শিক্ষার্থীদের নজর এরদোয়ান, ইমরান খান, কেজরিওয়ালের মডেলে

শিক্ষার্থীদের নজর এরদোয়ান, ইমরান খান, কেজরিওয়ালের মডেলে
ঢাকা রিডার ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চলতি মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। দলের কাঠামো, গঠনতন্ত্র, নাম ও প্রতীক নির্ধারণ নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে সব সিদ্ধান্ত।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই নতুন রাজনৈতিক দলটি ‘মধ্যপন্থা’র দল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়তে হবে।”

সাম্য, ন্যায়বিচার ও সুশাসনের অঙ্গীকার:

ছাত্রদের নতুন দল গঠনের কাজটি তত্ত্বাবধান করছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা চান, বাংলাদেশে প্রচলিত বামপন্থি কিংবা ডানপন্থি রাজনৈতিক ধারার বাইরে থেকে নতুন একটি রাজনৈতিক দল গড়ে তুলতে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আমরা মধ্যমপন্থি রাজনীতির কথা বলছি। বাম-ডান বিভাজনের মধ্যে না গিয়ে আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলাম ফোবিয়ার রাজনীতি, উগ্র ইসলামপন্থি বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই।”

দলটি জাতীয়তাবাদ, সেক্যুলার বা ধর্মভিত্তিক কোনো নির্দিষ্ট আদর্শে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “আমরা সাম্য, ন্যায়বিচার এবং সুশাসনের কথা বলছি। বহুত্ববাদকে স্বীকার করেই কীভাবে একটি রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

এরদোয়ান, ইমরান খান ও কেজরিওয়ালের মডেলে অনুপ্রেরণা:

নতুন এই দল কতটা জনপ্রিয়তা অর্জন করবে, তা বলা কঠিন হলেও বিশ্ব রাজনীতিতে এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে নতুন দলগুলো অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তুরস্কের রিচেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সাফল্য শিক্ষার্থীদের এই রাজনৈতিক দলকে অনুপ্রাণিত করছে।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “এসব দল কীভাবে জনগণের কাছে জনপ্রিয় হয়েছে, কী ধরনের কৌশল নিয়েছে, তাদের গঠনতান্ত্রিক কাঠামো কেমন ছিল -এসব আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”

তিনি আরও বলেন, “এরদোয়ানের দল ইনসাফের (ন্যায়বিচারের) ওপর গুরুত্ব দিয়েছে, আমরাও একই বিষয় বলছি। অন্যদিকে, আম আদমি পার্টি দুর্নীতিবিরোধী কার্যক্রমের মাধ্যমে শিক্ষিত তরুণদের আকৃষ্ট করেছে। আমরা সেগুলোও বিশ্লেষণ করছি।”

নেতৃত্বে কারা থাকবেন?

দলটির শীর্ষ পদে কে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়। উপদেষ্টা নাহিদ ইসলামের নাম এ পদে আলোচনায় থাকলেও, তিনি পদত্যাগ করবেন কি না, তা নিশ্চিত নয়। তবে আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরাই মূল নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মুজমদার বলেন, “তরুণদের পাশাপাশি অভিজ্ঞদেরও দলের বিভিন্ন পর্যায়ে জায়গা দেওয়া হবে। উপদেষ্টা প্যানেলে এবং অন্যান্য কমিটিতেও তরুণ ও সিনিয়রদের সমন্বয় থাকবে।”

সব ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে আগামী ডিসেম্বরে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি নির্বাচনে অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। নাগরিক কমিটির নেতারা মনে করেন, রাজনৈতিক যাত্রায় অভ্যুত্থানের পক্ষের দলগুলো তাদের পাশে থাকবে। তবে কোনো জোটের অংশ হওয়া বা নির্বাচনি ঐক্য গঠনের চিন্তা আপাতত নেই। এককভাবেই বড় রাজনৈতিক দল হয়ে উঠতে চায় তারা।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি