১৩৭ বাস কেনার প্রক্রিয়ায় কারসাজিতে সাবেক মন্ত্রী-সচিবের সংশ্লিষ্টতা

ঢাকা রিডার ডেস্ক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিশেষায়িত লেন গড়ে তোলার কাজ প্রায় সাত বছর ধরে চলমান। চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ে আলোচিত এ প্রকল্প, যা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) নামে পরিচিত, শেষ পর্যায়ে রয়েছে। বিদেশি ঋণের কিস্তি শোধের সময়ও শুরু হয়েছে; কিন্তু এই রাস্তায় চলাচলের জন্য ১৩৭টি বাস কেনার প্রক্রিয়া দেড় বছরেও শেষ হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী শীতাতপনিয়ন্ত্রিত ১৩৭টি বাস কেনার জন্য পছন্দের প্রতিষ্ঠানের মাধ্যমে বাস সংগ্রহ করতে চেয়েছিলেন। কিন্তু প্রক্রিয়ায় কারসাজি ধরা পড়ার পর তাঁদের পছন্দের প্রতিষ্ঠান বাদ পড়লে পুরো প্রক্রিয়াটি ঝুলে যায়।

জানা গেছে, প্রথম দরপত্রে ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয়। কিন্তু পরবর্তীতে নিয়ম অনুযায়ী যোগ্য প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে ‘কার্যকর প্রতিযোগিতা’ হচ্ছে না বলে প্রথম দরপত্র বাতিল করা হয়। নতুন করে দরপত্র ডাকা হলে দুই মাসেও কীভাবে বা কতটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, তা প্রকাশ করা হয়নি। গাজীপুরের বাসিন্দা ও ব্যবসায়ী জান্নাতুল বাকি তথ্য অধিকার আইনে তথ্য চেয়েছিলেন, তবে বিআরটি কর্তৃপক্ষ তথ্য দিতে অপারগতা জানায়।

প্রথম দরপত্রে ছয়টি প্রতিষ্ঠান অংশ নিলেও দ্বিতীয় দরপত্রে অংশ নেয় মাত্র দুটি প্রতিষ্ঠান। প্রথম দরপত্রের সর্বনিম্ন দর ছিল ১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার (১৮৮ কোটি টাকা), তবে দ্বিতীয় দরপত্রে সর্বনিম্ন দর ৩ কোটি ডলার (৩৬০ কোটি টাকা)। নতুন দরপত্রে খরচও বেড়েছে অনেক বেশি, যা ৯ কোটি ৯৮ লাখ ডলার (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা) পর্যন্ত পৌঁছেছে।

বিআরটি কোম্পানির মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন বলেন, নতুন দরপত্রের মাধ্যমে বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। তবে খরচ বৃদ্ধি নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি, বাসের ধরন পরিবর্তনের কারণে এ পরিবর্তন হয়েছে বলে জানান তিনি।

প্রকল্পের বাস্তবায়নে শিথিলতা ও দুর্নীতির অভিযোগ ওঠার পর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, প্রকল্পটি কতটা যৌক্তিক ছিল তা যাচাই করা উচিত এবং প্রভাবশালী ব্যক্তিরা কীভাবে স্বার্থ হাসিল করেছেন, তা অনুসন্ধান করতে হবে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে না বলেও তিনি সতর্ক করেন।

প্রকল্পটির কার্যকারিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০১২ সালে শুরু হয়ে প্রকল্পের কাজ ২০১৬ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালে। তিন দফা সময় বাড়িয়েও কাজ শেষ করা যায়নি, এবং ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৮ কোটি টাকায়। প্রকল্পের গাফিলতির কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন, এবং বর্তমান তথ্য অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮০ শতাংশ।

সূত্র: প্রথম আলো।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি