নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
ঢাকা রিডার ডেস্ক

ঢাকার নীলক্ষেত এলাকায় নিউমার্কেট ক্রেতাদের কাছে খুব জনপ্রিয়। এটি ঘেঁষেই তৈরি হয়েছে নিউ সুপার মার্কেট। ঢাকার নিউমার্কেট লাগোয়া নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লাগার পর কয়েক ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। ব্যবসায়ীরা বলেছেন আগুনে মার্কেটের ভেতরে কয়েকশ দোকান ভস্মীভূত হয়ে গেছে।

ফায়ার সার্ভিস অবশ্য বলেছে আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। ফায়ার সার্ভিস বলছে ভোর ৫টা ৪০মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুতই তাদের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসকে সহায়তা করতে এগিয়ে আসে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

কিন্তু এরপর বিভিন্ন দিকে ধোঁয়া দেখা যেতে থাকে। কোনো কোনো অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বিশেষ করে মার্কেটটির যে অংশে কাপড়ের দোকানগুলো সেখানকার বিভিন্ন দিক থেকে আগুন দেখা যাচ্ছিলো। সকাল আটটা নাগাদ মার্কেটের তৃতীয় তলাতেই আগুন জ্বলতে দেখা যায়।

ধোঁয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় তখন ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিটিকে ঘটনাস্থলে আনা হয়। সকাল দশটায় ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে যে তাদের মোট ত্রিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পার্শ্ববতী ঢাকা কলেজের পুকুর থেকে পাইপের মাধ্যমে পানি এনে অনবরত পানি দেয়া হচ্ছিলো আগুন ও ধোঁয়া লক্ষ্য করে।

কিন্তু এর মধ্যেও ধোঁয়ার কুণ্ডলী বাড়তে দেখা গেছে। ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় নয় জন ফায়ার ফাইটারসহ অন্তত ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার মহাপরিচালক:
সোয়া দশটার দিকে ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। তিনি বলেন নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।তিনি দুর্ঘটনা এড়াতে শুষ্ক মৌসুমে মার্কেটগুলোতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।

“আমরা প্রতিটি মার্কেটে যাচ্ছি, সতর্ক করছি কিন্তু কেনো যেন আমরা সতর্ক নই,” বলছিলেন তিনি। তিনি গোয়েন্দা সংস্থা ও পুলিশকে সাম্প্রতিক আগুনের ঘটনাগুলোর মধ্যে নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখার অনুরোধ করেন।

“আমরাও মনে করি এটা খতিয়ে দেখা দরকার। একের পর এক কেন আগুন লাগছে,” বলছিলেন তিনি। ওদিকে আইএসপিআর জানিয়েছে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য সেনা, বিমান ও নৌ বাহিনী কাজ করছে।

ব্যবসায়ীদের কান্না:
ওদিকে আগুনের খবর পেয়েই নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা ছুটে এসে তাদের মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন।কেউ কেউ কান্নায় ভেঙ্গে পড়েন। বিভিন্ন টেলিভিশনে ব্যবসায়ীরা কয়েকজন বলছিলেন যে ঈদে উপলক্ষ্যে মার্কেটের দোকানগুলোতে নতুন পণ্য তোলা হয়েছিলো।

অনেকে গতকাল গভীর রাত পর্যন্ত দোকানেই ছিলেন। ফলে দিনের লেনদেনের টাকা সরানোর সময় পাননি। প্রচণ্ড ধোঁয়ার মধ্যে তারা যে যেখান দিয়ে সম্ভব প্রবেশ করে নিজ দোকান থেকে মালামাল সরানোর চেষ্টা করছিলেন। আগুন উপরের দিকে থাকায় নীচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামাল কিছুটা সরিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন।

সোয়া দশটার দিকে তৃতীয় তলার আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের দোতলাতেও। এর মধ্যেই সেখান থেকে মালামাল সরানোর চেষ্টা করছিলেন অনেক দোকানি। ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী তিন তলা ওই মার্কেটে প্রায় বারশ দোকান রয়েছে। এর মধ্যে কোনো কোনো দোকানে একাধিক অংশ আছে।

একজন ব্যবসায়ী হাতের চাবি দেখিয়ে একটি টেলিভিশনকে চ্যানেল কাঁদতে কাঁদতে বলেন, “এটাই এখন শেষ সম্বল ভাই। আর কিছু নাই”। ঢাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নিউ মার্কেট পঞ্চাশের দশকে নির্মিত হয়েছিলো। এর একদিকে মিরপুর রোড, উত্তরে ঢাকা কলেজ এবং অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

এটি ঘেষেই তৈরি হয়েছে নিউ সুপার মার্কেট, যেখানে কাপড়ের দোকানই বেশি। তবে সুপার মার্কেটসহ পুরো নিউমার্কেট এলাকা বলতে এখন বৈচিত্র্যপূর্ণ দোকানের সমাহার কারণ সব ধরণের গৃহস্থালি পণ্যের দোকান আছে এই মার্কেটে।

প্রতিদিন অসংখ্য মানুষ এই নিউমার্কেট ও সুপার মার্কেটে আসেন দরকারি পণ্য ক্রয় করতে। আর এখন ঈদের মৌসুম বলে ক্রেতার সংখ্যা অনেক বেশি। কিন্তু আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস। তবে তিন তলায় যেখানে আগুন লেগেছে সেখানেই সংযুক্ত একটি ফুটওভার ব্রিজের কাজ রাতে চলছিলো বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

প্রসঙ্গত সম্প্রতি ঢাকার আরেক সুপরিচিত মার্কেট বঙ্গবাজার মার্কেটে আগুন লেগে প্রায় পাঁচ হাজার দোকানের সব পুড়ে গেছে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি