ছাত্র-জনতার ঢেউ আছড়ে পড়ছে শহীদ মিনারে

ঢাকা রিডার ডেস্ক

লাখো মানুষের স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতার ঢেউ এসে আছড়ে পড়ছে এখানে। যেদিকে চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। সবার মুখের ভাষা একটাই ‘আমি এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, ‘লাশের ভেতর জীবন দে, নাইলে গদি ছেড়ে দে’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’।

শনিবার (৩ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে বিক্ষোভ মিছিল হচ্ছে। একইসঙ্গে আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় তারা। ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে আজ রাজধানীর বিভিন্নি এলাকায় মিছিল করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকরা।

সরেজমিনে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা গেছে, প্রাঙ্গণ বিকেল তিনটার দিকে লোকে লোকারণ্য হয়ে পড়ে। তখনও দলে দলে আন্দোলনকারীরা এখানে আসতে থাকেন। বিকেল চারটার পর শহীদ মিনার ও এর আশপাশের এলাকা মানুষে মানুষে ভরে ওঠে। যেদিকে দুচোখ যায়, কেবল মানুষ আর মানুষ। বিকেল যখন সাড়ে চারটা তখন এখানে থাকা শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার আন্দোলনকারী সবাই একযোগে দুহাত উঁচু করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একযোগের এ স্লোগান থামার পরপরই সবাই আবার আগের মতো জায়গায় জায়গায় স্লোগান দিতে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সির গেট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের কোণা পর্যন্ত মানুষ আর মানুষ। অন্যদিকে শহীদ মিনারের পশ্চিম পাশের মোড় পর্যন্ত লোকে লোকারণ্য। হাজার হাজার এসব মানুষ ‘এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’সহ নানান ধরনের স্লোগান দিচ্ছেন অনবরত। স্লোগান দিতে দিতে আব্দুল ওহাব নামের এক রিকশাচালক বলতে থাকেন, ‘আজ সবাই মাঠে নেমেছে। আমি নেমেছি, আমার ছেলেও নেমেছে। আমি আর মানা করিনি ছেলেকে। দেশকে তো ছেলের জন্য নিরাপদ করতে হবে। ও নিজেও এই লড়াইয়ের ভাগিদার হোক।’

আন্দোলনকারীরা সরকার বিরোধীসহ নানা ধরনের স্লোগান দিচ্ছেন। ‘শেখ হাসিনা ভুয়া’, ‘ছাত্রলীগ, ভুয়া’, ‘ওবায়দুল কাদের, ভুয়া’, ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’সহ নানান ধরনের স্লোগান দিচ্ছেন তারা।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন তারা। বিকেল সাড়ে ৩টার দিকে নিউমার্কেট মোড় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একইসঙ্গে নিউমার্কেট মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক দিয়ে একের পর এক মিছিলযোগে বিক্ষোভকারীদের প্রবেশ করতে দেখা যায়।

এসময় দেখা যায়, ছাত্রছাত্রীরা তাদের সহপাঠী হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকরাও। এসময় রিকশাওয়ালা থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার লোকজনকে আন্দোলনে আসা শিক্ষার্থীদের তালি দিয়ে সংহতি জানাতে দেখা যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি ঢাকা পোস্টকে বলেন, আজকের (শনিবার) আন্দোলনে পুলিশ কোনও বাধা দেবে না। শিক্ষার্থীরা নিজেদের মতো কর্মসূচি পালন করতে পারবে। তবে তারা যাতে কোনও সহিংস কর্মকাণ্ড না করে সেই অনুরোধ থাকবে। পাশাপাশি নাশকতাকারীদের নজরদারিতে রাখা হচ্ছে।

আন্দোলনে আসা সাইফ উদ্দিন নামে এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে নিরপরাধ সহপাঠীদের হত্যা করেছে। গণমাধ্যমে এসেছে, তারা প্রাণঘাতী বুলেটেই মারা গেছেন। এতো প্রাণহানির পর আমাদের দাবি মেনে নিলে কী হবে? আমরা আমাদের সহপাঠীদের ফেরত চাই।

আজকের কর্মসূচিতে অংশগ্রহণে কোনও বাধা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি বাকলিয়া থানা এলাকা থেকে এসে কর্মসূচিতে অংশ নিয়েছি। আজকে পুলিশের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হয়নি।

গতকাল (শুক্রবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়করা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ঘোষণা দেন, সারা দেশে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদ, ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি পালিত হবে বলে ওই ঘোষণায় উল্লেখ করা হয়।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি