ড. ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি: সালাহউদ্দিন

ঢাকা রিডার ডেস্ক

বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ। তিনি যদি একান্তই ব্যক্তিগতভাবে দায়িত্ব পালন করতে অপারগ হন, রাষ্ট্র তো বসে থাকবে না।

শুক্রবার একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, বিষয়টা বিস্তারিত বলতে চাই না। কারণ তিনি ইতিপূর্বে একবার একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন ১/১১-এর সরকারের সময়। কিছুদিন পরই উনি ওখান থেকে সরে এসেছেন। আমি জানি না একই প্রবণতা ওনার মধ্যে কাজ করে কিনা। কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো স্থান নেই।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি (ড. ইউনূস) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে। কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি।

বিষয়টা বিস্তারিত বলতে চাই না। কারণ তিনি ইতিপূর্বে একবার একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন ১/১১-এর সরকারের সময়। কিছুদিন পরই উনি ওখান থেকে সরে এসেছেন। আমি জানি না একই প্রবণতা ওনার মধ্যে কাজ করে কিনা। কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো স্থান নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

তিনি আরও বলেন, যদি একান্তই ব্যক্তিগতভাবে উনি দায়িত্ব পালন করতে অপারগ হন, রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অবশ্যই। এ পৃথিবীতে কেউ তো অপরিহার্য নয়।

‘আমরা আশা করব, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি বিষয়টা অনুধাবন করবেন’ উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, অতি শিগগিরই জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তিনি স্পেসিফিক ঘোষণা করবেন।

সরকারকে বিএনপির সহযোগিতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, দুইটা বিষয়— একটা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য, আরেকটা হচ্ছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি রোডম্যাপ না পাই তাহলে সরকারকে সহযোগিতা করব কিনা সেটা আমরা গতকাল প্রেসব্রিফিংয়ে বলেছি। যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করেন, তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এ সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা সেটা আমরা পুনর্বিবেচনা করব। আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এই কথা আমরা বলেছি, এখনও বলছি। আর সেনাপ্রধান তার অফিসারদের সামনে দরবারে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটা আমরা পত্রিকায় দেখেছি।

তিনি বলেন, ইন্টারেস্টিং হচ্ছে— সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে, আর আমরা সিভিলিয়ানরা সেটা মনোযোগ দিচ্ছি না। এটা কি হলো? সেনাপ্রধান ওনার বক্তব্যে এমন কিছু বলেন নাই যেটা ওনার জুরিসডিকসনে পড়ে না।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি