সংকটকালে দেশ ছাড়েন সরকারের দুই ডজন মন্ত্রী-এমপি

ঢাকা রিডার ডেস্ক

ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী-এমপি দেশ ছেড়েছেন। আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে। গত ১৪ জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এ পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা।

আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশযাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে। দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন। গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল, তখন টেলিভিশনে টকশো করার মতো লোক পাওয়া যায়নি।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারদিকে-এমন জটিল পরিস্থিতিতে গত ১৫ জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)। পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এক দিন পর ১৬ জুলাই লন্ডন যান মিরপুরের (ঢাকা-১৬) এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি ২৬ জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। একই দিন পরিবারের ১১ সদস্য নিয়ে কুমিল্লা-১১ আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত ১১টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়া। তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য। এ দিন আরও দুই এমপি বিদেশ যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ-৮ আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা-৮ আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন। তিনি গেছেন চীন। ১৭ জুলাই রাত ১টা ১১ মিনিটে হংকং এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম-১ আসনের এমপি মাহবুব উর রহমান। তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান। এ সময় ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন।

সূত্র বলছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন ১৭ জুলাই। রাত ১১টা ২২ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকা অবতরণ করেন। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর ২৭ জুলাই।

যোগাযোগ করা হলে তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের পুরো সময়টাতেই তিনি ছিলেন তার নির্বাচনি এলাকায়। যদিও তার এলাকায় কোটা সংস্কার আন্দোলনে তেমন কোনো প্রভাব পড়েনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমপি ছিলেন আমেরিকায়। তিনি ফিরে আসেন ২৮ জুলাই। ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত ২৬ জুলাই। থাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি ঢাকায় আসেন। যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্যসহ ভারত যান ২৯ জুলাই। দুপুর ১২টা ৪০ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন। নারী সংরক্ষিত আসনের এমপি পারভীন জামান গত ২৬ জুলাই ব্যাংকক গেছেন। রাত সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন।

ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গত ২৩ জুলাই রাত ১১টা ৫৪ মিনিটে থাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ময়মনসিংহ-৩ আসনের এমপি নিলুফার আঞ্জুম লন্ডন থেকে গত ২৫ জুলাই সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ২৫ জুলাই কানাডা গেছেন। যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আরও দুই কর্মকর্তা রয়েছেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন। চট্টগ্রাম-১০ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু ২৮ জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন। রাত ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন। চাঁদপুর-৪ আসনের এমপি শফিকুর রহমান ১৮ জুলাই স্ত্রীসহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এমিরেটস এয়ারলাইনসের সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি ফয়েজুর রহমান ২৭ জুলাই স্ত্রীসহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন। কুমিল্লা-৩ আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন ২৮ জুলাই। সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে। রাত সাড়ে ১০টার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি ১৮ জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিনি।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি