নেতারা কোটি কোটি টাকা বানালো, শাস্তি ভোগ করছি আমরা : আ.লীগ কর্মী

ঢাকা রিডার ডেস্ক

আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মীরা অভিযোগ করছেন, দলের শীর্ষ নেতারা যখন কোটি কোটি টাকা বানিয়েছেন, তখন সাধারণ কর্মীদের জীবন আজ বিপন্ন। ফরিদপুরের এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নেতারা সব সুযোগ-সুবিধা নিয়ে আমাদের ফেলে দিয়েছে বিপদের মধ্যে। তাদের পাপের শাস্তি এখন ভোগ করতে হচ্ছে আমাদের মতো তৃণমূল কর্মীদের।” বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে দলটির কর্মীরা নানা হামলা ও মামলার শিকার হচ্ছেন। এতে অনেকেই নিজেদের জীবন নিয়ে শঙ্কিত। অপরদিকে, শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা ও দিশেহারা ভাব লক্ষ্য করা যাচ্ছে। দলের শীর্ষ নেতারা আত্মগোপন করলেও তৃণমূল কর্মীরা হামলা, মামলা ও লুটপাটের শিকার হয়ে চরম বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন।

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মীরা এখন গভীর হতাশা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দলটির শীর্ষ নেতাদের দেশত্যাগ এবং আত্মগোপনের পর সাংগঠনিক অবস্থাও ক্রমাগতভাবে ভেঙে পড়ছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে তৃণমূল নেতাকর্মীরা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন বলে অনেকে জানাচ্ছেন।

ফরিদপুরের একজন আওয়ামী লীগ কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ক্রিম খেলো নেতারা, কোটি কোটি টাকা বানালো তারা; আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে আমাদের মতো তৃণমূল নেতাকর্মীদের।” তিনি জানান, এলাকা ছেড়ে এক মাস আগে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোও হামলা ও লুটপাটের শিকার হয়েছে।

আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, “আমাদের দলের এখন দিশাহারা অবস্থা। এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না। ফোন দিলেও কেউ ধরে না। হামলা-মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে।” পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন।

অন্যদিকে আওয়ামী লীগের বর্তমান অবস্থার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এক মাস ধরে বাড়িঘরে ফিরতে না পেরে নিরাপত্তার অভাবে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক তৃণমূল কর্মী। তারা জানান, নেতারা দেশের বাইরে থাকলেও তাদের পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছেন।

তৃণমূলের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব থেকে কোনো কার্যকর নির্দেশনা না থাকায় তারা দিশাহারা হয়ে পড়েছেন। কেউ কেউ রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। অনেকেই মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের অভ্যন্তরে একটি নতুন শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন, যা তাদের মনোবল ফিরিয়ে আনতে পারবে।

চাপে গোপালগঞ্জের নেতারা
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকাসহ অন্যান্য জেলার নেতাকর্মীরা যখন ‘আত্মগোপনে’ যাচ্ছিলেন, তখন উল্টো চিত্র দেখা গিয়েছিল আওয়ামী লীগ সভাপতির নিজ জেলা গোপালগঞ্জে। শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে দাবি করে গত ৫ আগস্টের পরপরই বেশ কয়েক দফায় বিক্ষোভ মিছিলও করেছিলেন তারা।

সে সময় বিক্ষোভ মিছিল থেকে সেনা সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে, যা নিয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ‘দুঃখপ্রকাশ’ করেছিলেন জেলা আওয়ামী লীগের নেতারা। তবে গত ১৫ আগস্টের পর গোপালগঞ্জেও আওয়ামী লীগ নেতাকর্মীদের আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না। মূলত সেনা সদস্যদের ওপর হামলার ঘটনার পর থেকেই তাদের ওপর ‘চাপ’ ছিল, যা এখন আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

“সব মিলিয়ে আমরা এখন চাপের মধ্যে আছি, বিশেষ করে যৌথ অভিযান শুরুর পর চাপ আরও বেড়েছে,” বলছিলেন গোপালগঞ্জের থানা পর্যায়ের এক নেতা। অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর গ্রেপ্তার আতঙ্কে নেতাদের অনেকেই রাতে নিজ বাড়িতে থাকছেন না বলেও জানা গেছে।

হাল ধরবে কে?
শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। “আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমি—আমাদের যথেষ্ট হয়েছে,” বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন মি. জয়। তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যায়।

“অবশ্যই তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরবেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে,” বিবিসিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বলেন মি. জয়।

এরপর একটি বিবৃতিতে গত ১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। গোপালগঞ্জ ও বরিশালের দু’জন জেলা পর্যায়ের নেতার সঙ্গেও তখন কথা বলেছিলেন আওয়ামী লীগ সভাপতি, যার কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছিল।

এছাড়া মি. জয়ও জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত। কিন্তু গত দুই সপ্তাহে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের তেমন কোনো নির্দেশনা দিতে দেখা যায়নি।

অন্যদিকে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় অনেক নেতাই ‘আত্মগোপনে’ রয়েছেন। গ্রেপ্তার হয়েছেন অনেকে। ফলে নেতৃত্বশূন্যতা অনুভব করছেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এমন অবস্থায় সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে, শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন আসতে পারে।

নতুন নেতৃত্বে কারা আসছেন, সে নিয়েও নানা আলোচনা শোনা যাচ্ছে। “এসব অপপ্রচার। কমিটি পরিবর্তনের এমন কোনো সিদ্ধান্ত হয়নি,” বলেছেন আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা। কিন্তু হঠাৎ এমন ‘অপপ্রচার’ ছড়ানোর কারণ কী? কারাই-বা এটি ছড়াচ্ছে?

“এটি ছড়ানোর উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে বিভক্ত করা। দলকে ফাটল ধরানোর জন্যই বিএনপি-জামায়াত এসব অপপ্রচার চালাচ্ছে, যা আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি,” বলেন ওই নেতা।

এছাড়া তৃণমূলের কর্মীরা শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, সেটি স্বীকার করেছেন তিনি। “আমাদের যে ভুল আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। এখন কীভাবে সেই ভুল শুধরে দলকে আবারও সক্রিয় করা যায়, তা মিটিং হলে আলোচনা করবো,” বলেন আওয়ামী লীগের ওই শীর্ষ নেতা।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি