যানজটের নগরীতে সড়ক অবরোধে কৃত্রিম সংকট, সমাধান কী?

ঢাকা রিডার ডেস্ক

শাহাদৎ হোসেন: ঢাকা মহানগরী, বাংলাদেশের রাজধানী এবং দেশের প্রাণকেন্দ্র, প্রতিনিয়ত নানা কারণে সড়ক অবরোধের মুখোমুখি হচ্ছে। রাজধানীর যানজটের পরিস্থিতি এতই জটিল যে, দিনের পর দিন সড়ক অবরোধ, রাজনৈতিক-সাংগঠনিক আন্দোলন, শ্রমিক ধর্মঘট এবং নানা দাবিতে সংগঠিত বিক্ষোভ মিছিলের কারণে নগরবাসীসহ দেশের অন্যান্য অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়ে। সম্প্রতি কয়েকমাস ঢাকার সড়ক অবরোধের কারণে প্রায়ই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যা আর্থিক ক্ষতিসহ জনজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে এবং শহরের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমকে স্থবির করে দেয়।

“অটোরিকশার জন্য আলাদাভাবে সামঞ্জস্যপূর্ণ গতির মোটর সরবরাহ করা যেতে পারে। এছাড়াও চালকদের জন্য প্রতি বছর নির্ধারিত ফি নেয়া, যা একটি নিয়মিত রাজস্ব হিসেবে অবদান রাখতে পারে। এই আয় থেকে সড়ক উন্নয়ন, রিকশা স্ট্যান্ড নির্মাণ, চালকদের স্বাস্থ্য সেবা, ও অন্যান্য প্রয়োজনীয় সেবায় বিনিয়োগ করা সম্ভব হবে।”

সম্প্রতি, হাইকোর্ট ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ বা এর উপর বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেয়, যা সড়ক অবরোধের নতুন এক উৎস হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যাটারিচালিত অটো চালকরা এবং প্রতিবাদস্বরূপ তারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন। এর অন্তর্ভুক্ত ছিল মহাখালী, বসিলা, রামপুরাসহ আরও কয়েকটি স্থান। যানজটে পড়ে রাজধানীর সড়কগুলো। অপরদিকে মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়, যা প্রভাব ফেলেছিল অন্যান্য অঞ্চলে চলাচল করা যাত্রীদের উপর। এই ধরনের আন্দোলনের ফলস্বরূপ, রাজধানীর বিভিন্ন স্থানে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, যা শহরের পরিবহন ব্যবস্থা ও জনসাধারণের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তোলে।

এটা প্রথমবারের ঘটনা নয়। কয়েকদিন আগে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করে। ১৮ নভেম্বর, সোমবার, তারা মহাখালী রেলগেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। এ সময় ট্রেনে ইট-পাথর ছোঁড়ার ঘটনাও ঘটে, যার ফলে নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া, গত কয়েক মাস ধরেই ঢাকার অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবির সমর্থনে আন্দোলন করে আসছিল। এতে করেও যানজটের সৃষ্টি হয় নগরীতে।

ঢাকা মহানগরী দীর্ঘদিন ধরেই দেশের সবচেয়ে যানজটপূর্ণ শহরের মধ্যে অন্যতম। প্রতিদিন লাখ লাখ মানুষ কর্মস্থলে পৌঁছানোর জন্য গণপরিবহন ব্যবহার করে। তবে সড়ক অবরোধ, রাজনৈতিক আন্দোলন এবং বিক্ষোভ মিছিলের কারণে যান চলাচলে বারবার বিঘ্ন ঘটে, যা তাদের যাত্রাপথকে বিপজ্জনক এবং অস্থির করে তোলে। একদিকে, সড়ক অবরোধের কারণে সাধারণ যাত্রীরা আটকা পড়ে, অন্যদিকে, জরুরি সেবার জন্য চলাচলরত অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, এবং অন্যান্য জরুরি পণ্য পরিবহনকারীরা বিপদে পড়ে। এছাড়া, সড়ক অবরোধের ফলে একদিকে অফিসের কাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে, সড়কপথে চলাচলকারী জনগণের জীবনের মান কমে যায়। বিশেষত, অনেক শ্রমিক, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তারা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে তাদের কাজের দক্ষতা হারান। স্বাস্থ্যসেবা, পরিবহন, শিক্ষা এসব সেক্টরগুলোও সড়ক অবরোধের কারণে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

এমনিতেই প্রতিদিনের যানজট, গণপরহন অব্যবস্থাপনা, এবং অপরিকল্পিত নগরায়ণ শহরের সড়কগুলোকে আরও অচল করে দেয়। বর্তমানে, ব্যাটারিচালিত রিকশা, পরিবহন ধর্মঘট, অপর্যাপ্ত সড়ক অবকাঠামো, এবং সড়কপথের বিভিন্ন সমস্যা ঢাকার যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ঢাকায় গণপরহন সঠিকভাবে পরিচালিত না হওয়ায়, গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা আরও যানজট সৃষ্টি করছে। রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের দাবি সমাধানে অক্ষমতা, একদিকে সড়ক অবরোধকে ত্বরান্বিত করে, অন্যদিকে সড়ক অবরোধের মতো প্রতিবন্ধকতা তৈরি করছে। এমন পরিস্থিতিতে সরকার ও প্রশাসন প্রায়ই ব্যর্থ হয়, ফলে আন্দোলনকারীদের দাবিগুলো সঠিক সময়ে মীমাংসিত হয় না এবং সড়ক অবরোধের ঘটনা বৃদ্ধি পায়।

ঢাকার যানজট ও সড়ক অবরোধের সমস্যা সমাধানে সরকার কিছু স্থায়ী এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে। এর মধ্যে রয়েছে- পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন: ঢাকাকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা প্রয়োজন, যাতে সড়ক অবরোধের স্থায়ী সমাধান সম্ভব হয়। শহরের সড়কপথে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ এবং আরও সুষ্ঠু পরিবহন ব্যবস্থা চালু করা দরকার। স্মার্ট সিটি ধারণা ও আধুনিক গণপরহন ব্যবস্থার উন্নয়ন ঢাকা শহরকে যানজটমুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা: সড়ক অবরোধের ঘটনা দ্রুত এবং সঠিকভাবে মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইন অনুসারে, সড়ক অবরোধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি, তবে পাশাপাশি তাদের দাবির প্রতি উপযুক্ত মনোভাব গ্রহণও প্রয়োজন, যাতে পরিস্থিতি শান্ত থাকে।

দাবি সমাধানে সমঝোতা ও বিকল্প ব্যবস্থা: সড়ক অবরোধকারী সংগঠনগুলোর দাবিগুলোর প্রতি যথাযথ মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সরকারের উচিত সুষ্ঠু আলোচনার মাধ্যমে এসব দাবির সমাধান খুঁজে বের করা, যাতে সড়ক অবরোধের মতো পরিস্থিতি না হয়। শ্রমিকদের অধিকার, পরিবহন সংশ্লিষ্টদের চাহিদা, এবং জনগণের সমস্যাগুলো কার্যকরভাবে সমাধান করা জরুরি। যেমন অটো চালকদের জন্য বিকল্প ব্যবস্থা কিংবা মূল সড়ক ব্যতিরেকে অলিগলিতে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে।

সড়ক অবকাঠামোর উন্নয়ন: অবকাঠামোগত উন্নয়ন এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে ঢাকার সড়কপথকে আরও কার্যকরী এবং ব্যবহার উপযোগী করতে হবে। এক্ষেত্রে নতুন সড়ক নির্মাণ, পুরানো সড়ক মেরামত, এবং যাত্রীদের সুবিধার্থে যথাযথ সড়ক চিহ্নিতকরণ প্রয়োজন। দাবি জানানোর জন্য স্থান নির্ধারণ করা: সরকারের পক্ষ থেকে নগরীর মধ্যে একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা যেতে পারে যেখানে জনগণ তাদের দাবী জানাতে পারবে। এই স্থানটি হবে একটি নিয়ন্ত্রিত ও নিরাপদ এলাকা, যেখানে দাবির সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং সেখানে আবশ্যক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। এর ফলে মহাসড়কে বিক্ষোভ, অবরোধ বা যেকোনো ধরনের অস্থিরতা তৈরির দরকার পড়বে না, যা যানজট এবং জনদুর্ভোগের সৃষ্টি করে। এমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারের পক্ষ থেকে সুষ্ঠু ও কার্যকর সমাধান দেয়া সম্ভব হবে, যেহেতু জনগণের দাবির প্রতি সরকারের সংবেদনশীলতা প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। এতে করে আন্দোলনকারীরা তাদের দাবী শুনানোর জন্য সহায়ক পরিবেশ পাবে এবং সড়কপথে সাধারণ জনগণের জন্য অপ্রত্যাশিত ক্ষতির সৃষ্টি হবে না।

শিক্ষার্থী, শ্রমিক, অটোচালক কিংবা রাজনৈতিক সংগঠন -কোনো ক্ষেত্রেই সড়ক অবরোধ করে দুই কোটিরও বেশ মানুষের ভাগ্যে কৃত্রিম দুর্ভোগ সৃষ্টি মোটেও সমর্থন যোগ্য নয়। এরআগেও একাধিকবার ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েও তা বাস্তবায়ন করতে পারেনি বিগত আওয়ামী লীগ সরকার। পরিশ্রম কম হওয়ায় প্রযুক্তির এই যুগে ব্যাটারিচালিত অটোরিকশায় চালকদের যেমন আগ্রহ আছে। তেমনি দ্রুত পৌছানোর কারণে অধিকাংশ যাত্রীদেরও ব্যাটারি চালিত অটোরিকশায় যাতায়াতে আগ্রহ আছে। ইতোমধ্যে একাধিকবার প্রমাণিত হয়েছে যে, ঢাকায় অটোরিকশা বন্ধ করা সম্ভব হবে না; কেননা এর আগের আওয়ামী লীগ সরকারও একাধিকবার অটোরিকশা বন্ধ করেও শেষ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকতে পারে নি। আর বর্তমানে অধিকাংশ রিকশা চালকরা অটোরিকশার মাধ্যমে তাদের জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন; যা একটি বিবেচ্য বিষয় হতে পারে। সেক্ষেত্রে বর্তমান সরকার অটোরিকশা বন্ধ না করে সেগুলো বিআরটিএ কর্তৃক গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা ও অতিরিক্ত গতির জন্য শাস্তির ব্যবস্থা করলে দুর্ঘটনা কমতে পারে।

এছাড়াও সরকারের গবেষণা প্রতিষ্ঠান থেকে অটোরিকশার জন্য আলাদাভাবে সামঞ্জস্যপূর্ণ গতির মোটর সরবরাহ করেও সংকট থেকে উত্তরণ পাওয়া যেতে পারে। কিংবা নিয়মতান্ত্রিকভাবে মূলসড়কে অটোরিকশা বন্ধ করে অন্য সড়কগুলোতে চালু রাখার বিধিনিষেধ আরোপও করা যেতে পারে। বর্তমানে অটোরিকশা চালকরা তাদের জীবিকা নির্বাহের জন্য এই পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। সরকার যদি একটি সিস্টেম চালু করে যেখানে অটোচালকদের জন্য প্রতি বছর নির্ধারিত ফি নেয়া হয়, তবে তা সরকারের জন্য একটি নিয়মিত রাজস্ব হিসেবে অবদান রাখতে পারে। এই আয় থেকে সড়ক উন্নয়ন, রিকশা স্ট্যান্ড নির্মাণ, চালকদের স্বাস্থ্য সেবা, ও অন্যান্য প্রয়োজনীয় সেবায় বিনিয়োগ করা সম্ভব হবে। এই প্রকল্পটি যেমন সরকারের জন্য অতিরিক্ত আয় সৃষ্টিতে সাহায্য করবে, তেমনি জনগণের জন্য একটি সুবিন্যস্ত ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে। এতে করে রিকশাচালকদের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে এবং সড়কপথে নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা যাবে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি