্প পুলিশ, কিংবা কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দেয়, তখনও আন্দোলন থেমে যায় না। এর মধ্যে বড় একটি কারণ হল শ্রমিকদের প্রতি কর্তৃপক্ষের উদাসীনতা এবং অবিশ্বাসের পরিবেশ। প্রায়ই দেখা যায়, বেতন পরিশোধের জন্য মিটিং এবং আলোচনা হয়, কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন ঘটেনি। এতে শ্রমিকদের আস্থা হারিয়ে গেছে এবং তারা অন্য কোনো উপায় না পেয়ে সড়ক অবরোধের মতো চরম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এছাড়া শ্রমিকেরা যখন মনে করেন, তাদের আন্দোলন কর্তৃপক্ষের কানে পৌঁছাতে হবে, তখন তারা আরও বেশি চাপ সৃষ্টি করার জন্য সড়ক অবরোধ করেন। এই আন্দোলনের মাধ্যমে তারা কর্তৃপক্ষের কাছ থেকে একটি বাস্তবসম্মত প্রতিশ্রুতি আদায় করতে চান, যা প্রমাণ করেছে যে, অনেক সময় প্রশাসনিক পদক্ষেপও তাদের দ্রুত সমাধান আনতে পারছে না। এদিকে, স্থানীয় শিল্প পুলিশ ও প্রশাসনের মতে, মালিকরা শ্রমিকদের বেতন পরিশোধে গাফিলতি করলেও, এ ধরনের আন্দোলন সাধারণ মানুষের জন্য খুবই অপ্রত্যাশিত এবং অযাচিত। পুলিশ পরিদর্শক এক সাক্ষাৎকারে বলেন, শ্রমিকেরা বেতন পাওয়ার জন্য সড়ক অবরোধ করলেও, সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা অনেকটাই হ্রাস পায়। এই ধরনের আন্দোলন শুধু শ্রমিকদের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে আটকে পড়েন এবং তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হয়। পরিবহন মালিকদেরও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। ফলে, শ্রমিকদের আন্দোলন একদিকে যেমন তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয়, অন্যদিকে সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই পরিস্থিতিতে উভয় পক্ষকে সমাধান খুঁজে বের করতে হবে। মালিকদের উচিত শ্রমিকদের পাওনা সময়মতো পরিশোধ করা, যাতে এই ধরনের অস্থিরতা আর না বাড়ে। একই সাথে, শ্রমিকদেরও নিজেদের দাবি আদায়ে সঠিক পথে আন্দোলন করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনওভাবেই তাদের আন্দোলনের বলি না হয়। লেখক: সাংবাদিক সূত্র : শ্রমিকদের বেতন বকেয়া: মালিকদের দায়ে সড়ক অবরোধের বলি সাধারণ মানুষ কেন?
তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি