দৈনিক অর্ধকোটি টাকার বালু লোপাট: হুমকির মুখে নাকুগাঁও স্থলবন্দর ও ব্রিজ

ঢাকা রিডার ডেস্ক

প্রতিদিন অন্তত অর্ধকোটি টাকার বালু লোপাট হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার অতিগুরুত্বপূর্ণ পাহাড়ি নদী ভোগাই থেকে। ভারত সীমানা ঘেঁষে নদীর তীর ভেঙে ও গভীর গর্ত খুঁড়ে অবৈধ এ বালু উত্তোলনের ফলে হুমকীতে পড়েছে জেলার একমাত্র স্থলবন্দর ‘নাকুগাঁও স্থলবন্দর’ এবং সীমান্ত সড়কে নির্মিত ‘ভোগাই ব্রিজ’। বারবার বিষয়টি অবহিত করার পরও অজ্ঞাত কারণে নড়ছে না উপজেলা প্রশাসন। বালু উত্তোলনের সাথে জড়িতরা জানিয়েছেন, ইউএনও’র অনুমোতি নিয়েই তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। অথচ জেলা প্রশাসক বলছেন, এভাবে বালু উত্তোলনের কোন সুযোগ নেই।

সূত্রমতে, চলতি বাংলা সনে এক বছরের জন্য জেলা প্রশাসন থেকে নালিতাবাড়ির ভোগাই নদীর ৫টি মৌজায় মোট ৯ একর ৮২ শতাংশ জায়গা থেকে বালু উত্তোলনের জন্য বালু মহাল ইজারা দেয়া হয়। ৯৬ লাখ ৮৬ হাজার টাকায় কালাকুমা, হাতিপাগার, ফুলপুর নয়াবিল ও মন্ডলিয়াপাড়ায় বালু মহালটি ইজারা নেয় জিলানী এন্টারপ্রাইজ। এ সময় বেশকিছু বালু ব্যবসায়ী নাকুগাঁও, কালাকুমা ও তারানী মৌজার নিষিদ্ধ সীমানা থেকে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল। ফলে গেল ২৭ জুন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন প্রায় ১১ লাখ ৭৬ হাজার ৭৯৬ ঘনফুট বালু জব্দ করে। ওই সময় জব্দকৃত ওই বালুর পরিমাণ ৩০ লাখ ঘনফুট বলে গণমাধ্যমকে জানানো হয় এবং এর বাজার মূল্য দেখানো হয় প্রায় ৬ কোটি টাকা। পরবর্তীতে দুই দফায় জব্দকৃত বালু পরিমাপ করে ১১ লাখ ৭৬ হাজার ৭৯৬ ঘনফুট নির্ধারণ করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর জব্দকৃত বালু রাতের আধারে লুটপাট হতে থাকে। এমতাবস্থায় গত ৮ জুলাই জব্দকৃত ওই বালু নিলাম দেয় উপজেলা প্রশাসন। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে সবমিলিয়ে ১ কোটি ১৮ লাখ টাকায় ক্রয় করেন কামরুজ্জামান নামে এক ব্যক্তি। মূলত কামরুজ্জামানের নামে নিলাম পেলেও এর পেছনে জনপ্রতিনিধি থেকে শুরু করে অনেকে শেয়ার রয়েছেন।

সরেজমিনে জানা যায়, নিলামে নেওয়ার পর জব্দকৃত ওই বালু অপসারণ না করে নদীর নিষিদ্ধ সীমানা ভারত ও স্থলবন্দর সংলগ্ন নাকুগাঁও, উত্তর কালাকুমা ও তারানী এলাকায় ৯০-১০০টি শ্যালুচালিত মিনি ড্রেজার বসানো হয়েছে। নদীর তীর ভেঙে ও নদীতে নিয়মবহির্ভূতভাবে গভীর গর্ত খুঁড়ে উত্তোলন করা হচ্ছে বালু। এর ফলে নদীর পশ্চিম তীরে থাকা নাকুগাঁও স্থলবন্দর, পুলিশের ইমিগ্রেশন, নাকুগাঁও কাস্টমস কর্মকর্তার কার্যালয়সহ সরকারী বহু স্থাপনা হুমকীতে পড়েছে। নাকুগাঁও ব্রিজের পিলারের নিচে থাকা পায়ার পেরিয়ে পাইলিং পর্যন্ত বেরিয়ে পড়েছে। ফলে ঝুঁকিতে রয়েছে সীমান্ত সড়কে নির্মিত জনগুরুত্বপূর্ণ ব্রিজটি। হুমকীতে নদী পারের বাসিন্দারা।

বালু বিক্রিতে সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ড্রেজিং সেটে রাত-দিন বালু উত্তোলন করলে স্থানভেদে ২-৩ ট্রাক বালু উত্তোলন করা যায়। বর্তমানে এক ট্রাক বালুর মূল্য ট্রাকের সাইজভেদে ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সে হিসেবে প্রতিটি ড্রেজিং সাইটে প্রতিদিন গড়ে অন্তত এক থেকে দেড় লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। আর এ হিসেবে পুরো নিষিদ্ধ এলাকা হতে প্রতিদিন লোপাট হচ্ছে কমপক্ষে অর্ধকোটি টাকার বালু। যা অন্যান্য সময়ে কয়েক মাসের সমান। শুধু তাই নয়, ওইসব বালু বিক্রির পাশাপাশি আগের চেয়ে দ্বিগুণ হারে নিজেদের ছাপানো রশিদ বইয়ের মাধ্যমে তোলা হচ্ছে রয়েলিটিও।

এ বিষয়ে কথা বলতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বালু উত্তোলনকারীরা জানান, এ স্থানটি ডাকের মাধ্যমে বালু উত্তোলনের অনুমোতি দিয়েছে উপজেলা প্রশাসন। নাম প্রকাশ না করার শর্তে একই কথা বলেন বিজিবি’র দায়িত্বে থাকা সদস্যরা।

এদিকে উপজেলা প্রশাসন থেকে নিলামে তোলা জব্দকৃত বালু অপসারণের জন্য ১৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস সময় বেধে কিছু শর্তাবলি উল্লেখ করা হয়েছে। ওইসব শর্তের মধ্যে ১ নং শর্তে বলা হয় ‘নাকুগাঁও ব্রিজের উত্তর ও দক্ষিণে ৫শ মিটার করে মোট ১ কিলোমিটার এলাকা হতে বালু উত্তোলন করা যাবে না।’ ২ নং শর্তে উল্লেখ করা হয় ‘ নদীর পার, কৃষি জমি ও বসতবাড়ির ক্ষতি সাধন করে বালু উত্তোলন করা যাবে না।’ সবশেষ ৬ নং শর্তে উল্লেখ করা হয় ‘উল্লেখিত শর্তসমূহ ভঙ্গ করলে নিলাম বাতিল ও সমুদয় অর্থ বাজেয়াপ্ত করা হবে।’
উপরোক্ত কৌশলী দুটি শর্তের আলোকে নিলাম প্রাপ্তরা ভোগাই নদীর নিষিদ্ধ এলাকাসমূহ হতে গত ৮ জুলাই থেকে দিনে-রাতে দেদারসে বালু উত্তোলন করছে। অথচ ওইসব শর্ত জুড়ে দেওয়ার কথা বালু মহাল ইজারার ক্ষেত্রে। অন্যদিকে নিলামে অংশ নিয়ে শর্ত করার প্রেক্ষিতে নিলাম ও অর্থ বাজেয়াপ্তের শর্ত উল্লেখ থাকলেও তা জেনে শুনেও আমলে নিচ্ছে না উপজেলা প্রশাসন। বারবার বিষয়টি জানানো হলেও নানা কৌশলে পাশ কেটে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমতাবস্থায় অবৈধ এ বালু উত্তোলনের তার এমন ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, নিলামে দেওয়া বালুর পরিমাণ যদি চুক্তিতে উল্লেখিত পরিমাণের চেয়ে কম থাকে সেক্ষেত্রে ক্রয়কৃত বালু অপসারণের পর আবেদন সাপেক্ষে উপযুক্ত স্থান থেকে শুধুমাত্র প্রয়োজনের পরিমাণ বালু উত্তোলনের অনুমোতি দেওয়া কথা বলা হয়েছে। কিন্তু এর আগেই কোথাও হতে বালু উত্তোলন করা যাবে না। ভ্রাম্যমাণ আদালতের জন্য ডাকা হলে পুলিশ আসে না বলে দায় চাপাচ্ছেন পুলিশের উপর। সীমান্তে বালু উত্তোলন হওয়ায় বিজিবি কেন ব্যবস্থা নেয় না, উল্টো এমন প্রশ্নও ছুঁড়েন তিনি। একপর্যায়ে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত নিয়ে বৃহস্পতিবার অভিযান চালালেও তিনি শুধুমাত্র ব্রিজের আশপাশে ওই অভিযান পরিচালনা করেন। অন্যসব মেশিন বহাল বতিয়তেই রয়ে যায়।

অন্যদিকে ইউএনও’র ভূমিকায় কোন মন্তব্য করতে রাজি হননি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া। তিনি বলেন, নিয়মানুযায়ী পুলিশ চাইলে অবশ্যই দেওয়া হবে। এর আগেও দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম এর কাছে জানতে চাইলে গত বুধবার রাতে তিনি বলেন, কোনভাবেই নিলামে প্রাপ্ত স্টকের বাইরে বালু উত্তোলনের সুযোগ নেই। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেবেন বলেও জানান।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি