সরকারি খাস জমিতে প্রকৌশলীর রিসোর্ট ও খামার বাড়ি!

সরকারি খাস জমিতে প্রকৌশলীর রিসোর্ট ও খামার বাড়ি!
ঢাকা রিডার ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে সরকারের প্রায় একুশ বিঘা খাস জমি জবরদখলের অভিযোগ উঠছে এক প্রকৌশলীর বিরুদ্ধে। সরকারের প্রায় সাড়ে ছয়কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে গ্রিন পেরাডাইস রিসোর্ট ও আহামদিয়া এগ্রোফার্ম গড়েছেন। এভাবে খাস জমি দখল করলেও টনক নড়েনি স্থানীয় ভূমি প্রশাসনের। খাস জমি জবরদখলের ঘটনা ঘটেছে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে। সরকারের কোটি কোটি টাকা মূল্যের জমির হালনাগাদ কোন তথ্য নেই সংশ্লিষ্ট ভূমি অফিসে। শুধু খাস জমি নয় ব্যক্তি মালিকানা প্রায় সাড়ে সাত বিঘা জমি জবরদখলের ও অভিযোগ রয়েছে তার বিরোদ্ধে। অভিযুক্ত তৈয়বুর রহমান উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি একজন অবসর প্রাপ্ত প্রকৌশলী। তার স্ত্রী পেশায় চিকিৎসক।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার নিজমাওনা গ্রামে ৩নং গাজীপুর মৌজায় সি.এস ও এস.এ ৫৩৩ ও ৫৭৬নং দাগে সরকারী খাস জমি রয়েছে। যার আর.এস দাগ নম্বর ৮৪১৫, ৭৪৮৫, ৮৪৮৬, ৮৪৮৭, ৮৪৯২ ও ৮৪৯৩ । এসব দাগে জমির পরিমান ১০ একর দশ শতাংশ। দাগগুলোর মধ্যে ৮৪১৫নং দাগের আংশিক সহ ছয়টি দাগের প্রায় সাত একর সরকারী খাস জমি রয়েছে তৈয়বুরের প্রজেক্টের ভেতর অবৈধ দখলে।

স্থানীয়রা জানান, তৈয়বুর এলাকার প্রভাবশালী। তিনি পৈত্রিক ও নিজের কেনা জমির সাথে সরকারী খাস জমি দখল করে খামার রিসোর্ট গড়ে তুলেছেন। একই সাথে তিনি নিজ মাওনা গ্রামের হালিমা খাতুন, তোফয়েল আহাম্মদ, আবু সাইদ,নূরুল ইসলাম গনের প্রায় সাড়ে সাত বিঘা জমি জবর দখল করেছেন। ছয়-সাত বছর ধরে তৈয়বুর গ্রামের বিভিন্ন মানুষের জমি দখল করতে অত্যাচার নির্যাতন করে আসছে। তার নির্যাতনে আমরা এখন এলাকা ছাড়ার পথে।

ভুক্তভোগী হালিমা খাতুন অভিযোগ করে বলেন, তৈয়বুর জমির বিরোধে আমার ছেলেকে মারপিট করে। সে প্রায় ছয়মাস ভুগে মারা যায়। আমি কোন বিচার পাইিন। এখন আমার ৪৫শতাংশ জমি দখল করে নিয়েছে।

একই গ্রামের আবুসাইদ জানান, ২০১৯ সাল থেকে তৈয়বুর আমাদের সাথে জমি নিয়ে বিরোধ করে আসছে। আদালতে মামলা রয়েছে। অবশেষে রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের পাঁচবিঘা জমি জবরদখল করেছে।

একই অভিযোগ করে তোফায়েল বলেন, তৈয়বুর আমাদের দেড় বিঘা জমি দখল করে নিয়েছে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ও ৯ নংওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার বলেন, তৈয়বুর এলাকার চিহ্নিত ভূমি খেকো। সে হামলা মামলা দিয়ে এলাকার মানুষকে নির্যাতন করে। তার বিশাল বাহিনী রয়েছে। এ বাহিনী নিয়ে রাতের আঁধারে জমি জবর দখল করে। আমার পরিবারের জমি ও দখল করে নিয়েছে। সে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন,“তার হাত অনেক লম্বা। আমরা তার কিছু করতে পারমো না। থানা পুলিশ কিছু করতে পারবেনা।”

এ বিষয়ে বক্তব্য জানতে গত ২৬জুন বুধবার ও ৩০ জুন রবিবার দু’দফা তার রিসোর্ট ও খামারে গেলে তিনি ভেতরে অবস্থান করেও গণমাধ্যমকর্মীদের সাথে দেখা করেননি। দেননি কোন বক্তব্য। বক্তব্য জানতে মোবাইলে একাধিক বার ফোন করলেও তিনি মোবাইল রিসিভড করেন নি। সব শেষ তার বক্তব্য জানতে সোমবার বিকেলে মোবাইলে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল হক মাদবর জানান, ওই গ্রামে তৈয়বুরের বিরোদ্ধে জমি দখলের কথা শুনেছি। তাকে বহুবার মোবাইলে ফোন করেছি। তিনি ফোন ধরেনা। এ বিষয়টির সমাধান হওয়া দরকার।
মাওনা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আ. ওয়াহাব জানান, সি.এস ও এস.এ ৫৩৩ ও ৫৭৬ নং দাহ সমুহ ১নং খাস খতিয়ান ভূক্ত। এসব দাগ হতে সৃষ্ট আর এস ৮৪১৫, ৭৪৮৫, ৮৪৮৬, ৮৪৮৭, ৮৪৯২ ও ৮৪৯৩ নম্বর দাগ গুলো ১নং খাস খতিয়ান ভূক্ত।ছয়টি দাগে সরকারের দশ একর দশ শতাংশ খাস জমি রয়েছে।

এসব দাগে কোন বন্দোবস্ত নেই। ১৯৮৭ সালের দিকে নিজমাওনা গ্রামের আক্কাছ আলী, বুজরত আলী, আ.কুদ্দুছ, আ.ছামাদ, ইজ্জত আলী, মো.সামসুল হক, মিনহাজ উদ্দিন, হাতেম আলী, মিয়াচান, সরাফত আলী, মোতালেব সহ অন্তত্য চব্বিশ জন খাস জমি বন্দোবস্তের আবেদন করেছিলেন। তাদের নামে কোন বন্দোবস্তের রেকর্ড নেই। বিপুল পরিমাণ সরকারী খাস জমি জবরদখলের বিষয়ে তিনি বলেন, বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা ব্যবস্থা নিবেন।

শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, নিজমাওনা গ্রামে সরকারী খাস ভূমি জবরদখলের বিষয়ে অবগত হয়েছি। সরেজমিনে তদন্ত করে রেকর্ডপত্র যাচাই করে জবরদখলকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি