গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের উপর হামলা-লুটপাট-অগ্নিসংযোগ, আহত ২০

গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের উপর হামলা-লুটপাট-অগ্নিসংযোগ, আহত ২০
ঢাকা রিডার ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগাছায় মিথ্যা গুজব ছড়িয়ে, মসজিদের মাইকে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে কয়েক দফা হামলা চালিয়েছে উগ্রবাদী সন্ত্রাসীরা। এই নৃশংস হামলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ হেযবুত তওহীদের স্থানীয় সদস্যদের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রংপুরের পীরগাছার ২নং পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড নাগদহ ছিদাম বাজার সংলগ্ন হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।হামলাকারীরা লাঠি, রড, রাম দা, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ চালায়।

হামলার ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন- ডা. আজিজ, সুজন আলী, ওবায়দুল হক, মনিরুজ্জামান বাবু, মনির হোসেন, আলমগীর হোসেন, জাফর, ভুট্টু, মুইন উদ্দীন, ইমরান রানা, গফুর আলী, আবিয়াজ রহমান সাগর, এমদাদ, শাহীন, সুজন। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হেযবুত তওহীদের স্থানীয় সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন ধরে একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তারা সংগঠনের সদস্যদের ‘হিন্দু’, ‘বিধর্মী’, ‘কাফের’ ইত্যাদি বলে চিহ্নিত করে জনসাধারণকে উসকে দেয়। মসজিদের মাইকে মিথ্যা তথ্য প্রচার করে লোকজনকে জড়ো করা হয় এবং পরিকল্পিতভাবে হামলার ছক কষা হয়। এ নিয়ে প্রশাসনকে আগেভাগেই অবহিত করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তা উগ্রবাদীদের আরও বেপরোয়া করে তোলে বলে অভিযোগ হেযবুত তওহীদ সদস্যদের।
জানা যায়, আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে প্রথম দফায় হামলার পর তারা মসজিদের মাইকে মাইকে ঘোষণা দেয়, “নাগদহ ছিদাম বাজার এলাকায় হিন্দুরা মুসলমানদের উপর হামলা করেছে। আপনারা হিন্দুদের প্রতিহত করার জন্য এগিয়ে আসেন।” এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে তারা হাজারো ধর্মবিশ্বাসী মানুষকে ক্ষিপ্ত করে তোলে এবং বেলা সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় হামলা চালাতে থাকে। তারা প্রথমে ৫টি বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায়। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু আগ্রাসী সন্ত্রাসীদের প্রতিরোধে তারা ব্যর্থ হয়। পরে প্রশাসনের উপস্থিতিতেই ওই বাড়িগুলো এবং বেশ কিছু মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এসময় পুলিশ ও সেনা-সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই হামলা বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে। এর মধ্যে কয়েক দফায় লুটপাট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

যোগাযোগ করা হলে হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম বলেন, স্থানীয় জামায়াত নেতার নেতৃত্বে এ হামলা হয়েছে। তাদের পরিকল্পনা জানতে পেরে গতকাল রাতেই জেলা ও উপজেলার জামায়াত নেতাদের সাথে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। সকাল থেকে প্রথমে গুজব রটনা করা হয়েছে যে, এখানে যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা একত্র হয়েছে। এতে করে জামায়াত শিবিরসহ বিভিন্ন ধর্মভিত্তিক দলের লোকেরা লাঠিসোটা নিয়ে জড়ো হয়। মসজিদের মাইকে প্রচার চালানো হয় যে, হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে। কিন্তু এলাকার সবাই জানে যে, এ বাড়িটা হিন্দুদের বাড়িও নয়, আওয়ামী লীগের বাড়িও নয়। এটা হেযবুত তওহীদের বিভাগীয় আমির আব্দুল কুদ্দুসের গ্রামের বাড়ি।

তিনি বলেন, তাদের অভিপ্রায় ছিল মূলত হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা ও লুটপাট করা। তারা একে একে সবগুলো বাড়ি লুটপাট করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, হাঁস-মুরগি, গরু-ছাগল, গোলার ধান সব লুট করে নিয়ে গেছে। সেখানে উপস্থিত হেযবুত তওহীদের সদস্যদেরকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে মেরে রক্তাক্ত করেছে। এই কাজগুলো তারা করেছে পুলিশের সামনেই।

হেযবুত তওহীদের এই নেতা বলেন, হেযবুত তওহীদ কোনো রাজনৈতিক দল নয়। এটা জামায়াত-শিবির ভালোভাবেই জানে। কাজেই হেযবুত তওহীদ জামায়াতের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়। কিন্তু স্থানীয় জামায়াত শিবিরের কর্মীরা যদি উগ্রবাদী তৃতীয় পক্ষের হাতিয়ারে পরিণত হয় আর এই ধরনের মব সৃষ্টি করে মানুষের বাড়িঘরে হামলা করে, তাহলে আমরা মনে করি, জামায়াত স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেন হেযবুত তওহীদের এই নেতা।
তিনি বলেন, আমি মনে করি, জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টিকে অবশ্যই বিবেচনা করবেন। কাউকে তাচ্ছিল্য করা, ছোট মনে করার পরিণতি যে ভয়াবহ তা আওয়ামী লীগের পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রকৃত ঘটনা তুলে ধরে এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে হামলাকারীদের আড়াল না করে।

এই হামলার ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণের মধ্যেও নিরাপত্তাহীনতার শঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে হেযবুত তওহীদের পক্ষ থেকে বলা হয়েছে- এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি