তকমা দিয়ে ‘মব জাস্টিস’, ৯ মাসে নিহত ১৪৩

ঢাকা রিডার ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বেড়ে যায়। এসব ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ‘মব জাস্টিস’ শব্দবন্ধটি আলোচনায় আসে। এতে জনগণের মধ্যে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়।

ইংরেজি শব্দ ‘মব’-এর অর্থ ‘উচ্ছৃঙ্খল জনতা’। এই উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে সহিংসতা করলে তাকে বলা হয় ‘মব জাস্টিস’ বা ‘উচ্ছৃঙ্খল জনতার বিচার’।

একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে, গত ৯ মাসে মব বা উচ্ছৃঙ্খল জনতার হাতে নিহত হয়েছেন ১৪৩ জন।

এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বের ৯ মাস পূর্ণ হওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মব সৃষ্টিকারীদের শুধু প্রতিরোধের ঘোষণা ছাড়া উল্লেখযোগ্য আইনগত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এরই মধ্যে কয়েকদিন আগে ধানমন্ডিতে মব প্রতিরোধে ভূমিকা পালন করায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুরস্কারে ভূষিত করেন ডিএমপি কমিশনার।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোরভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মব জাস্টিসের শিকার
রাজধানীর ভাটারা এলাকায় গত ৪ মার্চ ছিনতাইকারী তকমা দিয়ে ইরানের দুই নাগরিককে মারধর করে উচ্ছৃঙ্খল জনতা। এতে ওই দুজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পুলিশের ভাষ্য, ইরানের এই দুই নাগরিক ছিনতাইকারী ছিলেন না। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ে তর্কে জড়িয়ে পড়েছিলেন তারা। একপর্যায়ে ছিনতাইকারী তকমা দিয়ে তাদের মারধর করা হয়।

গত ১ মার্চ রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করাকে কেন্দ্র করে দুই তরুণীকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় রিংকু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, এক তরুণীর ধূমপান নিয়ে আপত্তি তুললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে রিংকু নামের ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন।

গত ৯ মাসে দেশে ‘মব’-এর অনেক ঘটনার মধ্যে গত সোমবার (১৯ মে) ধানমন্ডির ৪ নম্বর রোডে দিবাগত রাতে একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বাসায় কিছু লোক ঢোকার চেষ্টা করে। সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে উপস্থিত থাকা মব সৃষ্টিকারীদের সাথে তর্কাতর্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে এক যুবক বলেন—‘আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে? আপনি ওসি, আপনি গ্রেপ্তার করলেন না কেন? আমি বলছি, আপনি গ্রেপ্তার করেন। ’ তখন ওসি বলেন, ‘ওনার নামে মামলা নেই’। যুবক বলেন, ‘মামলা আমি করব, আপনি গ্রেপ্তার করেন’। ওসি জবাবে বলেন, ‘আমার সিনিয়র কর্মকর্তারা বলেছেন, মামলা না থাকলে গ্রেপ্তার করা যাবে না’।

ওসি তখন যুবকদের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করার অনুরোধ জানান। তারপরও মব চেষ্টাকারী যুবকরা ওই প্রকাশককে গ্রেপ্তার করার জন্য চাপ দিচ্ছিলেন। তারা ওসিকে বারবার বলছিলেন, ওসি টাকা খেয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে কয়েকজন সেখানে মব সৃষ্টির চেষ্টায় লিপ্ত ছিলেন। পরে সেখান থেকে তিনজনকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, তাদের হেফাজতে নেওয়ার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্রনেতা পরিচয়ে অনেকেই থানা-পুলিশকে আলটিমেটাম (ছেড়ে দেওয়ার দাবি পূরণে সময় বেঁধে দেওয়া) দেন ও অনেকেই থানায় আসেন।

পরে জানা যায়, ধানমন্ডিতে পুলিশের সঙ্গে তর্কে জড়ানো ব্যক্তিদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি।

ধানমন্ডিতে মব চেষ্টার পরের দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, নৈতিক স্খলনজনিত কারণে সাইফুল ইসলাম রাব্বিকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার পর দিন বিকেলে সাইফুলসহ তিনজনকে থানা হেফাজত থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ভবিষ্যতে তারা এ ধরনের কাজে জড়িত হবেন না, এই মর্মে তারা মুচলেকা দেন।

মব প্রতিরোধে ডিএমপির হুঁশিয়ারি
১৯ মে ধানমন্ডিতে মব সৃষ্টিকারীদের ঘটনার পরদিন ২০ মে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিজ্ঞপ্তিতে ধানমন্ডি ৪ নম্বর সড়কের ঘটনা উল্লেখ করা হয়। পেশাদারত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি হিসেবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত বুধবার (২১ মে) ধানমন্ডি থানার ওসির হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এদিকে নাম প্রকাশ করতে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আর কোনো ছাড় নেই। দেশের জনগণের শান্তির জন্য মব-সহ যেকোনো অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর থেকে কঠোরতম হচ্ছে পুলিশ। গণঅভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল কেমন ছিল, এটা দেশবাসী সকলেই জানে। সেই মনোবল কাটিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। পুলিশের মনোবল কাটিয়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে, সব রাজনৈতিক দলই মবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, পুলিশকে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন, গত সোমবার ধানমন্ডি এলাকায় মব সৃষ্টিকারীদের কীভাবে প্রতিহত করেছে ধানমন্ডি থানার ওসিসহ তার পুলিশ বাহিনী। এতে পুলিশ প্রশংসিত হয়েছে সাধারণ মানুষের কাছে। ব্যক্তিগত কারণে অথবা যে কোনো কারণেই কিছু লোকজন মবের নাম করে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করলেই আইন অনুযায়ী তাদের কঠোরভাবে দমন করা হবে। এই মবের কারণে নিহত-আহত হওয়ার ঘটনা আছে।

তবে মবের শিকার হয়ে এ পর্যন্ত কতজন নিহত ও আহত হয়েছেন, সেই সংখ্যা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

মানবাধিকার সংগঠন যা বলছে
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, গত নয় মাসে গণপিটুনিতে অন্তত ১৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৯ জন। আর গত ১০ বছরে গণপিটুনিতে মোট ৭৯২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনির ঘটনা ঘটেছে ২০২৪ সালে। গত বছর এ ধরনের ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন।

মব নিয়ে তথ্য উপদেষ্টা যা বলেন
গত ৯ মার্চ সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনগণকে জানাতে চাই, যেখানেই ‘মব জাস্টিস’ পরিস্থিতি হবে, সে যেই হোন না কেন, যে ধর্মের, লিঙ্গের, বর্ণের, জাতের হোন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। এখন থেকে যেকোনো ধরনের ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। যিনিই ‘মব জাস্টিস’ করেন না কেন, তাকে আইনের আওতায় আনতে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর যা বলছে
গত বুধবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো প্রয়োজনে পুলিশকে অবগত করুন, পুলিশ তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

অপরাধ বিশেষজ্ঞের অভিমত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কাল ৯ মাস অতিক্রম করলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বরং মব ও ব্যক্তিগত স্বার্থে সংঘটিত নানা অনিয়ম, হয়রানি ও মিথ্যা মামলার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।

“মব সৃষ্টিকারীরা কিংবা অপরাধপ্রবণ ব্যক্তিরা পুলিশের বা আইনের ভয় না পেয়ে বরং নিজেদের অধিক শক্তিশালী মনে করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, পুলিশ তাদের কথামতোই কাজ করছে, মামলা দিচ্ছে, এমনকি কখনও কখনও মিথ্যা ও গায়েবি মামলাও হচ্ছে। ”

এই অপরাধ বিশেষজ্ঞ মনে করেন, পুলিশের মধ্যে এক ধরনের দ্বিধা বা ভয় কাজ করছে, যার ফলে তারা আইন প্রয়োগে কঠোরতা দেখাতে পারছে না। তার ভাষায়, “নোটিশ দিয়ে কিছু হবে না, পুলিশকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। পুলিশের কার্যকর ভূমিকা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। ”

তৌহিদুল হক আরও বলেন, অপরাধীরা যখন বুঝে ফেলে যে তারা পার পেয়ে যাচ্ছে, তখন সমাজে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়। যদি ব্যক্তিগত, রাজনৈতিক বা সামাজিক শত্রুতার ভিত্তিতে কেউ সহজেই কাউকে মব দিয়ে হয়রানি করতে পারে, তাহলে তা সমাজে দীর্ঘস্থায়ী আতঙ্কের জন্ম দেবে।

তিনি মনে করেন, পুলিশের কার্যক্রমে পেশাদারত্বের ঘাটতি রয়েছে এবং মাঠপর্যায়ে সঠিকভাবে নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না।

ড. হক বলেন, পুলিশ যদি ‘যাত্রাপালার বিবেক’ হিসেবে নিষ্ক্রিয় ভূমিকায় থাকে, তাহলে বাস্তবতা পরিবর্তন হবে না। বরং আইনের শাসন প্রতিষ্ঠায় শক্ত, সুসংগঠিত ও জনবান্ধব পুলিশি পদক্ষেপ এখন সময়ের দাবি।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি