উইকিপিডিয়ার বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ

ঢাকা রিডার ডেস্ক

ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার বিরুদ্ধে বাংলাদেশে ভিত্তিক ধর্মীয় সংগঠন হেযবুত তওহীদ সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগ উঠেছে। হেযবুত তওহীদের ভাষ্য, উইকিপিডিয়ার বাংলা সংস্করণে হেযবুত তওহীদকে “আইনশৃঙ্খলা বাহিনীর কালো তালিকাভুক্ত একটি সংগঠন” হিসেবে উপস্থাপন করা হয়েছে, অথচ বাস্তবে এমন কোনো ঘোষণা বা সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই আসেনি।

উইকিপিডিয়া একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম, যা “মুক্ত বিশ্বকোষ” হিসেবে খ্যাত। এখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইচ্ছুক ব্যবহারকারীরা সম্পাদনা করতে পারেন, নতুন পৃষ্ঠা তৈরি করতে পারেন এবং বিদ্যমান তথ্য সংশোধন করতে পারেন। তবে এর এই উন্মুক্ত সম্পাদনার নীতিই আজ প্রশ্নের মুখে পড়েছে, যখন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিকভাবে সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে ভুল তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার ঢুকে পড়ছে এবং তা দীর্ঘদিন ধরে পাঠকের চোখে “সত্য” হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে।

এ বিষয়ে ১০ মে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উইকিপিডিয়ায় হেযবুত তওহীদ সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ঘৃণামূলক। যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং সংগঠনটির দীর্ঘদিনের সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার একটি চক্রান্তের অংশ।

অভিযোগকারী পক্ষের দাবি, হেযবুত তওহীদ সম্পর্কে উইকিপিডিয়ার তথ্য ‘ভুল, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’। তিনি জোর দিয়ে বলেন, “আমি নিশ্চিত করে জানি- উইকিপিডিয়ায় হেযবুত তওহীদকে আইনশৃঙ্খলা বাহিনীর কালো তালিকাভুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে -এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।” তিনি আরও বলেন, “এ ধরনের তথ্য প্রচার কেবল একটি সংগঠনের মানহানি নয়, এটি তথ্যসন্ত্রাসেরও একটি সুস্পষ্ট উদাহরণ।”

উল্লেখ্য, হেযবুত তওহীদ একটি ধর্মভিত্তিক আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে এবং বর্তমানে বাংলাদেশজুড়ে তাদের কার্যক্রম বিস্তৃত। সরকারিভাবে হেযবুত তওহীদকে ‘কালো তালিকাভুক্ত’ ঘোষণা করা হয়নি -এমন কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নথিপত্র নেই।

হেযবুত তওহীদের নেতারা বলেন, উইকিপিডিয়ায় এমন তথ্য পরিবেশন ‘অসতর্কতা’ বা ‘অজ্ঞতা’ নয় বরং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারেরই অংশ। তারা প্রশ্ন তুলেছেন -এত বড় একটি প্ল্যাটফর্ম কীভাবে যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য প্রকাশ করল? এমনকি কেউ ইচ্ছাকৃতভাবে যদি ভুল তথ্য যুক্ত করে, তবে সেটি দীর্ঘদিন ধরে যাচাই না হওয়া এবং সংশোধন না হওয়াটাই সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়।

বিশ্লেষকরা বলছেন, উইকিপিডিয়ার মতো একটি জনপ্রিয় তথ্যভাণ্ডারে এ ধরনের ভুল উপস্থাপন কেবল একটি সংগঠনের প্রতি জনমনে নেতিবাচক ধারণা তৈরি করে না, বরং সামগ্রিকভাবে সমাজে বিভ্রান্তি ছড়ায়। তথ্যের অবাধ প্রবাহের এই যুগে, যখন একটি গুগল সার্চ বা ফেসবুক শেয়ারের মাধ্যমেই লাখো মানুষের কাছে কোনো মতামত পৌঁছে যায়, তখন এমন ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং অপচর্চার সুযোগ সৃষ্টি করে।

হেযবুত তওহীদের পক্ষ থেকে উইকিপিডিয়ার কাছে এই ভুল তথ্য দ্রুত সংশোধনের দাবি জানিয়েছে। তারা বলেন, “একটি সংগঠনকে কালো তালিকাভুক্ত বলা মানে সেটিকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠা করা। অথচ কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনী কখনো এ ধরনের ঘোষণা দেয়নি। উইকিপিডিয়ার এই ভুল তথ্য আমাদের সংগঠনের ভাবমূর্তি ধ্বংস করার উদ্দেশ্যেই করা হয়েছে।”

তথ্য প্রযুক্তি আইন বিশেষজ্ঞরাও মনে করেন, যদিও উইকিপিডিয়া মুক্ত সম্পাদনার একটি মাধ্যম, তথাপি সংবেদনশীল এবং ব্যক্তি বা গোষ্ঠীর সুনাম বিনষ্ট করতে পারে এমন বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। ভুয়া তথ্য ছড়ালে তা ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার অপরাধ দমন আইনের আওতায়ও আসতে পারে।

সামগ্রিকভাবে, উইকিপিডিয়ায় হেযবুত তওহীদকে ঘিরে পরিবেশিত ভুল তথ্য এখন সংশোধন না করলে শুধু একটি সংগঠন নয়, পাঠকের জানার অধিকার, তথ্যের গ্রহণযোগ্যতা ও অনলাইন জ্ঞানভাণ্ডার হিসেবে উইকিপিডিয়ার বিশ্বাসযোগ্যতাই চ্যালেঞ্জের মুখে পড়বে। এখন দেখার বিষয় -এই অভিযোগের ভিত্তিতে উইকিপিডিয়া কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি