এক বছরে ১৭ শ’ গাছ কেটেছে শরীয়তপুর বন বিভাগ, রোপণ হয়নি একটিও!

এক বছরে ১৭ শ’ গাছ কেটেছে শরীয়তপুর বন বিভাগ, রোপণ হয়নি একটিও!
ঢাকা রিডার ডেস্ক

পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের বিকল্প নেই। বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ করতে উদ্বুদ্ধ করলেও বন বিভাগ গত এক বছরে শরীয়তপুরে এক হাজার সাত শত (১৭০০) টি গাছ কেটেছে। তবে গত তিন বছরে গাছ রোপণ করেনি একটিও।

পদ্মা ও মেঘনার তীর ঘেরা শরীয়তপুর ছিল এক সময় সবুজ শ্যামল ছায়া সুনিবিড় একটি জেলা। কিন্তু প্রতি বছর কারণে-অকারণে গাছ কাটা হলেও নতুন করে গাছ রোপণ না করায় দেশের অন্য জেলার মতো শরীয়তপুরেও চলছে তাপ প্রবাহ। অতিষ্ঠ হয়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষসহ সব স্তরের মানুষের জীবন।

সম্প্রতি শরীয়তপুরের বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে, তীব্র তাপ প্রবাহের মধ্যেও কাটার জন্য নতুন করে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ।

শরিয়তপুর বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে শরীয়তপুরের ছয়টি উপজেলার বিভিন্ন সড়কের ১৯ কিলোমিটার অংশে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ১ হাজার ৭০০টি গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছে জেলার বন বিভাগ। এর মধ্যে ভেদরগঞ্জ উপজেলার পুরাতন মোল্লার বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত ১ কিলোমিটার, (চরপায়াতলি থেকে হাকিম আলী ব্রিজ) পর্যন্ত ৫ কিলোমিটার, সদর উপজেলার বাংলা বাজার (আমিন বাজার) থেকে ঘোড়ার ঘাট পর্যন্ত ৪ কিলোমিটার, আটং ডিসি রোড থেকে পম লাকার্তা পর্যন্ত ৫ কিলোমিটার, ডামুড্যা উপজেলার স্বনির্ভর থেকে কুতুবপুর পর্যন্ত ৩ কিলোমিটার, গোসাইরহাট উপজেলার দপ্তরি বাড়ি থেকে মলংচরা পর্যন্ত ১ কিলোমিটার সড়কের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এছাড়া আরো গাছ কাটার জন্য জেলার বিভিন্ন সড়কের গাছে চিহ্ন দিয়ে রাখা হয়েছে। অপরিকল্পিতভাবে গাছ কাটার কারণে এসব সড়কে এখন তীব্র রোদের তাপ প্রবাহ।

দেখা যায়, সড়কে চলাচলকারী পথচারীসহ সড়কের দুই পাশের মাঠে কৃষিকাজ, মাটি কাটাসহ বিভিন্ন কাজ করতে গিয়ে হাঁপিয়ে পড়ছে শ্রমিকরা। তীব্র গরমে কোথাও গাছের নিচে বসে একটু ঠান্ডা হওয়ার সুযোগও নেই তাদের। এভাবেই গত তিন অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের নামে জেলার সড়কগুলোর শতবর্ষী বিভিন্ন গাছসহ কয়েক হাজার গাছ কাটা হলেও একটি গাছও রোপণ করেনি জেলার বন বিভাগ। সরকারি এই প্রতিষ্ঠানটি জানিয়েছে সর্বশেষ ২০২১ সালে বৃক্ষরোপণ করা হয়েছিল বন বিভাগ থেকে।

জেলা বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, অধিকাংশ কৃষি জমির দুই পাশের সড়কে কোনো গাছ নেই। যেগুলো ছিল তা কেটে নিয়েছে জেলার বন বিভাগ। গ্রাম ও শহর অঞ্চলের বাজারগুলোতে গাছ নেই। গাছ কাটার ফলে এক সময়কার ছায়া সুনিবিড় শরীয়তপুর জেলা এখন তপ্ত হয়ে উঠেছে। কৃষকরা গভীর নলকূপের সাহায্যে কৃষি জমিতে সেচের ব্যবস্থা করেছে। তপ্ত রোদের মধ্যে ক্লান্ত হয়ে পড়লেও অনেক সড়কে কোনো গাছের একটু ছায়াও নেই। জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন বাড়ি নির্মাণ, উন্নয়ন প্রকল্পের নামে বন বিভাগের গাছ কর্তনের ফলেই এমন অবস্থা হয়েছে বলে মনে করছেন সচেতন লোকজন।

ভেদরগঞ্জের মোল্লার হাটএলাকার আবুল হোসেন বেপারি বলেন, গাছের অপর নাম জীবন। ছোটবেলা থেকেই এমন কথা জেনে আসছি। কিন্তু বন বিভাগের কাজ গাছ রক্ষা করা হলেও তারা প্রতি বছর গাছ কেটেই চলেছেন কিন্তু রোপণ করছেন না। আমরাও বিভিন্ন প্রয়োজনে গাছ কাটছি। এভাবে অপরিকল্পিতভাবে গাছ কেটে ফেলার কারণে বৃষ্টি হচ্ছে না, গরম অসহনীয় পর্যায়ে চলে গেছে। বন বিভাগ ও আমাদের সবার উচিত আগে গাছের চারা রোপণ করা ও চারার জীবন নিশ্চিত করা, তারপর গাছ কাটা।

নূর মোহাম্মদ সরদার নামে গোসাইরহাটের এক কৃষক বলেন, আমার বয়স প্রায় ৭০ বছর। এ বছরের মতো জীবনেও এত গরম আমি দেখিনি। গাছ ছায়া দেয়, বাতাস দেয়। কিন্তু আমরা গাছ কাটি, বন বিভাগও গাছ কাটে। এভাবে গাছ কাটতে থাকলে তো গরম আরও তীব্র হবে। বন বিভাগ যে গাছ কেটেছে, সেই পরিমাণ গাছ রোপণ করার অনুরোধ করছি।

শ্রমিক ইলিয়াস হোসেনের বাড়ি ডামুড্যায়। মাটি কাটা শ্রমিকের কাজ করেন তিনি। ৮ সদস্যর পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সারাদেশে হিট এলার্ট চলছে জেনেও মাটি কাটা শ্রমিকের কাজ করতে এসেছেন তিনি। জানতে চাইলে তিনি বলেন, যত গরম পড়ুক, কাজ না করলে বাড়িতে সবাই না খেয়ে থাকবে। টিভিতে নিয়মিত দেখি হিট এলার্ট জারি করা হয়েছে, বৃষ্টি হবে না। যদি সরকারের বন বিভাগ গাছ না কেটে গাছের চারা রোপণ করত তাহলে আমাদের গরমে হাঁসফাঁস করতে হতো না।

বন বিভাগের এমন গাছ কাটার বিষয়টি নিয়ে অ্যাডভোকেট মোদাচ্ছের হোসেন বাবুল বলেন, সারাদেশের সঙ্গে শরীয়তপুরের তাপমাত্রাও অসহনীয় পর্যায়ে চলে গেছে। বন বিভাগ গাছ রক্ষা করে যেখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, সেখানে তারা বছরের পর বছর গাছ কেটেই যাচ্ছে। কিন্তু গাছের চারা রোপণের নাম গন্ধও দেখতে পাচ্ছি না। এভাবে চলতে থাকলে জলবায়ু আরো পরিবর্তন হবে। প্রাণীকূল জীবন সঙ্কটে পড়বে। বন বিভাগ গাছ কাটলে নিয়ম অনুযায়ী গাছ রোপণ করার কথা। কিন্তু সেটা তারা না করে শরীয়তপুরের পরিবেশকে এভাবে অসহনীয় করে তুলেছে। বিষয়টি চিন্তার ও উদ্বেগজনক।

শরীয়তপুরের বন বিভাগের বন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, চলতি অর্থ বছরে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ১৯ কিলোমিটার সড়কের ১ হাজার ৭০০ গাছ কাটা হয়েছে। গাছের বয়স ১০ বছর হলেই আমরা গাছ কেটে ফেলি। সর্বশেষ ২০২১ সালে বৃক্ষরোপণ করা হয়েছে জেলায়। চুক্তি শর্ত অনুযায়ী আমরা আগামীতে বৃক্ষরোপণ করব।

বিষয়টি নিয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ বলেন, যে গাছগুলো কেটে ফেলা হয়েছে সেই বিষয়টা দেখছি। নতুন করে গাছ লাগানোর ব্যাপারে আপাতত আমরা কাজ করছি, পরে জানাব।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি