সেতুমন্ত্রীর ভুয়া নিয়োগ লেটারে বদলি ঠেকানোর চেষ্টা!

সেতুমন্ত্রীর ভুয়া নিয়োগ লেটারে বদলি ঠেকানোর চেষ্টা!
ঢাকা রিডার ডেস্ক

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির প্যাডে ভুয়া ডিও লেটার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে নিজের বদলি ঠেকানোর চেষ্টার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে।

অন্যদিকে এ ধরনের কোনো ডিও লেটার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মন্ত্রীর পিএস-১ গৌতম চন্দ্র পাল।

একাধিক সূত্রে জানা গেছে, গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবকে গত ২০ মার্চ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোয়াখালী থেকে ফেনী গণপূর্ত বিভাগে বদলি করা হয়। প্রজ্ঞাপন জারির পর বদলি ঠেকাতে বিভিন্ন মহলে তদবির শুরু করে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব। পরবর্তীতে গত ৪ এপ্রিল সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাডে স্বাক্ষরিত একটি ভুয়া ডিও লেটার তৈরি করে তা গত ৮ এপ্রিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টা করে। কিন্তু পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া ওই ডিও লেটারটি গত ১৫ এপ্রিল ভুয়া বলে প্রকাশ প্রায়। পরবর্তীতে তার ওই বদলির প্রজ্ঞাপনটি স্থগিত করে দেওয়া হয় এবং বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তাকে লালমনিরহাট বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত বদলির আদেশ স্থগিত চেয়ে ডিও লেটার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো সেই ডিও লেটারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সুপারিশ ও স্বাক্ষর সম্বলিত ওই চিঠিটি আমাদের প্রতিনিধির হাতে রয়েছে। তবে ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই ডিও লেটারে কোনো স্মারক নাম্বার দেওয়া হয়নি। অন্যদিকে গণপূর্ত বিভাগ নোয়াখালী কার্যালয়ে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবকে স্ট্যান্ড রিলিজ করে লালমনিরহাটে বদলি করা হয়েছে।

Noakhali PWD EXN Forgery Photo 25.04.2024

চিঠিতে দেখা যায় ৪ এপ্রিল প্রেরিত পত্রে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বদলি সংক্রান্ত আদেশটি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার জন্য সহযোগিতা কামনা করেছেন। পত্রে ডিও নম্বর ৩৫.০০.০০০০.০০১.৯৯.০০২.২৪-৯৭ উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো স্মারক নাম্বার উল্লেখ করা হয়নি। পত্রে দেখা যায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ৮ এপ্রিল তারিখ উল্লেখ করে স্বাক্ষর রয়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রধান প্রকৌশলীর পদবি উল্লেখ করে জরুরি লিখে ওই পত্রে স্বাক্ষর করেছেন।

গত ৪ এপ্রিল প্রেরিত পত্রে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে উদ্দেশ্য করে লেখেন ‘প্রিয় সহকর্মী, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, জনাব সা’দ মোহাম্মদ আন্দালিব, নির্বাহী প্রকৌশলী, নোয়াখালী গণপূর্ত বিভাগ, নোয়াখালী। তিনি একজন দক্ষ ও নির্ভরযোগ্য কর্মকর্তা। আমার নির্বাচনী এলাকা নোয়াখালী জেলায় তিনি দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। গণপূর্ত অধিদপ্তরের ২০.০৩.২০২৪ তারিখের ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০১.২১.৩৬৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে তাকে ফেনী গণপূর্ত বিভাগ, ফেনীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে (কপি সংযুক্ত)। নোয়াখালী জেলার গণপূর্ত কাজসমূহ দক্ষতা ও গতিশীলতার সাথে সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে জনাব সা’দ মোহাম্মদ আন্দালিব কে নোয়াখালী গণপূর্ত বিভাকে তার চাকুরি আরও কিছুদিন সময় চলমান রাখা প্রয়োজন।

এমতাবস্থায়, নোয়াখালী গণপূর্ত বিভাগের বর্তমান গতিশীল কর্মধারা অব্যাহত রাখার স্বার্থে জনাব সা’দ মোহাম্মদ আন্দালিব, নির্বাহী প্রকৌশলী, নোয়াখালী গণপূর্ত বিভাগ-এর বদলি সংক্রান্ত আদেশটি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার জন্য আপনার সহযোগিতা কামনা করছি।’

ডিও লেটারে শেষে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর রয়েছে।

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব অভিযোগের বিষয়ে জানান, মন্ত্রী মহোদয়ের ব্যাপার তো আমি জানি না। কোন মন্ত্রী মহোদয়ের ডিও লেটার তাও জানি না। রমজানের সময় একটি অর্ডার হয়েছিলো, সেটা আবার মাঝখানে স্ট্যা হয়। পরে আবার আজকে (২৫ এপ্রিল) আরেকটি বদলি সংক্রান্ত আদেশ হয়েছে। যখন যে আদেশ আসে আমরা সে আদেশ অনুযায়ী চলি। মন্ত্রী মহোদয়ের ডিওলেটার সংক্রান্ত বিষয়ে আমি জানি না।

এ বিষয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাড ও স্বাক্ষরযুক্ত ডিও লেটার বিষয়ে সেতুমন্ত্রীর পিএস-১ সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গৌতম চন্দ্র পাল বলেন, বিষয়টি জানার পর আমরা বলেছি এই ধরনের ডিও লেটার কখনোই আমাদের স্যার দেন না। এটা স্যার দেয়নি। তারপর যখন কপি পেলাম তখন আমরা আরও ভালোভাবে নিশ্চিত হয়ে বললাম এটা আমাদের ডিও লেটার না। ভুয়া একটি ডিও লেটার। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কে বা কারা করেছে যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি