অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকা রিডার ডেস্ক

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন পলাশ কুণ্ডু। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নানা কর্মকাণ্ড এবং সম্প্রতি তাকে নিয়ে শুরু হওয়া অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) তার নিজ এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পলাশ কুণ্ডু বলেন, ২০০৩ সাল থেকে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। ২০০৭ সাল পর্যন্ত তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এরপর ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের প্রার্থীর প্রচারণায় তিনি জোরালোভাবে অংশ নেন। এ ছাড়া ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর জয়লাভের জন্য লিফলেট বিতরণ ও বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচারণা চালান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনে রাজপথের দুর্দিনে তিনি বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ কারণে উজিরপুরের নেতাকর্মীরা তাকে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের নামে ডাকতেন। একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি কখনো শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপির রাজনীতি ছেড়ে যাননি। ফ্যাসিবাদের দমন-পীড়নের মুখেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে সরে যাননি।

পলাশ কুণ্ডু বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ সবসময় বিশ্বাস ও আস্থার জায়গা থেকে বিএনপিকে ভোট দিয়ে আসছেন। দীর্ঘ স্বৈরাচার ও ফ্যাসিবাদের আমলেও সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের অধিকার ও নিরাপত্তার জন্য বিএনপির দিকেই তাকিয়ে থেকেছে। তিনিও তার সম্প্রদায় ও দলের মধ্যে সেই আস্থার সেতু হয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, রাজনীতি মানে কোনো ক্ষমতা বা পদ-পদবি নয়, রাজনীতি মানে মানুষের সেবা করা। তিনি তার সাধ্যমতো ও নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করে আসছেন। তিনি যদি ফ্যাসিস্ট বা তাদের দোসর হতেন, তাহলে জনগণ তাকে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় বলে ডাকত না। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যাতে তিনি অত্যন্ত হতাশ।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৫ নম্বর শোলক ইউনিয়নের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও আংশিক ও খণ্ডিত আকারে প্রচার করা হয়েছে। এর মাধ্যমে পরিকল্পিতভাবে একটি বিশেষ মহল তাকে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

পলাশ কুণ্ডু বলেন, তার বিরুদ্ধে ফ্যাসিস্টসুলভ রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের বিন্দুমাত্র প্রমাণ কেউ দিতে পারলে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ যাচাই-বাছাই করে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য তিনি বিএনপি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান।

সবশেষে তিনি ৫ নম্বর শোলক ইউনিয়নের আগামী স্থানীয় সরকার নির্বাচনে তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সততা ও দলের প্রতি আনুগত্য বিবেচনা করে দলীয় মনোনয়ন ও মূল্যায়নের জন্য দলের নীতিনির্ধারকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

News
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
3 November 2026 বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

News
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
18 June 2026 আন্তর্জাতিক

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়