দেশের বিভিন্ন স্থানে আরো হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট

ঢাকা রিডার ডেস্ক

প্রধানমন্ত্রীর পদ থেকে গত সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরো হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। থানা, উপাসনালয়সহ সরকারি-বেসরকারি স্থাপনা, আওয়ামী লীগের কার্যালয়, দলের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িতে এসব হামলা করা হয়। গতকাল মঙ্গলবার এবং এর আগের দিন এসব ঘটনা ঘটে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত কয়েক দিনে প্রায় ৪৭০টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করা হয়েছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বিস্তারিত আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সাঈদ খোকনের বাড়িতে ভাঙচুর, লুটপাট:
ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের বনানীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বনানীর ১১ নম্বর রোডের বাড়িতে এই ঘটনা ঘটে। এর পর থেকে গতকাল দুপুর পর্যন্ত এই ভবনে লুটপাট চলে।

ওই হামলার সময় নিজ পরিবারের সদস্যদের নিয়ে বাসায়ই ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। তবে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে অল্পের জন্য জীবন রক্ষায় নিরাপদ স্থানে সরে যান তিনি। এ সময় বাড়িতে থাকা সাঈদ খোকনের তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন।

কালিয়াকৈরে যুবলীগ সভাপতির ৭০টি গরু লুট:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় হামলা, লুটপাট ও বাড়িঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে মৌচাক এলাকায় উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়ার খামার থেকে ৭০টি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। অন্যদিকে সোমবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা জালাল গেটের সামনে পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রবিউলের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পৌর কাউন্সিলর খাত্তাব মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর:
নোয়াখালীতে সবচেয়ে বেশি তাণ্ডব চলে সোনাইমুড়ীতে। এ ছাড়া চাটখিল থানা পরিষদে এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িসহ অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপজেলা পরিষদের ১৩টি দপ্তরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার বানভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। সিলেটে ২৫ আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

গত সোমবার বিকেল থেকে গতকাল সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের অন্তত ২৫ জন শীর্ষ পর্যায়ের নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। চৌদ্দ দলের এক নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সুপারের কার্যালয়সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটেছে।

গুরুদাসপুরে হামলায় আহত ১০:
গুরুদাসপুরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর অব্যাহত রয়েছে। এসব হামলায় প্রায় ১০ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, পৌর গেট ও থানা সংলগ্ন যুবলীগের অফিস ভাঙচুর, সামসুজ্জোহা কলেজের সামনে আওয়ামী লীগের ক্লাব ও চাঁচকৈড় মধ্যম পাড়া জাকির সোনারের ইটভাটায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

আমতলীতে আ. লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলা:
বরগুনার আমতলীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানের বাসাসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। গত সোমবার সারা রাত থানা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতাদের বাড়ি ভাঙচুর-আগুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদসহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু মঞ্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ নানা সরকারি-বেসরকারি কার্যালয়ে। গত সোমবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের পেট্রল পাম্প, পাঠানপাড়ার রাজনৈতিক কার্যালয় ও হুজরাপুরের বাসভবনে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। আগুন দেওয়া হয় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের গ্রামীণ ট্রাভেলসের গ্যারেজে।

সন্ধ্যার পর ঘেরাও করা হয় পুলিশ সুপার কার্যালয়। এ সময় পুলিশ সুপার ছায়েদুল হাসানসহ অফিসে থাকা পুলিশ সদস্যরা আটকা পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এতে চারজন গুরুতর আহত হয়। এর আগে জেলা প্রশাসকের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটে। বিকেলে সদর মডেল থানায়ও হামলা হয়। সন্ধ্যার আগে জেলা পরিষদে আগুন দেওয়া হয়।

শিবগঞ্জে আ. লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত সোমবার বিকেল ৪টার পরপরই পৌরসভাধীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জিল্লার রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অন্যদিকে কানসাট ও শ্যামপুরে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ও অফিসে হামলা, সাবেক এমপি গোলাম রাব্বানীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

মেহেরপুরে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন ভাঙচুর:
মেহেরপুরে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাড়িসহ জেলাজুড়ে চলেছে ব‍্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। গত সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দফায় দফায় জেলা শহরের নেতাকর্মীদের বাড়ি ও দোকানে ভাঙচুর চলে।

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ থানার কার্যক্রম বন্ধ:
মুন্সীগঞ্জ জেলার চারটি থানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত সোমবার মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে বিজয় মিছিল নিয়ে উল্লাস করতে করতে বেরিয়ে পড়ে হাজারো মানুষ। এ সময় জনতার মিছিল থেকে শহরের সুপারমার্কেট এলাকায় ট্রাফিক অফিস কার্যালয়, থানারপুল এলাকায় সদর থানা কার্যালয়, কাচারি এলাকায় মুন্সীগঞ্জ পৌরসভা কার্যালয় ও মধ্য কোটগাঁও এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের বাসভবনে আগুন দেওয়া হয়। আগুনে সদর থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয় থেকে সরকারি অস্ত্র লুটের ঘটনা ঘটে। এগুলোসহ ভাঙচুরের কারণে বন্ধ রয়েছে জেলার চারটি থানার সব কার্যক্রম।

বগুড়ায় আ. লীগের এমপি, নেতাকর্মীর বাড়িতে হামলা:
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি চলাকালে সদ্যোবিদায়ি সরকারদলীয় এমপি, আওয়ামী লীগের নেতাকর্মীর বাসাবাড়ি ও প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের পর থেকে এ ঘটনা ঘটে।

ভোলায় জ্যাকব ও শাওনের বাসভবনে হামলা:
ভোলার লালমোহন ও চরফ্যাশনের সাবেক এমপি শাওন ও জ্যাকবের বাসভবনে হামলা, ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় দুই উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন বাসাবাড়িতে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। গত সোমবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত এ হামলা চালানো হয়।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি