আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত

আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত
ঢাকা রিডার ডেস্ক

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ‘খুবই ভালো’ আছে বলে বিবিসি বাংলার কাছে সম্প্রতি দাবি করলেও ভারত বিভিন্ন ইস্যুতে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বুঝিয়ে দিল, তারা সেই বক্তব্যের সঙ্গে মোটেই সহমত নয়।

শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রশ্নে ভারত সরকার যা যা বলেছে – তার কোনওটাই অন্তর্বর্তী সরকারের জন্য প্রশংসাসূচক নয়।

সম্প্রতি ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষিক স্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে সব বৈঠক হয়েছে, সেগুলোকেও ‘রুটিন বৈঠক’ বলে বর্ণনা করে সেগুলোর গুরুত্ব খাটো করে দেখাতে চেয়েছে ভারত।

অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারতের দিক থেকেও তাগিদ আছে, বিষয়টাকে যাতে সেভাবে ব্যাখ্যা না করা হয়, মুখপাত্র রণধীর জয়সওয়ালের কথাতে পরিষ্কার সেই ইঙ্গিত ছিল।

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নেও দিল্লির অবস্থান যে ‘আগের মতোই’ আছে – সেটাও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে বলে ভারত মনে করছে না, মুখপাত্রের কথা থেকে তা কার্যত স্পষ্ট হয়ে গেছে।

‘পলাতক একটি দল’ বিদেশ থেকে প্ররোচনা দিয়ে বাংলাদেশের পরিস্থিতি ‘আনসেটল’ করতে চাইছে বলে প্রধান উপদেষ্টা যে অভিযোগ করেছেন, সাংবাদিক সম্মেলনে মুখপাত্র অবশ্য ‘অন রেকর্ড’ তার কোনও জবাব দেননি।

বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ‘কোনও অবনতি হয়নি’ এবং ‘সম্পর্ক সব সময় ভাল আছে’ বলে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তবে ভারতের পক্ষ থেকে আজ (শুক্রবার) কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে, গত কয়েক মাস ধরে দ্বিপাক্ষিক সম্পর্কের যে গতিপ্রকৃতি, তাতে ভারতের দৃষ্টিতে অন্তত কোনও পরিবর্তন আসেনি।

এদিন ভারত সরকারের অন্তত তিন-চারটি বক্তব্য থেকে তাদের এই মনোভাব পরিষ্কার হয়ে গেছে। কয়েক মাস আগেও তারা এই প্রশ্নগুলোতে যে সুরে কথা বলেছিলেন, আজও অবিকল সেই ভাষা ও ভঙ্গিতেই অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন।

প্রথমত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও বলেছেন, বাংলাদেশে হিন্দু-সহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত।

তিনি জানান, “গত বছরের ৬ অগাস্ট থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সে দেশে যে ২৩৭৪টি হামলার ঘটনা ঘটেছে, তার মধ্যে মাত্র ১২৫৪টি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যেও ৯৮ শতাংশ হামলাই রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে।”

“বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও ধর্মীয় উপাসনালয় রক্ষার দায়িত্ব যে অন্তর্বর্তী সরকারের, সে কথা আমরা বারবার বলে আসছি।”

“এই ধরনের কোনও হামলাকে রাজনৈতিক বলে চিহ্নিত না-করে সব হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সব ঘটনাতেই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে, এটাই আমরা আশা করব”, আরও বলেন রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি সে দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ এবং ভারতের তাতে নাক গলানোর কোনও দরকার নেই বলে পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেই বক্তব্যও নাকচ করে দিয়েছেন তিনি।

দ্বিতীয়ত, বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ‘ক্রমশ অবনতি’তে ভারত যে উদ্বিগ্ন – এ কথাও আজ জানানো হয়েছে।

“সেখানে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত উগ্রপন্থী লোকজনকেও যেভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে”, বলেন মি জয়সওয়াল।

তৃতীয়ত, বাংলাদেশে পরবর্তী নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ ও ‘সবার অংশ গ্রহণের ভিত্তিতে’ হওয়া দরকার বলেও ভারত এদিন মন্তব্য করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের একটি নির্বাচনের মাধ্যমেই ও ‘গণতান্ত্রিক পন্থা’তে সেখানে যাবতীয় ইস্যুর মীমাংসা করা দরকার – যেটা এই মুহুর্তে হচ্ছে না বলে তারা মনে করছে।

‘এগুলো রুটিন বৈঠকের বেশি কিছু নয়’
সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তি সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ক যে দ্বিপাক্ষিক বৈঠক দুটো হয়েছে, তাকেও বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি ভারত। এই দুটোকেই মুখপাত্র ‘নিয়মিত রুটিন বৈঠক’ বলে বর্ণনা করেছেন।

গঙ্গা-সংক্রান্ত বৈঠকের ক্ষেত্রে বলেছেন, “১৯৯৬র গঙ্গা চুক্তিতে বিধান আছে বছরে তিনটে এই ধরনের টেকনিক্যাল কমিটির বৈঠক হতে পারে।”

এছাড়া ভারতের উন্নয়ন সহায়তায় বাংলাদেশে যে সব প্রকল্প বাস্তবায়নের কাজ হয়ে থাকে, দিল্লিতে সম্প্রতি সেই সংক্রান্ত আর একটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

কিন্তু বাংলাদেশে ‘নিরাপত্তা পরিস্থিতির কারণেই’ যে ভারতের বহু উন্নয়ন প্রকল্প সে দেশে থমকে আছে – এই পটভূমিতে সেই অভিযোগেরও পুনরাবৃত্তি করেছেন রণধীর জয়সওয়াল।

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার কার্যক্রম যে চট করে স্বাভাবিক হচ্ছে না, তার কথায় সেই আভাসও ছিল।

১৯৯৬তে দিল্লিতে গঙ্গা চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরাছবির উৎস,Getty Images
ছবির ক্যাপশান,১৯৯৬ সালে দিল্লিতে গঙ্গা চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরা
ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তো জানি বাংলাদেশের ছাত্রছাত্রীরা ভিসা পাচ্ছেন। মেডিক্যাল ভিসাও দেওয়া হচ্ছে।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যে প্রসঙ্গগুলোর অবতারণা করেছিলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সরাসরি বা ‘অন রেকর্ড’ তার কোনও জবাব দেননি মুখপাত্র।

যেমন পলাতক আওয়ামী লীগ নেতৃত্ব বিদেশ থেকে প্ররোচনা দিয়ে বাংলাদেশের পরিস্থিতি ‘আনসেটল’ বা অস্থির করতে চাইছে – প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে এমন অভিযোগও তুলেছিলেন।

তবে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একটি সূত্র বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন, তারা এই বক্তব্যের সঙ্গে আদৌ একমত নন।

তার কথায়, “উনি কি শেখ হাসিনার কথা বলতে চাইছেন? তাহলে নাম করে পরিষ্কার বলছেন না কেন?”

“আর শেখ হাসিনাকে তো ওনারা বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ করেছেন – আমরা আগেই বলেছি সেই চিঠি পেয়েছি, চিঠির বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সেই আগের অবস্থানই বহাল আছে, ফলে এখন আর সেটা নিয়ে কথা বলা সমীচীন নয়।”

ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকই আছে, প্রধান উপদেষ্টার এই মূল্যায়নের সঙ্গে ভারত কি একমত?

এই প্রশ্নের জবাবে ওই শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা কী ধরনের বাংলাদেশ দেখতে চাই, কেন চাই- বাংলাদেশ স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল হোক, তা আগেও অজস্রবার বলেছি, এখনও তাই বলছি।”

“এ বিষয়ে নতুন করে আমাদের আর কিছু বলার আছে বলে মনে করি না!”, যোগ করেন তিনি।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি