রংপুরে হামলার প্রতিবাদে উত্তাল জাতীয় প্রেসক্লাব, গ্রেপ্তার ও বিচারসহ ৭ দফা দাবি

রংপুরে হামলার প্রতিবাদে উত্তাল জাতীয় প্রেসক্লাব, গ্রেপ্তার ও বিচারসহ ৭ দফা দাবি
ঢাকা রিডার ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে হেযবুত তওহীদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হেযবুত তওহীদ। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা মহানগর হেযবুত তওহীদের আয়োজনে এ কর্মসূচিতে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য প্রদান করেন- হেযবুত তওহীদের ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, সদস্য মুখলেছুর রহমান সুমন, নারী সংগঠক আয়েশা সিদ্দিকা সহ আরও অনেকে। সঞ্চালনা করেন আল আমিন সবুজ।

মানববন্ধনে ৭টি দাবি তুলে ধরেন হেযবুত তওহীদের নেতৃবৃন্দ। দাবিগুলো হলো- (১) এই হামলার সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যারা গুজব রটিয়েছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। (২) সারা বাংলাদেশে হেযবুত তওহীদের সদস্যদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (৩) এই ঘটনায় হেযবুত তওহীদের যে সকল সদস্যরা আহত হয়েছে প্রশাসনকে নিজ দায়িত্বে তাদের উন্নত ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। (৪) ঘরবাড়ি, সহায়-সম্বলহীন, অসহায় পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। (৫) ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। (৬) অবিলম্বে আক্রান্ত হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। (৭) অবিলম্বে অনলাইন-অফলাইনে মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাইকোর্ট-পল্টন রাস্তা প্রদক্ষিণ করে। এরআগে এদিন সকাল থেকেই মানবন্ধনস্থল জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে থাকেন হেযবুত তওহীদের নেতাকর্মীরা। এসময় হাজারো নেতাকর্মীর স্লোগানে স্লোগানে মুখরিত হয় প্রেসক্লাব প্রাঙ্গণ। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে ভেসে আসতে থাকে “উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না, একজাতি একদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ, রংপুরে হামলা কেন প্রশাসন জবাব চাই, উই ওয়ান্ট জাস্টিস, পীরগাছায় হামলা কেন বিচার করো করতে হবে” ইত্যাদি স্লোগান।

উল্লেখ্য, হেযবুত তওহীদ রংপুর বিভাগীয় নবনিযুক্ত সভাপতি আব্দুল কুদ্দুস শামীম ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়িতে একটি ভোজসভার আয়োজনের প্রস্তুতি নেন। এজন্য তিনি গ্রামবাসীদের সঙ্গে বসে আলোচনা করেন এবং এসপি, থানার ওসি সবাইকে অবগত করেন। কিন্তু অনুষ্ঠানের কথা শোনার পর থেকেই শুরু হয় জামায়াত-শিবিরের স্থানীয় কতিপয় নেতাকর্মী ও উগ্রবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র। ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ‘মুসলিম তওহীদী জনতা’-র ব্যানারে জঙ্গি মিছিল নিয়ে জামায়াত শিবিরের স্থানীয় চিহ্নিত নেতৃবৃন্দ এক কিলোমিটার দূরবর্তী নাগদাহ গ্রাম থেকে ছিদামহাটে এসে উপস্থিত হয়। হেযবুত তওহীদের সদস্যরা দ্রুত এসপি, ডিসি, ওসি ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি অবহিত করেন। কিন্তু পুলিশ বা সেনাবাহিনীর কোনো ফোর্স যথাসময়ে উপস্থিত হয় না। এরই মধ্যে সন্ত্রাসীরা আব্দুল কুদ্দুস শামীমের বাড়ি ভাঙচুর শুরু করে।

তারা মসজিদের মাইক দখলে নিয়ে ‘হিন্দুরা মুসলমানদের উপর হামলা করেছে, ‘হিজবুত তওহীদ মহিলার পিছনে নামাজ পড়ে ’ -এ ধরণের স্পর্শকাতর গুজব রটিয়ে সাধারণ মুসলিম জনতাকে উত্তেজিত করে তোলে। তারা সেনাবাহিনী ও পুলিশের সামনেই আব্দুল কুদ্দুসের বাড়িসহ লাগোয়া পাঁচটি বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাদের হিংস্র আক্রমণের শিকার হয়ে হেযবুত তওহীদের ২০ জন সদস্য আহত হন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, দুজনের পা ভেঙে যায়, একজনের হাতের আঙ্গুল পড়ে যায়। একইসাথে তারা পাঁচটি বাড়ির টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ সকল জিনিসপত্র, চারটি দোকানের সমস্ত মালামাল, গোয়াল থেকে ১২টি গরু, ৫টি ছাগলসহ বাড়িগুলির যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে সেখানে ১ কোটি ৭৬ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

হেযবুত তওহীদের অভিযোগ, ঘটনার পর থেকে এখনও হামলাকারীরা এলাকায় মিছিল-মিটিং করে যাচ্ছে এবং তাতে যোগ দেওয়ার জন্য এলাকার লোকজনকেও হুমকি ধামকি দিয়ে বাধ্য করছে। তাদের কারণে গ্রামের অন্তত চল্লিশটি পরিবার নিজেদের পৈত্রিক ভিটা ছেড়ে উদ্বাস্তুর ন্যায় এখানে সেখানে খোলা আকাশের নিচে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছে।

এ ঘটনার পর পীরগাছা থানায় ২৭ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন সংগঠনটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় নামোল্লেখকৃত আসামীরা হলেন- ২নং পারুল ইউনিয়নের নাগদহ গ্রামের মৃত হাবিবুল্লাহ’র ছেলে মো. নুর আলম (৫২), একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মমিন উল্লাহ (৫৫), মৃত নুরু মিয়া (নুর করিম) ছেলে মো. মিজানুর রহমান (৩৫), আরাজি চালুনিয়া গ্রামের (পিতা-অজ্ঞাত) আব্দুর রহিম (৩৫), মৃত আঃ লতিফের ছেলে মো. নজির হোসেন (৫০), মৃত মফিজ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০), নাগদহ গ্রামের তাজুল ইসলামের ছেলে আব্দুল মান্নান (২৮), মৃত দুলাল মিয়ার ছেলে মাহাবুল ইসলাম, মৃত কবির হোসেনের ছেলে জুয়েল রানা (৩২), মৃত হাবিবুল্লাহ’র ছেলে মো. আলী আহমেদ (৫৫), আব্দুল মোন্নাফের ছেলে মো. মফিজ উদ্দিন (৩৫), মারফত উল্লাহ’র ছেলে মো. মোক্তার হোসেন (৩০), মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. মনির আহমেদ (৫৫), মৃত নুরু মিয়ার ছেলে মো. আবুল বাশার (৪৫), মোহাম্মদ উল্লাহর ছেলে আহমদ উল্লাহ (৫০), নূর মোহাম্মদের ছেলে মো. বেলাল হোসেন (৩০), নাদের আলীর ছেলে ফজলু মিয়া (৪৫), বিলবাড়ি উত্তর দেউতির মাওলানা মফিজ উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), নাগদহ খিলিবাড়ী গ্রামের বক্কর আলীর ছেলে আসাদুল ইসলাম (২৮), নাগদহ গ্রামের রুহুল আমিন মেম্বারের ছেলে শরিফুল ইসলাম (৩০), দেউতির (পিতা-অজ্ঞাত) ইসমাইল হোসেন (২৮), চাকরিগাছা গ্রামের নূর মোহাম্মদের ছেলে মুক্তার হোসেন (২৫), নাগদহ গ্রামের আত্তাব আলীর ছেলে নাসিমুল ইসলাম (২৫), রফিকের ছেলে জাহিদ হাসান (২২), মৃত মনির হোসেনের ছেলে আব্দুল কাদের, মফিজ মিয়ার ছেলে জাহাঙ্গীর এবং আবুল বাশারের ছেলে মোশাররফ হোসেন (২৫)।

তবে মামলার পরও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা হয় নি।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি