জয়পুরহাটের ঘটনায় ক্ষমা চাইলেন আলেম সমাজের নেতারা

জয়পুরহাটের ঘটনায় ক্ষমা চাইলেন আলেম সমাজের নেতারা
ঢাকা রিডার ডেস্ক

জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন স্থানীয় আলেম সমাজের নেতারা। নারীদের ফুটবল খেলা নিয়ে তাদের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তদন্ত টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করার পর আলেম সমাজের নেতারা এমন কথা বলেন।

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদরাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনাটি দেশব্যাপী বেশ আলোচিত হয়।

ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে জেলা প্রশাসক (ডিসি) বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে এক মিটিং করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ২ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ঘটনার কারণসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এরপর বৃহস্পতিবার রাতে ডিসি আফরোজা আকতার চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

শুক্রবার সকালে তদন্ত টিমের সদস্য আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে আয়োজক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। তদন্ত টিম চলে আসার পর ওই মাঠে আলেম সমাজের কয়েকজন নেতা যান।

বাচ্চাহাজী মাদরাসার নায়েবে মুহতামিম আবু বকর সিদ্দিক সেখানে যেতে না পারায় তার পক্ষে গিয়েছিলেন ওই মাদরাসার শিক্ষক মোস্তাকিম হোসেন। তিনি বলেন, বিগত দিনে যা হয়েছে তা আমরা ভুল করেছি। ওই দিনের ঘটনায় আমরা অনুতপ্ত এবং দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাই। ভবিষ্যতে আমরা নারী ফুটবল খেলায় আর এরকম বাধা হবো না। আমরা বিষয়টি মিমাংসা হয়ে যাক সেটিই চাই। অর্থাৎ তিলকপুরে শান্তি চাই। আমরা সরকারের আইনের ওপর হস্তক্ষেপ করতে চাই না।

স্থানীয় আলেক সমাজের নেতা বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা নেতা মাওলানা আব্দুস সামাদ বলেন, একই জায়গায় আমাদের বসবাস। ভুল বোঝাবুঝির কারণে যেটি হয়েছে তার জন্য আমরা সমঝোতা চাই। এই সমঝোতা নিয়ে বসার কথা ছিল। কিন্তু যারা ওই দিন বক্তব্য দিয়েছিলেন তারা উপস্থিত হতে না পারায় বসা হয়নি।

তিলকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম বলেন, সেদিন আলেম-ওলামাদের সঙ্গে আমি গিয়েছিলাম। আপামর জনতাসহ সেদিনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, পরিকল্পিত নয়। সেখানে জাতীয় বা সরকারি খেলা চলবে। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে বেড়া দিয়ে, টিকিট করে খেলা চলতো। তাছাড়া গান বাজিয়ে মেয়েদের এনে ছেলেদের আকর্ষণ করতো, এটাই সমস্যা ছিল। মাঠ ঘিরে একটা বিশৃঙ্খলা করা হয়েছিল। নারীরা খেলবে, খেলুক। খেলার মাঠে তারা খেলুক সমস্যা নেই।

টি-স্টার ক্লাবের সভাপতি ও আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, খেলা আয়োজন নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আর আমাদের নিজেদের এলাকা, সবাই ভাই-ভাই। যা হয়েছে তার সমাধান চাই। বিকেলে উভয় পক্ষ সমঝোতায় বসার কথা ছিল। কিন্তু বসা হয়নি। আমাদের চাওয়া যেভাবে খেলা চলছিল, ওইভাবে খেলা হোক। মাঠ ঘিরে, টিকিট কেটে। এখন সরকার যা মনে করবে সেই মোতাবেক খেলা হবে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষের প্রায়ই সমঝোতা হয়েছে। সেখানে খেলা হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এ ব্যাপারে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন।

ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি