জন্মব্যাধি কাদা রাস্তা কাঁদাচ্ছে গ্রামবাসিকে

জন্মব্যাধি কাদা রাস্তা কাঁদাচ্ছে গ্রামবাসিকে
ঢাকা রিডার ডেস্ক
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী চারঘাট উপজেলার সদরে অবস্থিত ৫ নং চারঘাট ইউনিয়ন পরিষদের প্রাণ কেন্দ্র কাঁকড়ামারী বাজার থেকে পূর্ব দিকে পরানপুর রোড ঈদগাহ মোড় হতে মিলিক গোওরা (৪নং ওয়ার্ড) বীর মুক্তিযোদ্ধা মৃত মুনছুর রহমানের বাড়ী পর্যন্ত, কাচা রাস্তা। প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তাটি এ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা। এটি বর্ষায় হাঁটু কাদা ও আর খরায় ধুলোর রাজ্যের সৃষ্টি হয়। বর্ষা মৌসুম আসলে স্কুলগামী শিক্ষার্থীসহ আপামর জনগোষ্ঠী চরম দুর্ভোগের মধ্যদিয়ে এ রাস্তায় যাতায়াত করছে। দীর্ঘদিন ধরে কাচা রাস্তা পাকাকরণের দাবি উঠলেও স্থানীয় জনপ্রতিনিধিদের এ নিয়ে তেমন আগ্রহ নেই। ফলে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। অবিলম্বে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁকড়ামারী বাজার থেকে পূর্ব দিকে পরানপুর রোড ঈদগাহ মোড় হতে মিলিক গোওরা বীর মুক্তিযোদ্ধা মৃত মুনছুর রহমানের বাড়ী পর্যন্ত, কাচা রাস্তা। রাস্তার অবস্থা কাদায় বেহাল। বর্ষার পানিতে হাঁটু সমান কাদা হয়েছে। কাদার মধ্যে চলতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছে যাতায়াতকারীরা। রাস্তাটি কাঁকড়ামারী বাজার ও চারঘাট উপজেলার সদরের সঙ্গে সংযুক্ত। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তাটি। প্রতিদিন শ’শ মানুষ যাতায়াত করছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। মেরামতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয় ও পিরোজপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষা মৌসুম এলে কাদার মধ্যে হাটতে গিয়ে পড়ে গিয়ে বাড়ি ফিরতে হয়। প্রায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। বীর মুক্তিযোদ্ধা মৃত মুনসুর রহমানের ছেলে ও ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ তোতা মিয়া বলেন, মিলিক গোওরা হতে বানেশ্বর চারঘাট ও কাঁকড়ামারী বাজারে কৃষি পণ্য নিয়ে যেতে বিপাকে পড়তে হয়।নিয়মিত যাতায়াতে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। গুরুত্বপূর্ণ রাস্তাটি ভিলেজ পলিটিক্সের কারণে পাকাকরণে স্থানীয় জনপ্রতিনিধিদের আগ্রহ কম। গ্রামের অলিগরি অন্যসব রাস্তা পাকা ও সোলিং হলেও এই রাস্তাটি বাকি আছে। বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা মোঃ বাবু মিয়া বলেন, ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দেয় রাস্তা করে দেবে। ভোটে জিতে গেলে আর খবর থাকে না। বর্ষা মৌসুমে কাদায় চলাচল করতে খুব কষ্ট হয়।মিলিক গোওরা গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যেতে বেশি কষ্ট হয়। রাস্তাটি পাকা হলে এলাকার মানুষের দুর্ভোগ শেষ হতো। স্কুল ছাত্র তুষারের বাবা মোঃ নাজিম উদ্দিন বলেন, বর্ষায় কাদার মধ্যে বইয়ের ব্যাগ ঘাড়ে শিশুদের স্কুলে যেতে খুব কষ্ট হয়। কাদা পানিতে পড়ে অনেকে ভিজে বাড়ি ফিরে যায়। রাস্তাটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। কাচা রাস্তা সম্পর্কে জানতে চাইলে চারঘাট ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, বলেন,এর আগে রাস্তা টা সোলিং করার জন্য বাজেট এসেছিল সেটা ভুল ক্রমে একই গ্রামেই অন্য একটি রাস্তা করা হয়েছে। ‘আমার আপাতত কোনো পরিকল্পনা নেই। যদি এমপি সাহেব রাস্তাটি পাকা করা হবে বলে মনে করেন তাহলে হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মুঠোফোনে জানতে চাইলে চারঘাট উপজেলা প্রকৌশলী,এলজিইডি অফিসার জনাব মোঃ মকবুল হোসেন বলেন, উপজেলার সকল গ্রামের অলিগলি রাস্তাঘাট পাকাকরণ করা হয়েছে বা হবে। তবে যে সকল রাস্তা ঘাট এখনো কাচা অবস্থায় রয়েছে সে সকল এলাকার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র এলজিইডি অফিসে জমা দিতে হবে।
তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি