অন্তর্বর্তী সরকার দেশ চালাবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

ঢাকা রিডার ডেস্ক

তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেছেন, “সমস্ত হত্যা, সমস্ত অবিচারের বিচার আমরা করব। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আপনারা আশাহত হবেন না।”

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সেনা সদরে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিন ঢাকামুখী লং মার্চ কর্মসূচিতে ছাত্র-জনতার রাজপথে নেমে আসার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটা ইনটেরিম গর্ভমেন্ট ফর্ম করে আমরা আমাদের কাযক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈয্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাহআল্লাহ, আমরা সবাই মিলে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হবো। আপনারা আর এ সংঘাতের পথে যাবেন না। শান্তি শৃঙ্খলা পথে ফিরে আসুন।”

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন প্রথমদিকে শান্তিপূর্ণ থাকলেও তা ১৬ জুলাইয়ের পর থেকে ক্রমে সহিংস হয়ে ওঠে। গত এক মাস পাঁচ দিনে তিন শতাধিক মৃত্যু হয়।

এ আন্দোলনকে ঘিরে সহিংসতা বাড়লে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফার সরকার পতনের ডাক দিয়ে অসহযোগ শুরু করে। অসহযোগের দ্বিতীয় দিন ঢাকামুখী লং মার্চের কর্মসূচিতে সকালের পর থেকে ছাত্র-জনতা ঢাকায় নামলে শেখ হাসিনার সরকারের পতন হয়।

সোমবার এমন প্রেক্ষাপটে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। সেখানে আলোচনার পর তিনি জনগণের উদ্দেশ্য বক্তব্য দেন।

সেনাপ্রধান তার বক্তব্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ‘সফল’ হওয়ার কথা তুলে ধরে বলেন, “আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন যত দাবি আছে পূরণ হবে। আপনারা সব ধরনের সহযোগিতা করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। ইনশাআল্লাহ সব দাবি পূরণ করব। শান্তি ফিরিয়ে আনব। আপনারা সহযোগিতা করেন। দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব।”

তিনি বলেন, “প্রধান দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রস্তাব রেখেছি। সবাই রাজি হয়েছেন।

“আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি-একটা ইনটেরিম গর্ভমেন্ট ফর্ম করব এবং ইন্টটেরিম গর্ভমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কাযকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। এ ইনটেরিম গর্ভমেন্টের ব্যাপারে উনার সাথে আলাপ আলোচনা করে দেশ পরিচালনা করব।”

ওয়াকার-উজ-জামান বলেন, “একসাথে কাজ করলে আমরা সুন্দর পরিস্থিতির দিকে যাব। মারামারি করে আর কিছু পাব না। ধ্বংসযজ্ঞ, অরাজকতা থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে যাব। প্রতিটি হত্যার বিচার হবে।”

তিনি বলেন, “আমাদের সঙ্গে জামায়াতের আমীর, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছিলেন। সুশীল সমাজের পক্ষ থেকে আসিফ নজরুল ছিলেন। তারা সুন্দর একটি বার্তা দিয়েছেন।

“আমরা সুন্দর বন্দোবস্ত করেছি। সুন্দর একটা অন্তবর্তী সরকার গঠন করে সরকার পরিচালনা করব।”

ছাত্র-জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আর সংঘাতের পথে যাবেন না। আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সম্পদের অনেক ক্ষতি হচ্ছে। আপনারা আমাদের সাহায্য করেন।”

বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, “আওয়ামী লীগের কেউ ছিল না। এটি বিশেষ পরিস্থিতি, আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব। আপনারা সাহায্য করেন।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিস্থিতি যদি শান্ত হয়ে যায়, তাহলে তো কারফিউয়ের প্রয়োজন নেই। সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না। পুলিশ গোলাগুলি করবে না। আমি আদেশ দিচ্ছি। আমরা আজকে রাতের মধ্যেই একটু সুন্দর সমাধানের দিকে যাব।”

সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এ ভাংচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হোন। আমি নিশ্চিত, আপনারা যদি আমার কথা মত চলেন, আমাদের সাথে একসাথে কাজ করি; নিসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব।”

রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিশিষ্টজনের সঙ্গে ফলপ্রসু আলোচনার কথা তুলে ধরে সেনাপ্রধান সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা থেকে বিরত হন।

“আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে। লোকজন মারা যাচ্ছে। এগুলো থেকে আপনারা বিরত হোন, আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনারা আমাকে সাহায্য করেন।”

প্রশ্নোত্তরে অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা কত হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, “এখনও এটা নয়, খুব আর্লি স্টেজ। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা করব।”

সেনাপ্রধান জানান, আলোচনায় জামায়াতের আমির শফিকুর রহমান, বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা, জাতীয় পার্টির নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ছিলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি উপস্থিত ছিলেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে। সবার দায়িত্ব, ছাত্র, রাজনীতিক কর্মীদের দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা। আপনার মিডিয়ার মাধ্যমে আমাদের সাহায্য করেন। তাহলে আমরা এ পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণ আসতে পারব।”

কারফিউ কবে তোলা হবে জানতে চাইলে তিনি বলেন, “পরিস্থিতি শান্ত হলে কারফিউর নেই। জরুরি অবস্থার প্রয়োজন নেই। কোনো গোলাগুলির প্রয়োজন নেই। আমি আদেশ দিয়ে দিয়েছি-সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না। পুলিশ কোনো গোলাগুলি করবে না।…আমি আশা করছি যে, আমার এ বক্তব্যের পরে পরিস্থিতির উন্নতি হবে। আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি।”

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি