কমপ্লিট শাটডাউনের যে চিত্র দেখা যাচ্ছে

কমপ্লিট শাটডাউনের যে চিত্র দেখা যাচ্ছে
ঢাকা রিডার ডেস্ক

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে। শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবি’তে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে সকাল থেকে আন্দোলনকারীদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। কিছু কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ দেখা গেছে। সড়কে যানবাহন স্বাভাবিকভাবেই চলছে, তবে অন্যান্য দিনের তুলনায় বেশ কম।

সকাল থেকে রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, ফার্মগেট, কাওরানবাজার, বাংলামোটর, পান্থপথ, ধানমন্ডি, সায়েন্সল্যাব ও শাহাবাগ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকে এসব এলাকায় পুলিশি তৎপরতা বেশ ঢিলেঢালাই দেখা গেছে। তবে মিরপুর রোডে র‌্যাবের টহল গাড়ি লক্ষ্য করা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সকাল ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকার আশপাশে বেশ কিছু সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। তারা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন। সোয়া ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারী সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসময় ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা মন্তব্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সায়েন্সল্যাব এলাকায় দুটি খুন হয়েছে। আমরা চাই না আর কোনও খুনি এসে এখানে ঝামেলা বাঁধাক। সেকারণে আমরা এখানে সতর্ক অবস্থানে আছি।’

সকালে আগারগাঁও-মিরপুর এলাকায় ভেতরের অলিগলিতে দোকানপাট খোলা দেখা গেলেও প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা। স্থানীয় মার্কেট ও শপিংমলে একাধিক প্রবেশপথ বন্ধ রেখে একটি করে খোলা রাখা হয়েছে। সড়কের পাশের কোনও কোনও দোকান খোলা, আবার কোনও কোনও দোকান বন্ধ দেখা গেছে। খোলা রাখা দোকানিরা বলছেন, নানান শঙ্কা নিয়ে দোকান খোলা হয়েছে। তবে অনান্য দিনের তুলনায় ক্রেতা তেমন একটা নেই। ক্রেতা কম হবে, তেমনটা বুঝেই দোকান খোলা রেখেছেন তারা। তবে পরিস্থিতি খারাপ হলে দোকান বন্ধ করে দেবেন।

কাজীপাড়া স্ট্যান্ডের শান্ত নামে এক দোকানি বলেন, ‘ছাত্ররা কর্মসূচি দিয়েছে, স্বাভাবিকভাবে সেটার একটা প্রভাব থাকবেই। তবুও দোকান খুলে রাখছি, যেটুকু কেনাবেচা হয়।’

এদিকে সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকার অধিকাংশ দোকানই বন্ধ দেখা গেছে। আবার রাজধানীর অন্যতম ব্যস্ত কাওরানবাজারের দোকান খুলতে দেখা গেছে, তবে ক্রেতা উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম।

এদিকে সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম দেখা গেছে। সড়কে যাত্রী কিংবা পথচারীর উপস্থিতিও কম রয়েছে, সেই তুলনায় গণপরিবহনের সংখ্যা আরও কম। এতে করে যারা জরুরি কাজে বাইরে বের হয়েছেন, তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। কিছুক্ষণ পরপর একেকটি বাস আসলে তাতেই চাপাচাপি করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাত্রীরা।

সকালে বসিলা এলাকা থেকে স্কয়ার হাসপাতালের দিকে যাচ্ছিলেন সাগর নামে এক তরুণ। রংপুর থেকে এই তরুণ এসেছেন বিদেশে যাওয়ার প্রসেসিং সম্পন্ন করতে। তিনি বলেন, আমার ইউরোপের একটি দেশের বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার এসেছে। তাই সব কাজ সম্পন্ন করতে এসেছি। বসিলা থেকে অনেক্ষণ পর একটা বাস পেয়েছি। সেটাতে আসাদগেট এসে অপেক্ষা করতে হয়েছে। বেশ কিছুক্ষণ পর বাসে উঠতে পারলেও শুক্রবাদ আসতে হয়েছে বেশ চাপাচাপি করে।

শেওড়াপাড়ায় কথা হয় আরেকযাত্রীর মো. কায়েমের সঙ্গে। তিনি বিদেশগামী শ্যালকে নিয়ে যশোর থেকে ঢাকায় এসেছেন বাংলামোটরে মেডিক্যাল টেস্ট করাতে। তিনি বলেন, ‘যে গাড়িতে এসেছি, সেটা আমাদের ভোরে সাভার নবীনগর নামিয়ে দিয়েছে। সেখান থেকে অন্য বাসে গাবতলী এসেছি। কিন্তু গাবতলী থেকে গাড়ি পাওয়া যাচ্ছিল না। গাড়ির হেল্পার-সুপারভাইজাররা বললো, তারা আগে পরিস্থিতি বুঝে নিক। কিছুক্ষণ পরে একটা বাস পেলাম। আজই চলে যাবো। যাওয়ার সময় কী হয়, ভাবছি।

বাসের চালক ও সহকারীরা বলছেন, স্ট্যান্ড থেকেই বাস কম ছাড়া হচ্ছে। যাত্রীর চাপ নেই, রাস্তায় যে সংখ্যক যাত্রী আছেন তা নেওয়ার জন্য এই পরিমাণ বাস যথেষ্ট বলে মনে করছেন তারা।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি