চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়ায় বারবার দুর্ঘটনার কারণ কি?

ঢাকা রিডার ডেস্ক
মাত্র ৪৮ ঘণ্টায় তিনটি ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি, আহত কমপক্ষে ৩০ জন—এমন মর্মান্তিক পরিসংখ্যান যেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকার চিত্র হয়ে উঠেছে। উঁচু-নিচু পাহাড়ি পথ, বিপজ্জনক বাঁক, সরু রাস্তা এবং অপ্রত্যাশিত লবণাক্ত পানি মিশে থাকা সড়ক -সব মিলিয়ে এই অংশ যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা, চালক ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরেই এই রুটটি দুর্ঘটনাপ্রবণ। বিশেষ করে ঈদ ও পর্যটনের মৌসুমে দেশের অন্যান্য জেলা থেকে আসা চালকরা অচেনা ও সরু রাস্তায় বিপাকে পড়েন। এ কারণে দ্রুতই মহাসড়কের এই অংশ প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকা চট্টগ্রাম শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে। এই সড়কের তিন কিলোমিটারজুড়ে রয়েছে ঢালু পথ ও বেশ কয়েকটি ভয়ংকর বাঁক। দুর্ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসেছে এই বাঁকগুলোর তীক্ষ্ণতা, রাস্তার অপ্রশস্ততা এবং লবণাক্ত পানি জমে স্লিপারি হয়ে যাওয়া। ঈদের একদিন পর বুধবার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা রিলাক্স পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসে থাকা ১০ জন যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার কারণ সম্পর্কে রিলাক্স বাসের এক যাত্রী বলেন, “বাস চালক বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ব্রেক করতে গেলে সোজা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।” এ দুর্ঘটনার মাত্র একদিন আগে, একই এলাকায় একটি বাস ও মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। পরদিন সকালে আরও একটি দুর্ঘটনায় দুটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে অন্তত ১২ জন আহত হন। দুর্ঘটনার কারণ কী? স্থানীয় পুলিশ, চালক এবং পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখানে দুর্ঘটনার মূল কারণগুলো হলো— ১. বেপরোয়া গতি ও অভ্যস্ততার অভাব: দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকবাহী গাড়ির চালকরা এই পাহাড়ি পথে চালাতে অভ্যস্ত নন। ২. বাঁক ও রাস্তার ঢাল: রাস্তার বাঁকগুলো খুবই বিপজ্জনক। তীক্ষ্ণ বাঁকের কারণে দ্রুতগতির গাড়িগুলো সহজেই দুর্ঘটনার শিকার হয়। ৩. লবণাক্ত পানি ও পিচ্ছিল রাস্তা: কক্সবাজার থেকে আসা লবণ বোঝাই ট্রাকগুলোর কারণে সড়কে লবণের পানি পড়ে এবং রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ৪. রাস্তার সংকীর্ণতা: মহাসড়ক হলেও অধিকাংশ জায়গায় রাস্তা মাত্র দুই লেনের। চালকদের অভিজ্ঞতা কী বলছে? মার্শা পরিবহনের নিয়মিত চালক আবদুল আজিজ বলেন, “এখানে ঢালু পথ এবং বাঁক অনেক বেশি। তার ওপর রাস্তা পিচ্ছিল থাকে, বিশেষ করে সকালের দিকে। আমরা যারা নিয়মিত এই রুটে গাড়ি চালাই, তারা জানি কীভাবে চলতে হবে, কিন্তু বাইরের জেলার চালকরা তা জানেন না। তাই তাদের গাড়িগুলোই বেশি দুর্ঘটনায় পড়ে।” হাইওয়ে পুলিশের এসআই মো. আব্দুল মতিন বলেন, “ঈদের দিন যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, ঠিক তার ৩০ গজের মধ্যে আবার দুর্ঘটনা ঘটল। এটা প্রমাণ করে যে রাস্তার এই অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের দুর্ঘটনা রোধে জরুরি ব্যবস্থা নিতে হবে।” কী হতে পারে সমাধান? সড়কটি ঝুঁকিমুক্ত করতে পরিবহন সংশ্লিষ্টরা ও স্থানীয়রা বেশ কিছু পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন।
  • বাঁক সরিয়ে রাস্তা সোজা করা: বেশ কিছু জায়গায় রাস্তার বাঁকগুলো খুবই বিপজ্জনক। এগুলো সরিয়ে রাস্তা সোজা করা গেলে দুর্ঘটনা কমতে পারে।
  • সড়ক প্রশস্তকরণ: স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, মহাসড়ক হলেও এটি এখনো দুই লেনের রাস্তাই রয়ে গেছে। অন্তত চার লেনের ব্যবস্থা করা হলে গাড়ির গতি নিয়ন্ত্রণে আসবে এবং দুর্ঘটনা কমবে।
  • ডিভাইডার ও গতিরোধক স্থাপন: বিপজ্জনক এলাকাগুলোতে গতিরোধক বসানোর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
  • চালকদের প্রশিক্ষণ ও সতর্কীকরণ: যারা বাইরের জেলা থেকে গাড়ি চালাতে আসছেন, তাদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত।
লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান বলেন, “ছোটবেলা থেকে এই এলাকাটি দেখছি। এত বছরেও কোনো উন্নয়ন হয়নি। সড়ক সংকীর্ণ, বাঁকগুলো ভয়ংকর, অথচ প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। যতদিন ৬ লেনের রাস্তা করা না হবে, দুর্ঘটনা ঘটতেই থাকবে।” এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাছান বলেন, “জাঙ্গালিয়ার দুর্ঘটনাপ্রবণ অংশে সড়কের বাঁক অপসারণ এবং প্রশস্তকরণের বিষয়ে আলোচনা চলছে। উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করবেন। এরপর হয়ত কোনো কার্যকরী নির্দেশনা আসতে পারে।” সড়কের এই অংশ নিয়ে বারবার আলোচনা হলেও এখন পর্যন্ত কার্যকরী কোনো উদ্যোগ দেখা যায়নি। কিন্তু একের পর এক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। স্থানীয়রা বলছেন, এবার যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে তারা মানববন্ধন, বিক্ষোভসহ বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন।
তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি