ক্ষমতার পালাবদলে গণমাধ্যমগুলোতে ‘পদলেহন’ সুরেও পরিবর্তন আসছে

ঢাকা রিডার ডেস্ক

আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে ‘পদলেহন’ সুর বহুগুণ পরিবর্তন পরিলক্ষিত। যেসব মিডিয়া এক সময় আওয়ামী সরকারের পদলেহন করতো, সরকার পতনের পর তাদের ভাষাগত এসেছে পরিবর্তন, বদলেছে সুর। যারা এক সময় হাসিনার গুনগানে ব্যস্ত ছিল, পদলেহনমূলক বাক্যে প্রতিবেদনগুলো বিশেষায়িত করত তারা এখন সুর পাল্টিয়েছে । কোথাও কোথাও সেই সুর গিয়ে ঠেকছে সম্ভাব্য ক্ষমতাধারী দল বা দলের ব্যক্তিদের দিকে।

এইতো ক’দিন আগেও যেসব গণমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতামূলক শব্দ ব্যবহার করতো। যারা শেখ হাসিনার পদক্ষেপে প্রশংসায় পঞ্চমূখ ছিল তারাও আজ শেখ হাসিনার বিরোধিতা শুরু করেছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগে যেসব পত্রিকা, সাংবাদিক ও তাদের শীর্ষ কর্তারা হাসিনা ও তার সরকারের পদলেহনে ব্যস্ত থাকতো, যাদের মুখে শেখ হাসিনাকে স্বৈরাচার বলা তো দূর, তার বিরুদ্ধে দুটি লাইন লেখার প্রয়োজন মনে করতো না তারাও এখন শেখ হাসিনা বিরোধী মনোভাব দেখাচ্ছে। ফলাও করে ছাপাচ্ছে “রক্তসমুদ্রে স্বৈরাচারের পতন”।

১৫ আগস্টই বলেন। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যারা আর্টিকেলের বন্যা বইয়ে দিত, আওয়ামী সরকারের পতনের পর তাদের পত্রিকায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী নিয়ে সাদামাটা একটা নিউজ ছাড়া আর কিছুই প্রকাশ হয় নি। আর একই দিন খালেদা জিয়ারও জন্মদিন পালন করে থাকে বিএনপি; শেখ হাসিনার পতনের আগে এই বিষয় নিয়ে কোনো আর্টিকেলতো দূর, সংবাদও প্রকাশ হতো না যেসব পত্রিকায় হাসিনার পতনের পর তারা এখন খালেদা জিয়ার একপ্রকার গুণগান করেই আর্টিকেল প্রকাশ শুরু করেছে। ‘দেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, অবিসংবাদিত নেত্রী’ ইত্যাদি বিশেষণে বিশেষণে ভরিয়ে দিচ্ছেন তাদের আর্টিকেলগুলো।

ক্ষমতা ছাড়ার কদিন আগে সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যার আয়োজন করে এডিটরস গিল্ড নামের একটি সংগঠন। সেই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় মিডিয়াগুলোর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। একদিকে যখন দেশে গণহত্যা চলছিল সেই বিষয় নিয়ে কথা না বলে পদলেহনকারী সাংবাদিকরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এঁদের কেউ কেউ নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আনার ওপর জোর দেন। আর এক সাংবাদিক তো ‘তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি তাঁদের আস্থা ও বিশ্বাস থাকায় তাঁর জন্য যা প্রয়োজন তা করতে পারেন।” বলেন। তবে হ্য এই পা চাটা সাংবাদিকদের অনেকেই ইতোমধ্যে আওয়ামী সরকারের বিরোধিতার সুর তুলেছেন বা কেউ কেউ সুর তোলার জন্য রাস্তা খুঁজছেন।

মোটকথা সাংবাদিকতা তার মূল তত্ত্ব থেকে সরে গেছে। অধিকাংশ সাংবাদিকরা এখন ক্ষমতার পদলেহনে ব্যস্ত থাকে। ফলে সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত ঘাটতি তৈরি হয়েছে। সাংবাদিকরা এখন পেশাগত প্রতিশ্রুতির জায়গায় নেই। পেশাগত দায়িত্ব (প্রফেশনালিজম), সৎ, নির্ভীক, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এখন নেই বললেই চলে। সাংবাদিকদের কাছে আদর্শের চেয়ে ভোগবাদিতাই বড় হয়ে দেখা দিয়েছে। বর্তমানে গণমাধ্যমগুলো যেন কর্পোরেট আগ্রাসনের শিকার হয়ে মূল ধারা থাকে বহুদূরে চলে গিয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর বিশেষ করে পত্রিকা সংশ্লিষ্টরা ধরেই নিয়েছে আগামী সরকার বিএনপি গঠন করবে। ফলে এখন শুরু হয়েছে বিএনপি ও এই দলের নেতাদের পদলেহন। গোড়া পর্যায়ে সাংবাদিক থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সাংবাদিকরা অদূর ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যায় তবে তাদের পদলেহন শুরু করবে। সাংবাদিকতা বলে যে বস্তুনিষ্ঠতা, সততা, ছিল তারও আর বালাই রইলো বললেই চলে।

লেখক: নিহান, সাধারণ নাগরিক।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি