ঢাকার আকাশে সামরিক বিমান: শহরের বুকে ঘাঁটি ও বিমানবন্দরের ঝুঁকি কতটা?

ঢাকা রিডার ডেস্ক

রাজধানীর একটি স্কুলের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সাম্প্রতিক ঘটনাটি ঢাকার বুকে বিমানবন্দর ও সামরিক ঘাঁটি থাকার ঝুঁকিকে আবারও সামনে নিয়ে এসেছে। এই দুর্ঘটনা একটি পুরনো বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে- মেগাসিটি ঢাকার মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকার মাঝখানে বিমানবন্দর ও সামরিক বিমানঘাঁটির সহাবস্থান কতটা যৌক্তিক ও নিরাপদ?

এই ভয়াবহ দুর্ঘটনার পর নগরবাসী থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল পর্যন্ত সবাই ক্ষোভ ও উদ্বেগের সাথে প্রশ্ন তুলছেন, জনবহুল এলাকায় সামরিক বিমানের প্রশিক্ষণ বা চলাচল কতটা নিরাপদ?

শহরের বুকে বিমানবন্দর: ঝুঁকি কতটা?
একসময় ঢাকার বিমানবন্দর ছিল তেজগাঁওয়ে। শহরের পরিধি বাড়ায় এবং একটি আধুনিক বিমানবন্দরের চাহিদা থেকে ষাটের দশকে তৎকালীন নির্জন এলাকা কুর্মিটোলায় এটি সরিয়ে আনার কাজ শুরু হয়। ১৯৮০ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে এর কার্যক্রম পুরোদমে চালু হলেও কালের পরিক্রমায় সেই নির্জন এলাকাটি আজ রাজধানীর অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে।

বিমানবন্দরের চারপাশে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য বহুতল আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা, হোটেল, স্কুল-কলেজ, হাসপাতাল ও গার্মেন্টস কারখানা।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদ উল আলম এই পরিস্থিতিকে অত্যন্ত বিপদজনক বলে মনে করছেন। তার মতে, ভবিষ্যতের ঝুঁকি এড়াতে বিমানবন্দরটি সরিয়ে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি বলেন, “শহরের মাঝখানে যদি এরকম একটা এয়ারপোর্ট রাখা হয়, তাহলে এটা সবদিক থেকেই আমাদের জন্য বিপদজনক। উদাহরণ হিসেবে ভাবুন, আল্লাহ না করুক, যদি একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান এখানে বিধ্বস্ত হতো, তাহলে এর পরিণতি কতটা ধ্বংসাত্মক হতে পারতো? বিমানে থাকা যাত্রীদের জীবনহানির পাশাপাশি মাটিতে থাকা হাজারো মানুষের জীবন ও স্থাপনা ধূলিসাৎ হয়ে যেত। বিমানের জ্বালানি বিস্ফোরিত হলে চারপাশের বিশাল একটি এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে যেত। এই বিষয়গুলো আমরা কখনোই গুরুত্বের সাথে চিন্তা করি না।”

একই রানওয়েতে সামরিক-বেসামরিক বিমান: কৌশলগত প্রয়োজন বনাম জননিরাপত্তা
এই ঝুঁকির সাথে যুক্ত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ে সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমানের ব্যবহারের বিষয়টি। বাংলাদেশ বিমানবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি ‘বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু’ এখানেই অবস্থিত হওয়ায় সামরিক বিমানগুলোকে উড্ডয়ন ও অবতরণের জন্য এই রানওয়েই ব্যবহার করতে হয়।

তবে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী জানান, সামরিক প্রশিক্ষণের মূল এলাকা ঢাকার বাইরে। তিনি বলেন, “ঘাটাইল, টাঙ্গাইল, মধুপুর, শ্রীপুর—অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল ও জামালপুর মিলিয়ে আমাদের ডেজিগনেটেড ফ্লাইং ট্রেনিং এরিয়া রয়েছে। নিয়ম অনুযায়ী, বিমান এখান থেকে টেকঅফ করে প্রশিক্ষণ এলাকায় চলে যায়। কিন্তু বিমান ঘাঁটি যেহেতু ঢাকায় এবং রানওয়ে একটিই, তাই সামরিক বিমানকে এখান থেকেই উড়তে হয়।”

অন্যদিকে, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানঘাঁটি সরানোর দাবির বিপরীতে বিমানবাহিনী বলছে, কৌশলগত কারণেই ঢাকার এই ঘাঁটির গুরুত্ব অপরিসীম।

সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, “এটি আমাদের প্রধান ঘাঁটি (মেইন বেইস)। দেশের সমস্ত ভিআইপি, সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঢাকাতেই অবস্থিত। এগুলোর সুরক্ষার জন্য ঢাকায় এমন একটি শক্তিশালী বিমানঘাঁটি থাকা অপরিহার্য। তাছাড়া বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে একটি জায়গা খুঁজে বের করলে তার পাশে আবারও বসতি গড়ে ওঠে। এই দুর্ঘটনা একটি বিরল ঘটনা, এর সঙ্গে ঘনবসতির সম্পর্ক খোঁজাটা ঠিক নয়।”

পুরনো বিমান, নতুন প্রশ্ন
বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফটি-সেভেন (FT-7) মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান, যা রাশিয়ার পুরনো মিগ-টোয়েন্টিওয়ান (MiG-21) যুদ্ধবিমানের চীনা সংস্করণ। এই মডেলের উৎপাদন চীনেই বন্ধ হয়ে গেছে। ফলে প্রশিক্ষণের মতো ঝুঁকিপূর্ণ কাজে এত পুরনো মডেলের বিমান ব্যবহার করা কতটা নিরাপদ, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তবে বিমানবাহিনী প্রধানের মতে, প্রযুক্তি পুরনো হলেও বিমানগুলো পুরনো নয়। তিনি বলেন, “সহজে কোনো বিমান পুরনো হয় না। প্রত্যেকটি বিমানের একটি নির্দিষ্ট আয়ুষ্কাল (লাইফটাইম) থাকে, যা প্রায় ৩০ বছর। মূল বিষয় হলো, এর রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে কি না। প্রযুক্তিগতভাবে এটি পুরনো হতে পারে, কিন্তু বিমান পুরনো নয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা নতুন প্রযুক্তির বিমান আনার চেষ্টা করছি, কিন্তু তার মানে এই নয় যে নতুন বিমানে দুর্ঘটনা ঘটবে না। উন্নত বিশ্বেও এফ-থার্টি ফাইভের মতো অত্যাধুনিক বিমান দুর্ঘটনায় পড়ে। আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করব।”

এই দুর্ঘটনার পর শোক ও ক্ষোভের পাশাপাশি ঢাকার ভবিষ্যৎ নগর পরিকল্পনা এবং জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবারও সামনে চলে এসেছে, যার যৌক্তিক সমাধান খোঁজা এখন সময়ের দাবি।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি