ভাঙচুর ও বিশৃঙ্খলার পেছনে সুদূরপ্রসারী চক্রান্ত দেখছে বিএনপি

ভাঙচুর ও বিশৃঙ্খলার পেছনে সুদূরপ্রসারী চক্রান্ত দেখছে বিএনপি
ঢাকা রিডার ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির নীতিনির্ধারণী নেতারা মনে করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের ছয় মাস পর এসে এসব ঘটনায় একটি সুদূরপ্রসারী চক্রান্তের আভাস রয়েছে। তাদের সন্দেহ, জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করা কিংবা দেশে ভিন্ন কোনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের শীর্ষ নেতারা ধানমন্ডির ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নেন, আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে দলের একটি প্রতিনিধিদল। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গেও বিএনপির একটি দল সাক্ষাৎ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই সাক্ষাতের তারিখ নির্ধারিত হয়নি।

বৈঠকে বিএনপির নেতারা সারা দেশের দলীয় নেতা-কর্মীদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, তারা যেন কোনো ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হন।

বিএনপির এক বিবৃতিতে বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতিতে কোনো বিরোধী পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ, ম্যুরাল ভাঙচুরসহ কোনো হিংসাত্মক কর্মকাণ্ডে দলীয় নেতা-কর্মীরা যেন কোনোভাবে জড়িত না হয়। আমাদের প্রত্যাশা, দেশ এবং দলের বৃহত্তর স্বার্থে এই নির্দেশনা দলের প্রতিটি নেতা-কর্মী অক্ষর অক্ষরে পালন করবে।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিএনপি একটি বিবৃতি প্রকাশ করে। এতে দেশের চলমান পরিস্থিতির ওপর কঠোরভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের উসকানিমূলক আচরণ এবং গণ-অভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্যের কারণে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এর ফলে দেশব্যাপী বিভিন্ন স্থানে তাদের স্মৃতি, মূর্তি ও নামফলক ভাঙার মতো ঘটনাগুলো ঘটছে।’

বিএনপির নেতারা মনে করেন, সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে দেশে আরও নৈরাজ্য সৃষ্টি হতে পারে। এ অবস্থায় উগ্র শক্তির উত্থান ঘটতে পারে এবং ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনাও দেখা দেবে।

বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন, বর্তমান পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। দলটি মূলত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে চায়।

এ লক্ষ্যে বিএনপি শিগগিরই জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। সম্ভাব্য তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে। বিএনপি মনে করে, এই কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন, *‘গণ-অভ্যুত্থানের পর যে পরিবর্তন, যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, নৈরাজ্য করে তা কখনো পূরণ করা যাবে না। জনগণ এখন এসব বিশৃঙ্খল কর্মকাণ্ড স্বাভাবিকভাবে নিচ্ছে না।’

বিএনপির দাবি, সাম্প্রতিক পরিস্থিতির ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের পরিকল্পনার অভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এবং এতে জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। বিএনপির নেতাদের মতে, একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে তা রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

বিএনপির বিবৃতিতে বলা হয়, ‘গত ছয় মাসেও অন্তর্বর্তী সরকার বিতাড়িত স্বৈরাচার ও তার দোসরদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে জনগণ নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।’

বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এবং নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে। তবে তারা কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পক্ষে নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর ব্যবস্থা না নিলে দেশে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে বিএনপির নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি