মুখোমুখি বড় দুই দল, ঢাকায় কী হবে আজ?

মুখোমুখি বড় দুই দল, ঢাকায় কী হবে আজ?
ঢাকা রিডার ডেস্ক

গত কয়েকদিন ধরেই রাজনীতির মাঠ সরগরম ছিল ২৮ অক্টোবর ঘিরে। আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে নানা রকম শঙ্কা ছিল মানুষের মনে।

এদিকে বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না তা গতকাল সন্ধ্যা পর্যন্তও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত ২০ শর্তে পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও আওয়ামী লীগ দু’দলই।

অর্থাৎ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তিবে দেড় কিলোমিটার দূরত্বে দুই দলের কর্মসূচি ঘিরে এক ধরনের উত্তেজনা রয়েছে।

এ সমাবেশ ঘিরে আজ সকাল থেকে সড়কে গণপরিবহন কম থাকার আশঙ্কা ছিল। সেটিই সত্য হয়েছে। সকাল ৭টার দিকে দেখা যায় অন্য দিনের চেয়ে গণপরিবহন একেবারেই কম।

এদিকে আজকের এই সমাবেশ ঘিরে গতকাল থেকেই রাজধানীর সব কটি প্রবেশমুখে তল্লাশিচৌকি বসায় পুলিশ। বাধাবিপত্তির মুখেই বিএনপির অনেক নেতা-কর্মী গতকাল দুপুর থেকে জড়ো হতে থাকেন নয়াপল্টনে তাঁদের সমাবেশস্থলে।

বড় দুই দলের আজকের রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক করা হয়েছে বহু মানুষকে।

আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি ও তার মিত্রদের মহাসমাবেশ ঘিরে সম্ভাব্য সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে সকাল থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে পাড়া-মহল্লায় উপস্থিত থাকবেন তারা।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তাদের আজকের এই সমাবেশ শান্তিপূর্ণ হবে।

আওয়ামী লীগ ও বিএনপি বাদেও রাজধানীতে আরও ১১টি সমাবেশ হবে আজ। কখন কোথায় হবে এ সমাবেশ:

গণতন্ত্র মঞ্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২ দলীয় জোট দুপুর ২টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ২টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো পাশে গণফোরাম চত্বরে, এলডিপি বিকেল ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে, গণ অধিকার পরিষদ বেলা ১১টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে, এনডিএম বিকেল ৩টায় মালিবাগ মোড়ে, গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) বিকেল ৩টায় পুরানা পল্টন কালভার্ট রোডে, লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে, এবি পার্টি বেলা ১১টায় বিজয়নগর হোটেল ৭১-এর সামনে, জনতার অধিকার পার্টি দুপুর ২টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে।

এ ছাড়া মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তবে তাদের এখনও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি