রাণীশংকৈল জগদল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা সহস্রাধিক হিন্দু নারী পুরুষের

ঢাকা রিডার ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে প্রায় দুই হাজার হিন্দু নারী পুরুষ। জগদল বিওপি’র বর্ডার গার্ড বিজিবিসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রচেষ্টায় তাদের সীমান্ত থেকে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

ঘটনাটি বুধবার (৭ আগষ্ট) দিনভর উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল এলাকার ৩৭৫ নম্বর সীমানা পিলার এলাকায় ঘটেছে।

ভারতীয় বর্ডার এলাকা থেকে ফিরে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জগদল বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে দলবদ্ধ হয়ে থাকে। পরে স্থানীয় প্রশাসন, ইউপি চেয়ারম্যান রাজনৈতিক দলের নেতাদের আশ্বাসে তারা সন্ধ্যা ৭টায় ঘরে ফিরে যায়।

জানা গেছে, ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর রাণীশংকৈলে উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল ট্যামকাভিটা এলাকার আ’লীগ নেতা শিরিস ও তাপসের বাসায় হামলা চালাই বিক্ষুদ্ধ জনতা। এতে আ’লীগের ওই দুই নেতার বাড়ীর সমস্ত জিনিসপত্র ভেঙ্গে তছনছ করে। বাড়ীর সমস্ত মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনার জেরে কাশিপুর ইউনিয়নসহ আশপাশ কয়েকটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আতংক বিরাজ করে।

কাশিপুর ইউনিয়নের ঢোলপুকুর এলাকার বাসিন্দা শ্রী কমলা কান্ত বলেন, ৫ তারিখ থেকেই বিএনপি জামায়াতের নেতা কর্মীরা আমাদের সম্প্রদায়ের মানুষদের হুমকি দিচ্ছে এলাকা ছাড়া করার।

নুনতোর হিন্দুপাড়ার বাসিন্দা সত্যজিত রায় ও বিনয় চন্দ্র সাহা বলেন, ৫ আগষ্ট থেকে বিএনপি জামায়াতের নেতাদের বিভিন্ন হুমকির কারনে তারা রাতে ঘুমাতে পারেননি।

তারা আরও বলেন, এমনও হুমকি পেয়েছেন, তাদের বাড়ীসহ জায়গা জমি দখল করে নেওয়া হবে। রাতে হামলা চালিয়ে শেষ করে দেওয়া হবে। এত হুমকি আর অনিশ্চয়তার মধ্যে বসবাস করা অযোগ্য হয়ে পড়ায় তারা ভারতে প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন।

এদিকে ছভাগিয়া, কামারটলি এলাকার বাসিন্দা, ছবিতা রানী ও তৃষ্ণা রায় বলেন, তারা এলাকাতে নিরাপদ নয়। তাদের এলাকার যুবতী মেয়েদের বিভিন্ন ভাবে শারীরিক হেনস্তা করার চেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।

হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বলছেন, তাদের স্বাভাবিক চলাফেরা থেকে শুরু করে সব কাযর্ক্রম হুমকি ধামকির কারণে স্থবির হয়ে পড়েছে। অনেকে এখন পপর্যন্ত বাড়ী ছাড়া হয়ে রয়েছেন।

এদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মাঝে আতংক দুর করতে জগদল ক্যাম্পের সামনে আজ বিকালে হিন্দু সম্প্রদায় মানুষদের নিয়ে একটি জরুরী সভা করা হয়। এতে রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব,কাশিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী রজব আলী, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,বালিযাডাঙ্গী উপজেলা বিএনপির সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক সাধন বসাকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সভায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা অভিযোগ করে বলেন, বিএনপি নেতা হামিদুর রহমান, রহিম ম্যানেজার, মো: বিদ্যুত, জামায়াত নেতা সাইফুল ইসলামসহ অনেকে তাদের বাড়ী ঘরে হামলা চালিয়েছে। এছাড়াও তাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে। তারা তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছে।

হুমকিদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জগদল ক্যাম্প থেকে সকল হিন্দু মানুষদের বাড়ীতে ফিরে যাওয়ার আহবান জানান ইউএনও।

পরে হিন্দুদের ক্ষতিগস্থ বাড়ী পরির্দশন করেন তিনি। এসময় উপজেলা প্রশাসনের সাথে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান ও সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফসহ বিএনপির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, কোন অন্যায় সহ্য করা হবে না। যারাই দূবৃত্তয়ান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও যে পরিবারগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি ।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি