জবি নীল দলের মাসব্যাপী কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা রিডার ডেস্ক

জবি নীল দলের মাসব্যাপী কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীল দল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে মাসব্যাপী কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ মাসব্যাপী এই কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীল দলের সভাপতি অধ্যাপক জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন নীল দলের সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.আইনুল ইসলাম ১৯৭৫ সালের সেই ১৫ই আগস্টের কালো রাতের স্মৃতিচারণ করে বলেন, “একটা সময় ১৫ই আগস্টে শোক পালন করার সুযোগ ছিল না। কিন্তু এখন আমরা মাসব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে শোক পালন করতে পারি। শোকের মাসে শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সোনার বাংলা গড়ার, সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের প্রতি শোক জানিয়ে আমরা মাসব্যাপী কালো ব্যাচ ধারণ এবং বিভিন্ন প্রোগ্রাম পালন করব।”
এছাড়া অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, “বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখেছিলেন যে,তিনি যদি বেঁচে থাকতেন তাহলে অনেক আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত হতো।কিন্তু ঘাতকেরা সেটা চায়নি,তারা চেয়েছিল বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাক।চিরতরে নির্মুল করার জন্যই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আমরা সমসময় বঙ্গবন্ধুকে স্মরণ করি,আগষ্ট মাসে আরও শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করব।”

মাসব্যাপী কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি অধ্যাপক জাকির হোসেন বলেন, “১৫ই আগস্টকে আমরা কোনভাবেই ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারিনা।একাত্তরের পরাজিত শক্তিই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। সেই পরাজিত শক্তি এখনো থেমে নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমাদের যে গণতন্ত্রের ধারা,সেটা আমাদেরকেই রক্ষা করতে হবে।১৫ই আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে সতর্কতার সাথে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে।”

অনুষ্ঠানে মাসব্যাপী কালো ব্যাচ ধারণ কর্মসূচির পাশাপাশি ১৫ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন এবং ২০ই আগষ্ট মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আলোচনা সভার আয়োজনসহ মাসব্যাপী শোক পালননের নানান কর্মসূচি নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীল দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম. গোলাম আদম, সদস্য মো. সেলিম এবং অন্যান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি

২৯৮ আসনের ফলাফলে বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত জোট ৭৪

News
দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা…
13 February 2026 নির্বাচিত

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যেসব হেভিওয়েট

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল, ছিল দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভার তবু শেষ হাসি হাসতে পারলেন না অনেকে। এবারের নির্বাচনে চমক…
13 February 2026 নির্বাচিত

এক নজরে বিএনপির জয়, কে কোন আসন থেকে নির্বাচিত

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। শুক্রবার (১৩…
13 February 2026 নির্বাচিত