অভিযান শুরুর আগে এক লাখ মানুষকে রাফাহ ছাড়তে বলেছে ইসরায়েল

অভিযান শুরুর আগে এক লাখ মানুষকে রাফাহ ছাড়তে বলেছে ইসরায়েল
ঢাকা রিডার ডেস্ক

বিবিসি বাংলা, ০৬ এপ্রিল ২০২৪: এক লাখ মানুষকে রাফাহর এক অংশ থেকে অন্যত্র চলে যেতে বলেছে ইসরায়েলি সেনারা। এর আগে, হামাসের রকেট হামলায় তিন সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। রাফাহ শহরে ‘সীমিত পরিসরের’ অভিযান শুরুর আগে সেখানকার কয়েকটি অংশের বাসিন্দাদের আল-মাওয়াসি বা খান ইউনিসের দিকে সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এটি ব্যাপক মাত্রার উচ্ছেদ কার্যক্রম নয় বলে দাবি তাদের। যদিও শহরের পূর্ব অংশের এক লাখ মানুষকে সরে যেতে হচ্ছে। সোমবার সকালে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, তারা রাফাহ’র পূর্ব অংশের বাসিন্দাদের “এক্সপান্ডেড হিউম্যানিট্যারিয়ান জোন” (বিস্তৃত মানবিক অঞ্চল)-এর দিকে সরে যাওয়ার তাগিদ দিচ্ছেন। মানবিক অঞ্চলগুলোতে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাবার, পানি, ঔষধ এবং অন্যান্য সরবরাহ বেশি পরিমাণে রয়েছে।”

বাহিনীর পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক বিবৃতিতে বলা হয়, “সরকারের অনুমোদন অনুযায়ী মাঠ পর্যায়ের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই পূর্ব রাফাহ’র বাসিন্দাদের পর্যায়ক্রমে মানবিক অঞ্চলে স্থানান্তর করা হবে।”

গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চল ও মধ্যবর্তী এলাকাগুলো থেকে যুদ্ধের জেরে বাস্তুচ্যুত হয়ে এই শহরটিতে আশ্রয় নিয়েছে প্রায় ১৪ লাখ মানুষ। হামাসের বিরুদ্ধে সাত মাস আক্রমণ চালিয়ে ইসরায়েল বলছে, রাফাহ অভিযান ছাড়া তাদের বিজয় অসম্ভব।তবে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি এই অভিযানকে “বিপজ্জনক” উল্লেখ করে বলেছেন, “এর পরিণাম হবে ভয়াবহ”।

এর আগে গাজা সীমান্তবর্তী কেরেম শ্যালম এলাকায় হামাসের রকেট হামলায় তাদের তিন সৈন্য নিহত হয়েছে বলে জানায় ইসরায়েল। গাজায় ত্রাণ তৎপরতার বড় অংশই কেরেম শ্যালম ‘ক্রসিং’ দিয়ে পরিচালনা করা হয়। হামলার পর সারারাত ক্রসিংটি বন্ধ করে রাখে ইসরায়েল। এই ঘটনার প্রতিক্রিয়ায় রাফাহ শহরে চালানো ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, সোমবার সকালে রাফাহ’র বিভিন্ন অংশে আশ্রয় নেয়া গাজাবাসীকে সরে যাওয়ার তাগিদ দিয়েছে তারা। হামলাগুলো এমন সময়ে হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি ব্যাপারে আলোচনা শুরু হয়েছে।

কেরেম শ্যালম থেকে সাড়ে তিন কিলোমিটার দূরের দক্ষিণ গাজার রাফাহ ক্রসিংয়ের দিক থেকে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি আইডিএফ’র।

হামাসের সামরিক শাখা এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, আক্রমণ করা হয়েছে ইসরায়েলের সেনাঘাঁটির একেবারে কাছে।

অন্যদিকে একটি বেসামরিক স্থাপনার সাড়ে তিনশো মিটারের মধ্য থেকে রকেটগুলো ছোড়া হয়েছে বলে জানাচ্ছে আইডিএফ।

তাদের দাবি, “সন্ত্রাসী সংগঠনটি কীভাবে মানবিক সুযোগ-সুবিধাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে কাজে লাগাচ্ছে, এটি তার আরেকটি স্পষ্ট উদাহরণ”।

অবশ্য, বেসামরিক নাগরিকদের মানবঢাল বানানোর অভিযোগ নাকচ করেছে হামাস।

রাফাহতে পাল্টা-হামলার কথা নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী বলছে, তাদের হামলা যে লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল ঠিক সেটিতেই আঘাত হেনেছে। হামলা করা হয়েছে পাশের একটি সামরিক স্থাপনাতেও।

গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, রোববার দুটি হামলা চালানো হয় আর তাতে অন্তত ১২ জন মারা যায়।

মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা চলছিল দু’দিন ধরে, তার মধ্যেই এ হামলার খবর এলো।

অবশ্য আলোচনায় বিশেষ অগ্রগতি হয়নি। ইসরায়েল বা হামাসের কেউই মূল দাবিগুলোর ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয়।

সোমবার আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। হামাস বলছে, সংগঠনের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা করতে কাতার যাবে তাদের প্রতিনিধি দলটি।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সিআইএ চিফ উইলিয়াম বার্নস, দোহার আলোচনায় যোগ দেয়ার উদ্দেশে মিশরের রাজধানী ছেড়েছেন।

যুদ্ধবিরতি প্রস্তাবে যেসব বিষয় অন্তভুক্ত আছে বলে ধারণা করা হচ্ছে সেগুলো হলো: লড়াইয়ে ৪০ দিনের বিরতি, গাজায় জিম্মিদের মুক্তি, ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি।

হামাস বলছে, বর্তমান প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবেই দেখছে তারা। তবে যুদ্ধবিরতি স্থায়ী হবে নাকি সাময়িক সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

যেই চুক্তিই হোক তাতে যেন যুদ্ধের ইতি টানার অঙ্গীকার থাকে, তার ওপর জোর দিয়ে আসছে গোষ্ঠীটি। কিন্তু, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

“ইসরায়েল রাষ্ট্র তাদের দাবি মেনে নিতে পারে না। হামাসের ব্রিগেডগুলো বাঙ্কার থেকে বেরিয়ে আসবে, আবার গাজার নিয়ন্ত্রণ নেবে, সামরিক অবকাঠামো পুনর্নির্মাণ করবে আর ইসরায়েলে জনগণের জন্য হুমকি তৈরি করবে এমন অবস্থা মেনে নেয়ার জন্য আমরা প্রস্তুত নই,” বলেন মি. নেতানিয়াহু।

“রাষ্ট্র হিসেবে ইসরায়েলের জন্য নিদারুণ পরাজয় হবে সেটা,” যোগ করেন তিনি।

গত বছরের সাতই অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে। তাদের হামলায় এক হাজার দুশো জন নিহত হয়, জিম্মি করা হয় আড়াইশো’র বেশি মানুষকে। সেখান থেকেই যুদ্ধের সূত্রপাত। অনেক পশ্চিমা দেশই সশস্ত্র গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

পরবর্তীতে গাজায় সামরিক অভিযান চালায় ইসরায়েল। তাদের অভিযানে ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়, আহত হয়েছে প্রায় আশি হাজার। ভূখণ্ডটিতে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার সর্বদক্ষিণের শহর রাফাহ দীর্ঘদিনের প্রতিশ্রুত অভিযান শুরু করার জন্য নেতানিয়াহু তার উগ্র-ডানপন্থী জোটের মধ্যেই চাপের মুখে আছেন।

বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটাতে পারে, এমন কোনো সামরিক অভিযানে সমর্থন দিতে চাইছে না যুক্তরাষ্ট্র। বরং, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নিশ্চিত করতে একটা পরিকল্পনা আগে হাতে নেয়া উচিত বলে অভিমত দেশটির।

কিন্তু, সেখানে ১৪ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়ের কারণে, পশ্চিমা শক্তিগুলো এবং মিশরের পক্ষ থেকে শঙ্কা জানিয়ে বলা হচ্ছে, এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে। বেসামরিক মানুষদেরই এর জন্য ভুগতে হবে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি