সুন্দরবনে কেন বারবার আগুন?

সুন্দরবনে কেন বারবার আগুন?
ঢাকা রিডার ডেস্ক

দেশের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের তিন বর্গকিলোমিটার এলাকার গাছপালা আগুনে পুড়ে গেছে। রোববার (৫ মে) প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন আর না ছড়ালেও আগুন জ্বলছে। আর এই আগুন নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে।

ওই এলাকার পরিবেশ কর্মীরা জানিয়েছেন, সুন্দরবনে ২৪ বছরে ২৬ বার আগুন লেগেছে। প্রায় প্রতি বছরই আগুন লাগে। এর পেছনে নানা স্বার্থান্বেষী মহলের হাত থাকতে পারে।

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ির কাছের গভীর বনে শনিবার দুপুর ১২টার দিকে ওই আগুন স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসে। ফায়ার সার্ভিস একদিন পর রোববার ভোর ৬টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। রোববার বিকেল ৫টায় তারা আগুন নেভানো কাজ স্থগিত করে বলে জানান ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ। তিনি বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে এসেছে তা বলতে পারব না। তবে আমরা বিকেলে আগুন নেভানোর কাজ স্থগিত করেছি। আগামীকাল (সোমবার) আবার কাজ শুরু কবর।’

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও নৌবাহিনী, কোস্ট গার্ড, ভলান্টিয়ার ও স্থানীয় লোকজন কাজ করছে। আগুনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বুশ ফায়ার। ঝোঁপঝাড়ে কোনো কারণে আগুন লেগেছে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।’

সুন্দরবনের ওই এলাকাটি বাগেরহাট জেলার মেড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ি ইউনিয়ন এলাকায়। ওই ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের সদস্য আবু তাহের বলেন, ‘আমরা শনিবার বেলা সাড়ে ১১টা-১২টার দিকে আগুনের খবর পাই। এরপর আমরা সাধারণ মানুষ ও বনবিভাগের স্বেচ্ছাসেবকদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আমরা বিকেল ৪টা পর্যন্ত নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ফায়ার সার্ভিস আসে আজকে (রোববার) ভোরে।’

তিনি জানান, এখন চারপাশে ঘেরাও দিয়ে, আশপাশের গাছপালা কেটে আগুন যাতে না ছড়াতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।

তার কথায়, ‘এটা গভীর বন। এখান থেকে দেড়-দুই কিলোমিটার দূরে পানি আছে। আর খাল শুকিয়ে গেছে। এই বনে বাঘ, হরিণ, বানর, সজারু ও শূকরের মতো বন্য প্রাণীদের বসবাস। গত বছর বনের এই এলাকায় বাঘের আক্রমণে একজন নিহত ও একজন আহত হন। এখানে সুন্দরি, গরান, গেওয়া, পশুর, ছৈলাসহ নানা ধরনের গাছ আছে। সেগুলো পুড়ে গেছে। তার কথায়, ‘বনে এখনো আগুন জ্বলছে। এই আগুনের কারণে অনেক বন্যপ্রাণী লোকালয়ে চলে আসতে পারে।’

এদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মো. নুরুল আলম শেখ সুন্দরবনের যে এলাকায় আগুন লেগেছে সেই এলাকা রোববার পরিদর্শন করেছেন। তার বাড়ি বাগেরহাট। তিনি জানান, ‘ওটা সংরক্ষিত বনাঞ্চল হলেও ওই এলাকায় চোরা শিকারি, কাঠ পাচারকারীসহ সাধারণ মানুষের অবাধ আনাগোনা। আমার কাছে কোনো সংরক্ষিত বনাঞ্চল মনে হয়নি। রোববার দুপুরে ফায়ার সার্ভিস খবর পেলেও আগুন আরও দুই দিন আগে লেগেছে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছে। তারপরও ফায়ার সার্ভিস আজ (রোববার) সকালে গিয়েছে।’

তার অভিযোগ, ‘এই আগুনের পেছনে যারা মাছ ধরেন তাদের হাত থাকতে পারে। এর আগেও ওই বনে আগুন লেগেছে। আগুনে গাছ পুড়ে গেলে মাছের জাল পাততে সুবিধা। আবার পোড়া কাঠের গন্ধে খালে অনেক মাছ আসে। কাছেই লতিফের ছিলায় মাছ ধরেন স্থানীয়রা। তাদেরও হাত থাকতে পারে। যেখানে আগুন লেগেছে সেখানে বাঘের কবলে পড়ে গত বছর একজন চোরা শিকারি মারা যান। বনে আগুন লাগার কারণ হলো ওইসব চোরাশিকারি, মৎস্যজীবী ও মৌয়ালদের নিয়ন্ত্রণ না করা। তারা বনে রান্নাবান্না করে। ধুমপান করে সেখান থেকেও আগুল লাগে। আসলে বনে কোনো নিয়ন্দ্রণ নাই। এক শ্রেণির বনকর্মকর্তা তাদের স্বার্থে বনকে লোকালয়ে পরিণত করেছেন।’

তিনি জানান, ‘গত ২৪ বছরে সুন্দরবনে ২৬ বার আগুন লেগেছে। আমি মনে করি অধিকাংশ আগুনই মানবসৃষ্ট। এর পেছনে স্বার্থান্বেষী মহলের হাত আছে। এর ফলে সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য হুমকির মুখে।’

রোববার প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, ‘আগুনের ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।’

তার কথায়, ‘আগুন লাগার পর বনরক্ষী, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেছে।’

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সুন্দরবন থেকে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে জানান, ‘আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তারপরও আমরা আরও তিন-চার দিন পর্যবেক্ষণে রাখব। আগুনে কত ক্ষয়ক্ষতি হয়েছে এখনো ঠিক বলা যাবে না। ক্ষয়ক্ষতি কী পরিমাণে হয়ে তা নির্ধারণের জন্য আরও একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করব। আমরা এখানে জীববৈচিত্র্যের কী ক্ষতি হলো তাও দেখব।’

তিনি বলেন, ‘নিচের ঝোঁপঝাড়, হিউমাস পুড়ে গেছে। গাছের পাতা পুড়ে গেলেও গাছগুলো দাঁড়িয়ে আছে।’

চোরাশিকারি, মৎস্যজীবী, বা কাঠ পাচারকারীদের অবাধ আনাগোনার কারণে এই ধরনে আগুন লাগতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘একটি বিষয় হলো, যেখানে আগুন লেগেছে সেখানে প্রকৃতিগত পরিবর্তন হয়েছে। সেখানে এখন আর জোয়ারের পানি ওঠে না। ইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে। হিউমাস জমেছে। মিথেন গ্যাস থেকে আগুন হতে পারে। আবার কেউ কোনো দাহ্য পদার্থ ফেলার কারণেও হতে পারে।’

এর আগেও সুন্দরবনে আগুন লাগার ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপ পরিচালক মামুন মাহমুদ বলেন, ‘সে ব্যাপারে আমার জানা নাই।’

বিশ্বের সবচয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরনের আয়তন এখন ১০ হাজার বর্গকিলেমিটারের এসে ঠেকেছে। ২০২০ সালে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে বলেছে, ১০০ বছরে সুন্দরবনের আয়তন ৪৫৩ বর্গকিলোমিটার কমেছে। -ডয়চে ভেলে

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি