মিয়ানমারে কীভাবে এতটা শক্তিশালী হয়ে উঠলো আরাকান আর্মি?

মিয়ানমারে কীভাবে এতটা শক্তিশালী হয়ে উঠলো আরাকান আর্মি?
ঢাকা রিডার ডেস্ক

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে ক্ষমতায় আসার পর গত তিন বছরের মধ্যে গত কয়েকমাসে সবচেয়ে বেশি প্রতিরোধ আক্রমণের মুখে পড়েছে জান্তা সরকারের সামরিক বাহিনী। এই তুমুল প্রতিরোধের পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের সরকারে উৎখাতের লক্ষ্য নিয়ে মাঠে নামা আরাকান আর্মি সামরিক বাহিনীকে কোণঠাসা করে ফেলছে। আর সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাতের তীব্রতা এতটা যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর অনেক সদস্য অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে আসার ঘটনাও ঘটে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী রাখাইন অঞ্চলেও মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে এই গোষ্ঠীটির সংঘর্ষ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জানা অজানার আজকের ভিডিওতে আমরা জানবো ক্ষমতাসীন জান্তা সরকারকে পরাস্ত করে রাখাইন রাজ্য দখলে নেয়ার পথে থাকা এ আরাকান আর্মি আসলে কারা এদের উত্থান কীভাবে তাদের শক্তির উৎসই-বা কোথায় ভিডিওটি শুরু করার আগে আমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

বিদ্রোহীদের আক্রমণ ও সেনাবাহিনীর প্রতিরোধ যুদ্ধ মিয়ানমারজুড়ে জ্বলছে আগুন। গোলাগুলি আর মর্টার শেলের বিকট শব্দে কাঁপছে এর সীমান্তবর্তী দেশ সহ গোটা মিয়ানমার। দীর্ঘদিন ধরে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব আর লড়াইয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। এরই মধ্যে দেশটির রাখাইন রাজ্য দখলে নেওয়ার দাবিও করে আরাকান আর্মি। তাদের আক্রমণের মুখে শুধু রাখাইন রাজ্যই নয়, আরাকান আর্মির হামলার মুখে মিয়ানমারের বিভিন্ন স্থানে একের পর এক ঘাঁটি হারাতে শুরু করে শক্তিশালী জান্তা বাহিনী। বিদ্রোহীদের হামলায় এ পর্যন্ত অনেক জান্তা সেনা নিহত হয়েছেন। লড়াইয়ে টিকতে না পেরে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতেও পালিয়ে আশ্রয় যায় অনেকে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের অবস্থা নাজুক হয়ে পড়েছে। সেখানে জান্তা বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চলছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির।

আরাকান আর্মির যাত্রা শুরু কবে-
মিয়ানমারের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী রাখাইন প্রদেশটি অতীতে আরাকান নামে পরিচিত ছিল; একটি স্বাধীন অঞ্চল। ১৭৮৪-৮৫ সালের যুদ্ধে মিয়ানমার তথা বার্মার অধীনস্থ হয় আরাকান। ব্রিটিশদের হাতে চলে যায় প্রায় পুরো মিয়ানমার। তখন আরাকান কেবলই মিয়ানমারের একটি প্রদেশ।

১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভের পর রাখাইন বা আরাকান হয় নতুন ফেডারেল প্রজাতন্ত্রের একটি অংশ। আর মিয়ানমারের স্বাধীনতার পর থেকে তেলসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে ভরপুর রাখাইন প্রদেশটি যেন লুটপাট ও শোষণ-বঞ্চনার এক ইতিহাস হয়ে দাঁড়ায়। এখান থেকে শুধু প্রাকৃতিক সম্পদ লুটপাট করেই থেমে থাকেনি জান্তা সরকার, নিপীড়নও চালায় সাধারণ মানুষের ওপর; যা এখনও চলমান। দিনের পর দিন রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নিপীড়ন ও তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়ে উৎখাত করে এখানকার বিরাট অংশ বিরানভূমি করে ফেলার ভয়ানক দৃশ্য কমবেশি সবারই জানা।

জান্তা সরকারের শোষণ-বঞ্চনা সইতে না পেরে পূর্ণ স্বাধীনতার আশায় ২০০৯ সালের ১০ এপ্রিল মাত্র ২৬ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আরাকান আর্মি। আরাকান আর্মিকে রাখাইনের রাজ্যভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে অভিহিত করে মিয়ানমার। গোষ্ঠীটি গঠিত হয় চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে। কাচিন ইন্ডিপেন্ডেনস আর্মির (কেআইএ) সহায়তায় এটি গঠিত হয়ে সেখানেই প্রশিক্ষণ নিতে শুরু করে তারা। এরপর তাদের সঙ্গে যোগ দিতে থাকে পাথর খনিতে কর্মরত অভিবাসী রাখাইন শ্রমিকরা। সেই থেকে তাদের বিদ্রোহ শুরু। ক্রমেই বিস্তৃত হতে থাকে সংগঠনটি। রাখাইন জুড়ে ছড়িয়ে পড়ে তাদের জনপ্রিয়তা। আরাকান আর্মিতে পুরুষ সদস্যদের পাশাপাশি সরব অবস্থান নারীদেরও। পুরুষ সদস্যদের সঙ্গে বনে-জঙ্গলে প্রশিক্ষণে অংশ নিয়ে জান্তা বাহিনীর ওপর হামলাও করছেন তারা। জীবন ও জীবিকার তাগিদে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন রাখাইনের অনেক নারী স্বেচ্ছায় কিংবা পরিবারের ইচ্ছায় আরাকান আর্মিতে যোগ দিচ্ছেন। তারা মনে করেন, গুলিতে প্রাণ হারানোর চেয়ে প্রতিরোধ করাই শ্রেয়।

অস্ত্র দেয় কারা-
বিভিন্ন সময় পরিচালিত সামরিক অভিযানে আরাকান আর্মি যেসব অস্ত্র প্রদর্শন করেছে, তাতে স্বয়ং জান্তা বাহিনীও বিস্ময় প্রকাশ করেছে। কোনো কোনো ক্ষেত্রে তারা মিয়ানমার সেনাবাহিনীর থেকেও অনেক অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে বলে জানা যায়। তাহলে প্রশ্ন ওঠে, একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কাছে এসব অস্ত্র কোথা থেকে আসছে জানা যায়, আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদের জোগানদাতা কাচিন ইন্ডিপেন্ডেনস আর্মি (কেআইএ) ও তাদের মিত্র ইউনাইটেড ওয়া স্টেট আর্মি। থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের কালোবাজারিদের কাছ থেকে তারা অস্ত্র-গোলাবারুদ কেনে বলেও জানা গেছে। অনেকের দাবি, চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রও আসে তাদের কাছে। ইসরাইলি সীমান্তরক্ষী বাহিনী, নরওয়ে ও নেদারল্যান্ডসের সশস্ত্র বাহিনীর ব্যবহার করা ব্যারেট এমআরটি স্নাইপার রাইফেলও আছে আরাকান আর্মির অস্ত্র ভান্ডারে। এক কথায় বড় ধরনের সামরিক হামলা প্রতিহত করতে যেসব অস্ত্র প্রয়োজন, তার বেশিরভাগই আছে আরাকান আর্মির হাতে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, আরাকান আর্মি বেশিরভাগ অস্ত্র পায় চীন থেকে। দক্ষিণ-পূর্ব এশিায়া-ভিত্তিক একটি সামরিক সূত্র বলছে, চীন আরাকান আর্মিকে ৯৫ শতাংশ অর্থায়ন করছে। এছাড়া সংগঠনটির কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ৫০টি ক্ষেপণাস্ত্র রয়েছে, যা চীনের দেয়া। আরাকান আর্মির ভান্ডারে উন্নত অস্ত্র ছাড়াও তাদের সদস্যদের জন্য ভালো পোশাক, খাবার ও রেশনের ব্যবস্থা রয়েছে। তাদের পরিবারের সদস্যদের জীবনধারণ ও স্বাস্থ্যসংক্রান্ত ব্যয়ও নির্বাহ করে সংগঠনটি। পরিবারের অন্য সদস্যদের শিক্ষার জন্য আর্থিক সাহায্যেরও জোগান দেয় আরাকান আর্মি।

অর্থের জোগান আসে কোথা থেকে-
গেল কয়েক বছরে রাখাইনে বেশ কয়েকটি বড় অভিযানে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে আরাকান আর্মি। বিভিন্ন খাতে প্রচুর অর্থও ব্যয় করছে তারা। মূলত আরাকান আর্মির নিয়মিত অর্থের জোগানদাতা রাখাইনের স্থানীয়রাই। রাখাইনের অভিবাসী শ্রমিকদের পাশাপাশি স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা নির্ধারিত হারে চাঁদা দেয় আরাকান আর্মিকে। শক্তিশালী জান্তা সরকারকে পরাজিত করতে আরাকার আর্মিকে লাখ লাখ টাকা অনুদান দিয়ে থাকেন স্থানীয় বিত্তবানরা।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মির সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালালে রাখাইনের কিছু বিত্তবান মানুষ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার জন্যও বড় অঙ্কের অর্থ সহায়তা দেয় আরাকান আর্মিকে। ২০১৭ সালে জাতিসংঘের স্টেট অ্যাডভাইজরি কমিশনের দেয়া এক প্রতিবেদনে জানানো হয়, আরাকান আর্মি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এ উৎস থেকে তারা প্রচুর অর্থ পেয়ে থাকে। যদিও এ দাবির সঙ্গে একমত নয় সশস্ত্র সংগঠনটি।

বর্তমানে আরাকান আর্মির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তুন মিয়াত নায়িং এবং ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিও টোয়ান আং। গোষ্ঠীটির দাবি, বেসামরিক সদস্য মিলিয়ে আরাকান অর্মির সদস্য সংখ্যা বর্তমানে ৩০ হাজারেরও বেশি। তবে সামরিক শক্তি নয়, আরাকানের জনসাধারণের অকুণ্ঠ সমর্থনই তাদের প্রকৃত অস্ত্র বলেও দাবি তাদের।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি