বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে?

বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে?
ঢাকা রিডার ডেস্ক

পাঁচই অগাস্টের পর থেকেই নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের।

সবশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এর আগে গত ডিসেম্বরের শেষদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের “পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি” বক্তব্যের প্রসঙ্গ টেনে মি. আহমদ বলেন, “জামায়াতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে। এই সুযোগে বোধহয় তারা একাত্তরের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে।”

“সেটি না করে, তারা একাত্তরের তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে,” বলেন তিনি।

তবে বিভিন্ন সময়ে দলটির ভূমিকা নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এ ধরনের প্রশ্ন তোলার বিষয়টি “নতুন নয়” বলেই মত জামায়াতের।

দলটির আমিরের কথাকে ভিন্নভাবে “চিত্রায়িত করা এবং এটাকে কেন্দ্র করে বক্তব্য দেয়া ঠিক নয়” বলেও মন্তব্য করেন দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ।

“দেশপ্রেম নিয়ে ডা. শফিকুর রহমান সাহেব তার দলের অবস্থান তুলে ধরেছেন। তিনি জামায়াতে ইসলামীকে একটা দেশপ্রেমিক দল বলেছেন। তার মানে এই নয় যে আর কোনো দলের মধ্যে দেশপ্রেম নেই,” বলছিলেন তিনি।

একইসঙ্গে “জামায়াতে ইসলামী এই জাতীয় বক্তব্যকে আমলে নেয় না” উল্লেখ করে দেশের জনগণ দলটির ভূমিকা সম্পর্কে জেনেই তাদের “সমর্থন দিয়ে যাচ্ছে এবং অব্যাহতভাবে জামায়াতের সমর্থন বৃদ্ধি পাচ্ছে” বলে মন্তব্য করেন মি. আকন্দ।

কেবল এবারই নয়, বিগত সরকারের পতনের পর থেকেই কখনো নির্বাচন, কখনো আওয়ামী লীগ বা ভারতসহ নানা ইস্যুতে দীর্ঘদিনের দুই জোটসঙ্গীর নেতৃস্থানীয়দের ইঙ্গিতপূর্ণ বাক্যবিনিময়ে জড়াতে দেখা গেছে।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, রাজনৈতিক সমীকরণের কারণেই এক সময়কার বন্ধুত্ব এখন দ্বান্দ্বিক সম্পর্কে রূপ নিচ্ছে।

তার ওপর বাংলাদেশের রাজনীতিতে বরাবরই যে মেরুকরণ দেখা গেছে, সেখানে আওয়ামী লীগ মাঠে না থাকায় সেই জায়গা দখলও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে কী বলেছেন নেতারা
গত ২৯শে ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “পাঁচই অগাস্টের পর কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরাতো দেখেছি ইসলামী ব্যাংক কীভাবে গ্রাস করে নিলো একটি রাজনৈতিক দলের অনুসারীরা।”

“তাহলে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে বলছেন? আমরা কি বুঝতে পারি না? কারা পায়ের রগ কাটে তাদেরকে জনগণ ঠিকই জানে, চেনে,” বলেন তিনি।

এর দুইদিন আগে ২৭শে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে “একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে” বলে মন্তব্য করেছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মি. রিজভীর বক্তব্যের পর একইদিন নীলফামারীতে এক পথসভায় মি. রহমান বলেন, “পাঁচ তারিখের পর একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেলো। বোঝা গেলো, ডাকাতের বেশে নতুন ডাকাত গেছে ব্যাংক দখল করতে।”

“কেউ কেউ বললেন, ব্যাংক ওমুক-তমুক দল দখল করেছে। ব্যাংক কেউ দখল করেনি। ব্যাংক তার মায়ের কোলে ফিরে আসবে,” বলেন তিনি।

এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অফিসিয়াল ফেসবুকে পোস্ট দেয় জামায়াতে ইসলামী। একইভাবে ফটোকার্ড বানিয়ে পোস্টটির জবাবও দেয় বিএনপি।

এর আগে, আওয়ামী লীগ, ভারত ও নির্বাচন ইস্যুতেও দল দুটির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে। তাহলে কি এক সময়কার জোটসঙ্গী বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে?

এমন প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে বলেন, বিএনপি-জামায়াত বরাবরই আলাদা দল ছিল।

“আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল বিএনপি-জামায়াত। কিন্তু বিএনপি-জামায়াততো এক না। বিএনপির তার পলিটিক্স আছে, জামায়াতের তার পলিটিক্স আছে। ন্যাচারালি আমাদের মধ্য দূরত্ব থাকবে,” বলেন মি. টুকু।

একইসঙ্গে স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভিন্ন অবস্থানে থাকার বিষয়টি টেনে তিনি বলেন, “আমরা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করি, জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। মূল তো আছেই এই জায়গাটাতে”।

তবে দুই দলের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়া কিংবা ‘পাল্টাপাল্টি বক্তব্যের’ বিষয়টি মানতে নারাজ জামায়াতে ইসলামী। একইসঙ্গে এ ধরনের বক্তব্যকে নেতাদের নিজস্ব মন্তব্য উল্লেখ করে তা দুই দলের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করে জামায়াত।

দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন, “দলগত কোনো সম্পর্কের দূরত্ব তৈরি বা আমাদের মধ্যে কোনো গ্যাপ তৈরি হচ্ছে এমন না। এটা দল ভার্সাস দল এভাবে আমরা দেখি না। গণতান্ত্রিক দেশে মানুষের মত প্রকাশের অধিকার আছে।”

একইসঙ্গে “কোনো নেতা যদি বক্তব্য রাখেন, সেটা দলের অপিনিয়ন (মতামত) না ব্যক্তির নিজের বক্তব্য এটা জনগণ ডিসাইড করবে” বলেও মন্তব্য করেন তিনি।

‘রাজনীতিতে এই কাদা ছোড়াছুড়ি ডালভাত’
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ মাঠে না থাকায় বদলে গেছে রাজনৈতিক সমীকরণ। আগামী নির্বাচনের জন্য বিএনপিকে টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী।

রাজনীতিতে “পরস্পরের প্রতিদ্বন্দ্বী” হয়ে ওঠা দুই দলের এমন মুখোমুখি অবস্থানকে অবশ্য স্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকরা।

“যখন আওয়ামী লীগ মাঠে ছিল, তখন আওয়ামী লীগ ছিল তাদের উভয়ের প্রধান শত্রু। শত্রুর প্রধান শত্রুর বিরুদ্ধে তাদের মধ্যে ঐক্য হয়েছিল,” বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ।

ফলে আসন্ন নির্বাচনি লড়াইকে মাথায় রেখেই দুই দল “বিষোদগার” করছেন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “আমাদের দেশের রাষ্ট্রক্ষমতাকেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতিতে এই কাদা ছোড়াছুড়ি একেবারে ডালভাত”।

অনেকটা একই কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফা। তার মতে, “রাজনীতির খেলায় সবই সমীকরণ। এতদিন যে সমীকরণের কারণে জামায়াত বিএনপি সাথে ছিল, সেই একই সমীকরণের কারণে তারা এখন একসাথে থাকতে পারবে না। আর নতুন সমীকরণ তারা করবে এটাই স্বাভাবিক।”

এর সঙ্গে রাজনীতির মাঠে এককভাবে জামায়াতের নিজের জায়গা দখলেরও একটি বিষয় আছে বলেও মনে করছেন অনেকে। বলছেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় দলটির ভোটব্যাংক জামায়াতের দখল চলে যেতে পারে, আর এ নিয়ে শঙ্কা আছে বিএনপির।

“জামায়াততো কিছুটা জায়গা করে নিয়েছে বিএনপির প্রশ্রয় পেয়েই। এখন যেহেতু জায়গা হয়েছে, জায়গাটা সে আরও বড় করতে চায়,” বলেন মি. আহমদ।

তিনি বলেন, “যেহেতু আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে, তাদেরতো প্রচুর ভোটার আছে। আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন যারা কখনোই বিএনপির সঙ্গে রিকন্সাইল (সমঝোতা) করবে না। তাদের দিকেও দৃষ্টি দিয়েছে জামায়াত যেন ওই ভোটগুলো পায়।”

আর একারণেই বিএনপি চাইছে আওয়ামী লীগ যেন মাঠে থাকে, যাতে করে জামায়াত সেই ভোটগুলো না পায়। সবাই এই “হিসাবনিকাশ” করছে বলেই মত এই বিশ্লেষকের।

বিএনপির সঙ্গে জামায়াতের মুখোমুখি অবস্থানকে দলটির রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম।

“জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল এবং আমার মনে হয়েছে এটা একটা রাজনৈতিক কৌশল। যেভাবে তারা প্রভাব-প্রতিপত্তি নিয়ে বিরাজ করছে বা প্রতিটি কন্সটিটিউন্সিতে তারা যে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছে, সেটা আসলে রাজনৈতিক কৌশল বা ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা বা তাদের রাজনীতিকে পরিচিত করার একটা কৌশল হতে পারে,” বলছিলেন মি. মাসুম।

তবে রাজনীতির নতুন সমীকরণের কারণে দুই যুগেরও বেশি সময়ের বন্ধুত্বে যে দূরত্ব তৈরি হয়েছে, সহসাই তা থামবে না বলেই মত বিশ্লেষকদের।

বরং “নির্বাচনের গন্ধটা যত বেশি বেশি করে লাগবে, ততই বিএনপি-জামায়াতের এই দ্বন্দ্বটা আরও প্রকট হয়ে দেখা দেবে” বলেই মনে করছেন মহিউদ্দিন আহমদ।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি