রেজুলেশন ও নিলাম ছাড়াই স্কুলের ইট বিক্রির অভিযোগ

রেজুলেশন ও নিলাম ছাড়াই স্কুলের ইট বিক্রির অভিযোগ
ঢাকা রিডার ডেস্ক

কমিটির রেজুলেশন ও নিলাম ছাড়াই অবৈধ পন্থায় দুটি ভবনের প্রায় ২০-২৫ হাজার ইট বিক্রির অভিযোগ উঠেছে চর মদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হাকিম ও ইউপি সদস্য তারি উল্লাহ এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের কালিকাপুর গ্রামে।

সরেজমিনে জানা গেছে, চর মদাফৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলিন হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিদ্যালয়টি নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে অন্যত্র স্থানান্তর করা হলেও ওই বিদ্যালয়ের ৬০ হাত করে ২টি ঘরের প্রায় ৩০ হাজার ইট রেজুলেশন ও কোন নিলাম ছাড়াই অবৈধপন্থায় অষ্টমির চর ইউপি সদস্য তারিক উল্লাহ সহ বিভিন্ন জনের কাছে বিক্রি করা হয়েছে। ক্রেতারা সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে ১ হাজার ইট ৭ হাজার টাকা দিয়ে কিনে নেয় এবং দ্রুত ইটগুলো সড়িয়ে ফেলে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসিরা ওই বিদ্যালয়ে যান এবং কিছু ইট আটক করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইটক্রেতা সফর আলী, তারিপ উল্লাহ, আবু চান, আবু তালেব, মাহাআলম ও গাজিবরসহ ১০/১৫ জনের বাড়িতে এই ইটের স্তুপ দেখা গেছে। কেউ আবার ঘরের কাজেও ব্যবহার করছেন। তারা বলছেন ইটসহ অন্যান্য নির্মাণ সমাগ্রী ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে কিনে নিয়েছেন।

ইট ক্রেতা মাহাআলম বলেন, আমি সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে থেকে স্কুলের কিছু ইট কিনেছি এবং কিছু বাড়িতে নিয়েছি। স্কুলের সভাপতি কয় তারা তারি ইটগুলো সড়িয়ে ফেলেক। তাই আমি গাড়ি নিয়ে আইছি ইট নেওয়ার জন্য আপনেই কন টাকা দিয়ে আমি কিনছিনা থুয়াযামু নাকি ইট।

অপর ইটক্রেতা ও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ঘর ভাঙ্গার আগে গোপনে ইটগুলো ১০ থেকে ১৫ জনের কাছে বিক্রি করেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। সকালে এসে দেখি ঘর ভেঙ্গে গাড়ি দিয়ে ইট নিয়ে যাচ্ছে। ১হাজার ইট ৭হাজার টাকা করে বিক্রি করছে। বর্তমান ভাটায় ১হাজার ইট ১৪ হাজার টাকা। এখানে দাম কম হওয়া আমিও কিছু ইট কিনেছি।

ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হাকিম বলেন, কিছু ইট বিক্রি করে শ্রমিকের মজুরি দেওয়া হয়েছে। আরো কিছু ইট রয়েছে।

চর মদাফৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান (ভারঃ) বলেন, বিদ্যালয়ের ইট বিক্রির বিষয়ে আমি কিছু জানি না। তবে শুনেছি সভাপতি তার একক সিদ্ধান্তে ইটগুলো বিক্রি করেছেন।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি