প্রধান উপদেষ্টা ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম

ঢাকা রিডার ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন নাহিদ।

এ ব্যাপারে নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম।


প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি… যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ-অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার…..। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে।

আমিতো এভাবে কাজ করতে পারবে না। তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।’
প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির আহ্বায়ক নাহিদ।

প্রধান উপদেষ্টাকে নাহিদ বলেছেন, ‘আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন।

এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সাথে আশা করি কো-অপারেট করবেন। “
প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হ্যাঁ যদি কাজ করতে না পারেন, থাকবেন, থেকে কী লাভ।’

এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন, ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ তিনি।

নাহিদ বলেন, ‘উনি বলছেন উনি এ বিষয়ে ভাবতেছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না।’

পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন, ‘এখন ওনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়…. সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন?’

প্রসঙ্গত, আজই অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে।

পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই দুই উপদেষ্টাসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহতি দাবি করেছে।

এদিকে, বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে ‘বিএনপির মুখপাত্র’ হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা, তবে তা ‘সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে।’

এই তিনজন হলেন— আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

এরই মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখপ্রকাশ করেছেন।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি