মতিয়া চৌধুরী: কট্টর আওয়ামী বিরোধী থেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ অনুসারী

ঢাকা রিডার ডেস্ক

পাকিস্তান আমলে তারুণ্যে বক্তৃতার দক্ষতার জন্য ‘অগ্নিকন্যা’ নামে পরিচিত মতিয়া চৌধুরী, প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে সাদামাটা জীবনযাপনের জন্য রাজনৈতিক অঙ্গনে প্রশংসা পেয়েছেন।

‘কট্টর আওয়ামী লীগ বিরোধী’ থেকে সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন দলটির সভানেত্রী শেখ হাসিনার ‘ঘনিষ্ঠ অনুসারী ও একনিষ্ঠ সমর্থক’। শেখ হাসিনার বিশ্বস্ত হিসেবে দলীয় পরিমণ্ডলে শক্ত অবস্থান করে কয়েক দফায় মন্ত্রিসভার সদস্য ও সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন এবং শেখ হাসিনার পতনের পর বাতিল হওয়া সংসদের উপনেতা ছিলেন।

গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, “মতিয়া চৌধুরীকে ষাটের দশকের মানুষ ছাত্রনেতা হিসেবে চিনতো। তিনি তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু শেষ দিকে শেখ হাসিনাকে বেপরোয়া শাসক হয়ে ওঠার ক্ষেত্রে তার নিরঙ্কুশ সমর্থনও ভূমিকা রেখেছে।”

সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু বলেন, “আমাদের ছাত্রজীবনে তিনি ছিলেন অনুসরণীয়। বঙ্গবন্ধুর পাশাপাশি জনগণের দৃষ্টি আকর্ষণকারী বক্তা ছিলেন। কিন্তু আওয়ামী লীগকে ইতিবাচক ধারায় রাখার ক্ষেত্রে তিনি তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি।”

মন্ত্রিসভার সহকর্মী সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “সব সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি সরকারে থেকে গণমানুষের স্বার্থে কাজ করার জন্য তিনি অনন্য উদাহরণ হয়ে থাকবেন।”

ইডেন থেকে উত্থান

মতিয়া চৌধুরী পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। স্কুলজীবন শেষে ইডেন কলেজে এইচএসসিতে ভর্তি হয়ে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৬৪ সালে ছাত্র ইউনিয়ন থেকে ডাকসুর জিএস নির্বাচিত হন।

ওই বছরই তিনি সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রয়াত বজলুর রহমান দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

ষাটের দশকে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে মতিয়া চৌধুরী সক্রিয় ভূমিকা রাখেন এবং বেশ কয়েকবার কারাবরণ করেন, যার মধ্যে একবার টানা দু’বছর জেলে ছিলেন।

ন্যাপ থেকে আওয়ামী লীগে

১৯৬৭ সালে ছাত্রজীবন শেষে তিনি অধ্যাপক মোজাফফর আহমদের নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সামরিক শাসক আইয়ুব খানের পতনের পর মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের কট্টর সমালোচক হিসেবে আলোচিত হন।

মহিউদ্দিন আহমেদ বলেন, “মুক্তিযুদ্ধের পর ন্যাপের রাজনীতি শুরু করলেও ১৯৭৯ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে শেখ হাসিনার আস্থাভাজন হয়ে ওঠেন।”

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলে তার অবস্থান আরও শক্তিশালী হয়।

মোজাম্মেল হোসেন মঞ্জু বলেন, “ষাটের দশকের বর্ণাঢ্য যুগে যে কয়জন ছাত্রনেতার নাম শোনা যেত, তার মধ্যে একজন ছিলেন মতিয়া চৌধুরী। তবে বাম রাজনীতির অভিজ্ঞতা নিয়ে তিনি শেখ হাসিনার অনুসারী হয়ে যান। দলকে ইতিবাচক ধারায় রাখতে ভূমিকা রাখতে পারেননি।”

তবে তিনি মনে করেন, মতিয়া চৌধুরীর আত্মত্যাগ ও দেশপ্রেম তাকে রাজনীতিতে প্রাসঙ্গিক করে রাখবে।

সাধারণ জীবনযাপন ও সততার উদাহরণ

মতিয়া চৌধুরী শেরপুর-১ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনের পর তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। এরপর ২০২৪ সালের নির্বাচনের পর জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এম এ মান্নান বলেন, “সততা ও সাদামাটা জীবনযাপন তাকে গণমানুষের নেতায় পরিণত করেছিলো। মন্ত্রী হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছেন। সততা ও নিষ্ঠার প্রশ্নে কখনো তাকে আপোষ করতে দেখিনি।”

 

 

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি