নারীকে লাথি মারা বহিষ্কৃত জামায়াত নেতাকে ফুলেল শুভেচ্ছা কী বার্তা দেয়

ঢাকা রিডার ডেস্ক

সম্প্রতি গণতান্ত্রিক ছাত্র জোটের এক কর্মসূচিতে প্রকাশ্যে এক নারীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তির পরে ফুলেল শুভেচ্ছা জানানোকে ঘিরে নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ ঘটনাকে কেন্দ্র করে বামধারার রাজনৈতিক সংগঠনগুলো এবং নাগরিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস ও মুক্তির প্রতিবাদে গত ২৮শে মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সময় হামলা চালায় শাহবাগবিরোধী ঐক্য।

এতে বেশ কয়েকজন আহত হন। এদিন এক নারীসহ দুজনকে লাথি মারার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, হামলার পর প্রেসক্লাবের পাশে একটি ভবনের নিচে আশ্রয় নিয়েছিলেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা–কর্মীরা। সেখানে এক পুলিশ সদস্যকেও দেখা গেছে।

ওই ব্যক্তি পুলিশের চোখ এড়িয়ে নেতা–কর্মীদের পেছনে যান। সেখানে দাঁড়িয়ে হঠাৎ একজনকে লাথি মারেন তিনি। এরপর ঘুরে আবার আরেক নারীকে লাথি মারেন।

পরে জানা যায়, লাথি মারা ওই যুবকের নাম আকাশ চৌধুরী। যিনি ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতা। এর আগে তার বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলারও অভিযোগ ছিল।

এরপর সমালোচনার মুখে আকাশ চৌধুরীকে কর্মী পদ থেকে ‘বহিষ্কার’করে জামায়াতে ইসলামী। তার একদিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৩০শে মে মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা বিবৃতিতে আকাশ চৌধুরীকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

১লা জুন চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড় এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ।ছবির উৎস,DMP news
ছবির ক্যাপশান,পহেলা জুন চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড় এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, আকাশ চৌধুরী নামের সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, তা চরমভাবে নিন্দনীয়।

‘আমরা কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নই। তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং উপর্যুক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো’ বিবৃতিতে জামায়াত।

পরে পহেলা জুন চট্টগ্রাম নগরীর লালদীঘি এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তবে ৪ঠা জুন আকাশ চৌধুরীকে জামিন দেয় আদালত। বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, “আকাশ চৌধুরীর পক্ষে জামিন আবেদনের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। তবে ১৫ই জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়েছে”।

জামিনে মুক্তির পর আকাশ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি ও ভিডিও আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন এবং তার পাশে ছবি তুলছেন।

এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন নারীকে প্রকাশ্যে আঘাত করার অভিযোগে অভিযুক্ত একজনকে এভাবে বরণ করা কী বার্তা দেয়?

গণতান্ত্রিক ছাত্র জোট থেকে শুরু করে বাম রাজনৈতিক দলগুলো এ ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনাটিকে “সহিংসতার স্বীকৃতি” বলে আখ্যায়িত করেছে।

পুরো ঘটনাকে গ্রেফতারের নাটক বলে অভিহিত করেছেন গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সহ সভাপতি এবং ভুক্তভোগী ওই নারী।

তিনি বলেন, “বিষয়টা যেহেতু ভাইরাল হয়ে গিয়েছে তাই প্রশাসন চাপে পড়ে একটা অ্যাকশন নিয়েছে। কিন্তু মামলাটি মিথ্যাভাবে সাজানো হয়েছে।”

এক্ষেত্রে প্রশাসনের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি, “আমরা যে প্রশাসন দলগত অবস্থান থেকে সরে এসে যে একটা নিরপেক্ষ জায়গায় অবস্থান করবে, সেটা আর হয়নি”

এরপর অভিযুক্তকে ফুল দিয়ে বরণ করার মাধ্যমে অপরাধকে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত মার্চ মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারীকে তার পোশাক নিয়ে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণবকে একইভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছিলো।

রাজু ভাস্কর্যের সামনে ওই ছাত্রীকে ‘পর্দা করেনি’ বলে থামিয়ে কুরুচিপূর্ণ কথা বলার অভিযোগে ভুক্তভোগী নারী শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা দেখা দেয়। মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে দ্রুতই ছাড়া পেয়ে যান।

পরে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল ব্যক্তি তাকে মাথায় পাগড়ি ও গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেন।

এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি কেবল বিচ্ছিন্ন কোনো সামাজিক বিচ্যুতি নয়, বরং সমাজে নারীর অবস্থান, আইনের প্রয়োগ, এবং মূল্যবোধের গভীর সংকটের প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এবারও সহিংস আচরণের জন্য দায়ী একজনকে ফুলেল সংবর্ধনা দেয়ার বিষয়টি অপরাধীকে পুরস্কৃত করার সামিল বলে এবং এটি ভিকটিম-ব্লেমিং সংস্কৃতিকে উৎসাহিত করছে বলে মনে করেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

এদিকে আকাশ চৌধুরীকে ফুলেল সংবর্ধনা দেয়ার মাধ্যমে নারীর সম্পর্কে একটি দলের অবস্থান পরিষ্কার হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা।

তিনি বলেন, “জামিন পাওয়ার অধিকার সবার আছে। কিন্তু কাকে সংবর্ধনা দেয়া হচ্ছে, কাকে সংবর্ধনা দেয়া হচ্ছে না-তার মাধ্যমে একটি দলের নারীর সম্পর্কে অবস্থান পরিষ্কার হয়। জামায়াত তাকে বহিষ্কার করেছে ঠিকই তবে তাদেরই নেতাকর্মীরা তাকে আবার ফুলেল সংবর্ধনা জানিয়েছে। এখন এটা যদি অপরাধকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা থেকে করে থাকে সেটা অবশ্যই নিন্দনীয়”।

তিনি আরো বলেন, “এভাবে ভিক্টিমকে বুলি করা আর অপরাধীকে ফুলের মালা দিয়ে বরণ করা ভয়াবহ বার্তা দেয় এবং সেই বার্তাটি হলো নারী নিপীড়ন স্বাভাবিকের চেয়েও বড় বীরত্ব”।

রাজনৈতিক দলগুলো যখন কৌশলে অপরাধকে স্বাভাবিকীকরণ করে তখন সাধারন মানুষকে, নারী অধিকার কর্মীদেরই এর প্রতিবাদ করতে হবে এবং এর বিরুদ্ধে দাড়াতে হবে বলে তিনি জানান।

এ ধরণের সহিংসতার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে নারীর প্রতি সহিংসতার মাত্রা আরো বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ফুলেল সংবর্ধনার সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।

বিবিসি বাংলাকে তিনি বলেন, “আকাশ চৌধুরীর সাথে আমাদের কোন সম্পর্ক নেই। তাকে কারা সংবর্ধনা জানিয়েছে আমাদের জানা নেই। হয়তো ব্যক্তিগত বন্ধুবান্ধব হতে পারে। এগুলো তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের কেউ নেই। আমরা সাংগঠনিকভাবে তাকে নিন্দা জানিয়েছি। ব্যক্তিগতভাবে কেউ ভুলত্রুটি করে থাকলে দায়িত্ব সেই ব্যক্তির।”

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি