ফের মোদি?

ফের মোদি?
ঢাকা রিডার ডেস্ক

ঢাকা রিডার: ফের মোদি? ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯৪টি আসনে এ জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন। অন্যদিকে ২৩১ আসনে এগিয়ে ছিল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (‘ইন্ডিয়া)। খবর দ্য ইকোনমিক টাইমস।

বিশ্লেষকরা বলছেন, জোটগতভাবে এগিয়ে থাকলেও বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে সরকার গঠনের জন্য শরিকদের ওপর নির্ভর করতে হবে নরেন্দ্র মোদির দলকে।

এদিকে এনডিএ জোটকে বিজয়ী ঘোষণা করে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল রাতে দিল্লিতে বিজেপি কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তৃতীয়বার এনডিএর সরকার গঠন নিশ্চিত। মানুষ পূর্ণ বিশ্বাস রেখেছে বিজেপি ও এনডিএর ওপর।’

গতকাল রাত পৌনে ১টা পর্যন্ত ৫৪৩ আসনের মধ্যে ৫২৭টির ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। তাতে বিজেপি জয় পেয়েছে ২৩৮টি আসনে। আর কংগ্রেস জয় পেয়েছে ৯২ আসনে। সমাজবাদী পার্টি ৩৭টি ও তৃণমূল কংগ্রেস ২৯ আসনে জয় পেয়েছে। অন্যান্য দলের মধ্যে ডিএমকে ২২, জনতা দল ১২, রাষ্ট্রীয় জনতা দল চার, আম আদমি পার্টি তিন ও অন্যান্য দল ৯৭ আসনে জয় পেয়েছে। যে ১৬টি আসনের ফল ঘোষণা বাকি, সেগুলোর মধ্যে কংগ্রেস ছয়, ডিএমকে চার, বিজেপি তিন ও অন্যান্য দল তিনটিতে এগিয়ে ছিল।

এবার বেশ কয়েকটি রাজ্যে আধিপত্য হারিয়েছে বিজেপি। এর মধ্যে উত্তর প্রদেশও রয়েছে। সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮০টি আসনের মধ্যে ৪৫টিতে এগিয়ে ছিল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’। এ জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবেও। এবার বিজেপির অনেক আলোচিত প্রার্থী হেরে গেছেন।

এ তালিকায় রয়েছেন উত্তর প্রদেশের স্মৃতি ইরানি, উত্তর প্রদেশের মেনকা গান্ধী ও পশ্চিম বঙ্গের দিলীপ ঘোষ।

বিজেপি এবার দলগতভাবে ৩৭০ আসনে জয়ী হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল। আর জোটগত লক্ষ্য ছিল ৪০০ আসনে। কিন্তু ভোটের চিত্র বলছে, লোকসভার গত দুই নির্বাচনের মতো এবার তাদের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের জন্য মোদিকে নির্ভর করতে হবে জোটের বড় শরিক দল তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও জেডিইউর ওপর। এর মধ্যে নীতিশের নেতৃত্বাধীন জেডিইউ ১৪টি এবং নাইডুর টিডিপির ১৬ আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতে এ দুই দলের শীর্ষ নেতাদের একাধিকবার এনডিএ থেকে বেরিয়ে যাওয়া ও ফিরে আসার নজির রয়েছে।

বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা তৈরি হওয়ার পরই অবশ্য নীতিশ ও নাইডুকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু তারা শেষ পর্যন্ত কোন জোটে ভিড়বে, তা সময় গেলে পরিষ্কার হবে। এরই মধ্যে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বলেছে, এ দুই নেতা মোদির জোটকে বাদ দিয়ে এবার বিরোধী পক্ষের শিবিরে যোগ দিতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নীতিশ ও নাইডুকে জোটে ধরে রাখতে এরই মধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে বিজেপি। গতকাল রাতেই দুই নেতার সঙ্গে কথা বলেন অমিত শাহ। এছাড়া নিজের বাসভবনে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহ ও রাজনাথ সিংয়ের মতো শীর্ষ নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এনডিটিভির খবর, ‘ইন্ডিয়া’ জোটও শরিক বাড়ানোর চেষ্টা করছে। তারাও গতকাল নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছে।

এবারের নির্বাচনে ভোটগ্রহণ হয় সাত ধাপে। নির্বাচন চলে প্রায় ছয় সপ্তাহ। ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮০ লাখের বেশি। প্রথম ধাপের ভোট হয় ১৯ এপ্রিল। ১ জুন হয় সপ্তম ধাপের ভোট।

২০১৯ সালের নির্বাচনে দলগতভাবে বিজেপি পায় ৩০৩টি আসন। আর জোটগতভাবে পায় ৩৫২টি। ব্রিটিশ শাসনামলের পর ভারতের স্বাধীনতার ইতিহাসের ৭৬ বছরের মধ্যে ৫৪ বছরই দেশটির ক্ষমতায় ছিল কংগ্রেস। কিন্তু শতবর্ষীয় এ দল গত দুই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের কাছে বড় ব্যবধানে হেরে যায়।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি