যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার বরাদ্দ বাতিল করেছে

যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার বরাদ্দ বাতিল করেছে
ঢাকা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্র করদাতাদের অর্থ সাশ্রয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বরাদ্দকৃত বাজেট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন পরামর্শক সংস্থা ‘ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) এই পদক্ষেপ নিয়েছে। এর আওতায় বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য বরাদ্দকৃত ২৯ মিলিয়ন বা প্রায় তিন কোটি ডলারের তহবিল বাতিল করা হয়েছে। ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ ২১ মিলিয়ন ডলারও স্থগিত করা হয়েছে বলে এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে সংস্থাটি প্রায় ৪৮৬ মিলিয়ন ডলার বাজেট স্থগিত করেছে। ট্রাম্প নতুন দফায় দায়িত্ব নেওয়ার পর এই ‘ডিওজিই’ উপদেষ্টা পর্ষদ গঠন করেন। এর উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি ব্যয় কমানো এবং অপচয় রোধ করা। ইলন মাস্কের নেতৃত্বে এই সংস্থা ফেডারেল কর্মী সংখ্যা হ্রাসসহ যেখানে অপ্রয়োজনীয় ব্যয় মনে হবে, সেখানে কৃচ্ছ্রসাধন করবে। এই বাজেট স্থগিতের ফলে লৈঙ্গিক সমতা ও নারী ক্ষমতায়নের জন্য বরাদ্দকৃত ৪ কোটি ডলারও বাতিল করা হয়েছে।

‘ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি’ কী?

ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) নামের মধ্যে ‘সরকার’ শব্দটি থাকলেও এটি কোনো সরকারি বিভাগ নয়। এটি ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে গঠিত একটি উপদেষ্টা সংস্থা, যা সরকারি সংস্থাগুলোর ব্যয় পর্যবেক্ষণ করে পরামর্শ দিয়ে থাকে। এটি আমেরিকার ঐতিহ্যবাহী প্রশাসনিক কাঠামোর বাইরে একটি উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি সরকারের বাইরে থেকে পরামর্শ ও নির্দেশনা দেবে এবং উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গি যুক্ত করবে। ট্রাম্প এই সংস্থাটিকে ‘আমাদের সময়ের মানহাটন প্রজেক্ট’ বলে অভিহিত করেছেন। ২০২৬ সালের ৪ জুলাইয়ের মধ্যে এর কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ইলন মাস্ক ও রামাস্বামীর প্রতিক্রিয়া

ট্রাম্পের ঘোষণার পর ইলন মাস্ক এক্স-এ এক পোস্টে লিখেছেন, “এটি সিস্টেমের জন্য একটি শকওয়েভ হবে এবং সরকারি অপচয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ভয়াবহ পরিণতি আনবে।” একইভাবে রামাস্বামীও লিখেছেন, “আমরা কোনো ভদ্রতা দেখাতে যাবো না।”

ডিওজিই সম্পর্কে মার্কিন জনমত

বিবিসির অংশীদার সিবিএস নিউজের জরিপ অনুসারে, ডিওজিই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে রিপাবলিকান ভোটারদের মধ্যে। তবে ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের ভূমিকা কতটুকু হওয়া উচিত, তা নিয়ে কিছু মতভেদ রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিজীবীর সংখ্যা ২০ লাখেরও বেশি, যা বাইডেন প্রশাসনের অবকাঠামো প্রকল্পগুলোর কারণে বৃদ্ধি পেয়েছে।

অধ্যাপক ইউনূস ও ইলন মাস্কের আলোচনা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ইলন মাস্কের সঙ্গে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালুর বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় তাঁদের মধ্যে ভিডিও কলে কথা হয়। স্টারলিংক মূলত দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি স্যাটেলাইট-ভিত্তিক প্রযুক্তি। আফ্রিকার কয়েকটি দেশে ইতোমধ্যে এই সেবা চালু হয়েছে। স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী এবং এ বিষয়ে ইতোমধ্যে ঢাকায় একটি প্রতিনিধি দল বিনিয়োগ বোর্ডের সঙ্গে বৈঠক করেছে। বিশ্লেষকদের মতে, স্টারলিংকের লাইসেন্সিং ও নিয়ন্ত্রক নীতিমালায় নজরদারি ও আড়িপাতার সুযোগ রাখা হয়েছে, যা ইন্টারনেট ব্যবস্থার ওপর সরকারের বর্তমান নিয়ন্ত্রণ বজায় রাখবে। বাংলাদেশে বিদ্যমান ফাইবার অপটিক ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারীরা মনে করছেন, স্টারলিংক কীভাবে লাইসেন্স পায় এবং শর্ত কী থাকে, তার ওপর নির্ভর করবে এটি দেশের ইন্টারনেট ব্যবসায় কতটা প্রভাব ফেলবে।
তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি